স্বস্তি লিমিটেড —
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন জব পোর্টাল Bdjobs.com-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। স্বস্তি লিমিটেড একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান যা বাংলাদেশের এনজিও ও সমবায় সংস্থাগুলোর জন্য ডিজিটাল মাইক্রোফাইন্যান্স ম্যানেজমেন্ট সলিউশন প্রদান করে। স্বস্তি লিমিটেড —
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন জব পোর্টাল Bdjobs.com -এর একটি সহযোগী প্রতিষ্ঠান।
স্বস্তি লিমিটেড, দেশের ১ম কাগজবিহীন মাইক্রো-ক্রেডিট ম্যানেজমেন্ট সলিউশন, যা ২০১০সাল থেকে দেশের এনজিও ও সমবায় সমিতিগুলোকে সফটওয়্যার সেবা দিয়ে আসছে। বর্তমানে ১৫০+টি এনজিও (এমএফআই) এবং ২৫০+টি সমবায়ী প্রতিষ্ঠান স্বস্তি'র সাথে যুক্ত আছেন।
আমাদের লক্ষ্য:
—মাঠ পর্যায়ের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতি ও আত্মবিশ্বাস আনা, যেন ফিল্ড অফিসার, ম্যানেজার ও সদস্য সবাই স্বস্তিতে কাজ করতে পারেন।
—আমরা কাগজবিহীন, অফলাইন-সক্ষম, মোবাইল ও ওয়েবভিত্তিক এমন একটি সফটওয়্যার সরবরাহ করি, যা দৈনন্দিন লেনদেন, সদস্য তথ্য, কিস্তি, কালেকশন, রিপোর্টিং এবং এমআরএ (MRA) কমপ্লায়েন্স—সব কিছু এক জায়গায় অটোমেটিক করে দেয়।
—Bdjobs.com-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে, স্বস্তি লিমিটেড দেশের অন্যতম ভরসাযোগ্য ও অভিজ্ঞ প্রযুক্তি প্রতিষ্ঠান, যার রয়েছে স্থানীয় মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার উন্নয়নের দক্ষতা।