09/12/2021
বাবা মা হিসেবে আপনার বাচ্চাকে তার জীবনের সবচেয়ে অসাধারন যে উপহার আপনি দিতে পারেন,
তা হচ্ছে আপনাদের হ্যাপিনেস।
বাবা মা আনন্দে আছে, একজন আরেকজন ভালোবাসছে, শ্রদ্ধা করছে, এর থেকে কোন অসাধারন উপহার একটা বাচ্চার জন্য আর হতেই পারেনা!
হ্যাপি ফ্যামিলির বাচ্চারা সাধারন পজিটিভ মানুষ হিসেবে বড় হয়। তারা মানু্ষকে ভালোবাসতে জানে, সহজে হাল ছেড়ে দেয়না, মানুষকে বিপদে ফেলেনা, কারো জন্য ডিফিকাল্ট হয়ে উঠেনা! তারা ইজি গোয়িং হয়। হ্যাপিনেস খুঁজে পাওয়ার মন্ত্রটা তাদের জানা থাকে।
বাবা মার সম্পর্ক, একটা মানুষের আজীবনের সাবকন্সাশ ইন্সটিংক হয়ে বেঁচে থাকে। সে যদি ছেলেবেলায় দেখে থাকে বাবা মা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছেনা, বাজে কথা বলছেনা, তাহলে সে নিজেও তার নিজস্ব পরিবারে এই আচরণ গুলো করেনা।
যে ছেলেবেলায় অসুখে বড় হয়,
অসম্মান দেখে বাসায়, দেখে বাজে সম্পর্ক,
সে বড় হয়েও ইন্সটিংটিভলি, সাব কনশাসলিই, তার পার্টনার বা বন্ধু সবাইকেই এমন ভাবে ট্রিট করতে থাকে।
সে জানে মানুষকে খারাপ কথা বলাই যায়।
একটু গায়ে হাত তোলাই যায়, গ্লাস প্লেট ছুড়ে মারাই যায়!
তার ছেলেবেলার অভিজ্ঞতা তাকে জানায়, এরকম আচরনে খুব ভয়ংকর কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়না।
বাবা মা হিসেবে,
বই, লাইব্রেরি, আদর যত্ন, নানা রকম অসাধরন ব্রেইন স্টর্মিং গিফটের কথা ভাবতেই পারেন,
কিন্তু তার মস্তিষ্কের পূর্ন এবং পজিটিভ বিকাশের জন্য আসল গিফট টা হচ্ছে , স্বামী স্ত্রী হিসেবে আপনাদের সম্পর্ক!
একটা হাসিখুশি সরল সম্পর্কের সহজ পরিবার।
( মুশকিল হচ্ছে আমাদের অসংখ্য অসুখি পরিবার। শুধু বাংলাদেশ না, সেদিন এক আর্টিকেল পড়ে দেখলাম ইউকেতেও, প্রায় এক চতুর্থাংশ পরিবার অসুখি!
নানা রকম ঝগড়া। নানা রকম বাজে আচরণ।
এই যে এত এত উগ্র মানুষ দেখি আমরা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের একটু পেছন দিকে তাকালেই আপনারা অসুখের দেখা পেতেন।
দেখতেন কি ভয়ে, কি ক্ষুদ্রতায় এরা বড় হয়ে উঠেছে। কত অজানা অসুখ তাদের পরিবার ঘিরে রাখতো!
চাইল্ড হুড ইনফ্লুয়েন্সের থেকে বড় কিছু হয়না।
ছেলেবেলার প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা অনুভূতি, ঘ্রাণ, সেন্স আমাদের মনন গড়ে তোলে।
মানু্ষ হিসেবে আমাদের একেবারে বেসিক মূল শেপটা দেয়।)