02/08/2026
আসসালামু আলাইকুম প্রিয় উদ্দোক্তা ভাইয়েরা।
ETAB নাম শুনেছেন অনেকেই ইলেকট্রনিকস সংগঠন। কেমন হয় যদি আইপিএস এর একটি সংগঠন হয়।আসুন দেখি কি কি সুবিধা হতে পারে:-
✅১।বর্তমান যুগ অনলাইন এর যুগ,দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহক আইপিএস, এমপিপিটি, সার্কিট বোর্ড ক্রয় করতে পারেন,গ্রাহকগন দেশের যেকোনো জেলা বা থানা থেকেই যেকোনো সমস্যার সমাধান পেতে পারে।
✅২।বাংলাদেশ সিন্ডিকেট এর দেশ,,সিসন এর সময় আইসি,মসফেট, কোর,এবং খুচরা কম্পোনেন্ট এর দাম দিগুণ করে ফেলে তাই যদি সংগঠন ফান্ড থেকে এমন একটা ব্যবস্থা থাকে সিসন টাইম এর জন্য যে দাম সব সময় ন্যায্য মুল্য থাকবে এবং শুধু সংগঠন এর সদস্য গন এই সুবিধা ভোগ করিবেন।
✅৩।যেকোনো মানুষের যেকোনো সময় বিপদ সমস্যা হতে পারে,যখন সংগঠন এর সদস্য হবেন আর সদস্যদের মধ্যে সমস্যা বিপদ হবে একে অপরের সহযোগিতা পাবেন।
✅৪।সংগঠন এর একটা ফান্ড থাকবে যা সব সময় সদস্যদের সহযোগিতার কাজে ব্যবহৃত হবে।
✅৫।কেউ যদি কোন আইপিএস, সার্কিট বা এমপিপিটি বা যেকোন বিষয় সমস্যার মধ্যে পড়েন তাহলে সাথে সাথেই সাপোর্ট পাবেন
✅৬।সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে একজন ম্যানুফ্যাকচারার থাকবে,
✅৭।ব্যবসায়িক লেনদেন বা কোন ঝামেলা যদি হয় সেটার সুন্দর সমাধান পেতে পারেন।
৷৷৷৷৷৷৷৷ এগুলা শুধু নমুনা বললাম আরো অনেক সুযোগ সুবিধা হবে ইনশাআল্লাহ যদি একটা সংগঠন করা যায়।