Technology Tunes-কম্পিউটার টিপস এন্ড ট্রিকস জানা-অজানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Technology Tunes-কম্পিউটার টিপস এন্ড ট্রিকস জানা-অজানা

Technology Tunes-কম্পিউটার টিপস এন্ড ট্রিকস জানা-অজানা Official page of Technology Tunes in Bangladesh. Admin : Mohibul, Technology Tunes. FB: www.facebook.com/mohibul.nubd

14/04/2024

🚨 সাবধানতা বার্তা: জিমেইল এবং ইউটিউব হ্যাকাররা গুগলের ২-ধাপের নিরাপত্তা ব্যবস্থা (২FA) অতিক্রম করেছে 🚨

সম্প্রতি ঘটে যাওয়া সাইবার আক্রমণে হ্যাকাররা গুগলের দ্বি-ধাপের যাচাইকরণ (২FA) বাইপাস করে জিমেইল এবং ইউটিউব অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে। আমাদের অনলাইন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে, এবং আমরা সকলের প্রতি সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন:

1. পাসওয়ার্ড পরিবর্তন: নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন যা অনুমান করা কঠিন।
2. ফিশিং হামলা সম্পর্কে সতর্ক থাকুন: অপরিচিত সোর্স থেকে আসা ইমেইল বা মেসেজে সাবধান থাকুন। কোনো সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না।
3. অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করুন: যেখানে সম্ভব, বহু-ধাপের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করুন।
4. সফটওয়্যার আপডেট রাখুন: আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলি সর্বদা আপডেট রাখুন।

by Zoha Sir

এক চার্জেই ফোন চলবে ৫০ বছর!আপনার স্মার্ট ফোনটি আপনার কাছে ঠিক যতটাই প্রিয়, ঠিক ততটাই অপ্রিয় এবং বিরক্তিকর হচ্ছে, প্রতিদ...
17/01/2024

এক চার্জেই ফোন চলবে ৫০ বছর!

আপনার স্মার্ট ফোনটি আপনার কাছে ঠিক যতটাই প্রিয়, ঠিক ততটাই অপ্রিয় এবং বিরক্তিকর হচ্ছে, প্রতিদিন ফোনে চার্জ দেওয়া। এমনকী আপনি চার্জ দিতেও ভুলে যান অনেক সময়। ব্য়াগে পাওয়ার-ব্য়াঙ্ক নিয়েও ঘুরতে হয়। তবে এবার ফোন চার্জিংয়ের একঘেয়ে বিরক্তিকর এপিসোডটা আপনার জীবন থেকে মুছে যেতে চলেছে। সৌজন্য়ে চীনের এক স্টার্ট-আপ সংস্থা। বেইজিংয়ের বেটাভোল্ট কোম্পানির এমন এক নিউক্লিয়ার ব্য়াটারি বাজারে আনতে চলেছে, তা চলবে ৫০ বছর! হ্য়াঁ, ঠিকই পড়লেন এক চার্জেই চলবে ৫০ বছর।

নিউক্লিয়ার শুনেই আবার ভেবে বসবেন না যে, এই ব্য়াটারি আকার-আয়তনে বিরাট বড় হবে। একদমই তা নয়। বেটাভোল্ট ৬৩ আইসোটোপকে (একই উপাদানের পরমাণু যেখানে, সমসংখ্যক প্রোটন এবং ইলেকট্রন রয়েছে, কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন) চেপে ছোট্ট মডিউলে পরিণত করেছে। একটি কয়েনের থেকেও যা ছোট হবে। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম ব্যাটারি যা পারমাণবিক শক্তির ক্ষুদ্রকরণ রূপ দেখবে। পরবর্তী প্রজন্মের এই ব্যাটারি নিয়ে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ফোন এবং ড্রোনের মতো বাণিজ্যিক অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপকভাবে উৎপাদন করা হবে।

বেটাভোল্ট প্রেস বিবৃতিতে জানিয়েছে, ‘বেটাভোল্ট পারমাণবিক শক্তির ব্যাটারিগুলি একাধিক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সরবরাহ করবে। মহাকাশ, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটে ব্য়বহার করা যাবে। এই নতুন শক্তির উদ্ভাবন চীনকে এআই প্রযুক্তিগত বিপ্লবের নতুন দিশা দেখাবে।’

এই ব্য়াটারির আয়তন ১৫ x ১৫ x ৫ মিলিমিটার। আগামীর কথা মাথায় রেখে এই ব্য়াটারি পারমাণবিক আইসোটোপ এবং ডায়মন্ড সেমিকন্ডাক্টরের ওয়েফার-পাতলা স্তর দিয়ে তৈরি। নিউক্লিয়ার ব্যাটারিটি বর্তমানে ৩ ভোল্টে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করে। বেটাভোল্ট জানিয়ে দিয়েছে যে, ব্য়াটারির বিকিরণ মানশরীরে কোনোও বিপদ ডেকে আনবে না। এটি পেসমেকারের মতো ডিভাইসেও ব্যবহার করা যাবে। ব্যাটারি নকশা এমন ভাবেই তৈরি যে, আগুন ধরা বা বিস্ফোরণ থেকে এটা রক্ষা করবে। বেটাভোল্টের আরও দাবি যে ব্যাটারি ৬০-১২০ ডিগ্রি সেলসিয়াসে কাজ করতে পারবে। ব্য়াটারি নিয়ে বেটাভোল্ট পরীক্ষা শেষ হওয়া এবং প্রয়োজনীয় সব ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। তারপরেই ব্যাটারির ব্যাপক উৎপাদন শুরু হবে বলেই মনে করা হচ্ছে।-জি নিউজ-DMPnews

যেকোন ফেসবুক একাউন্ট বা পেইজে আপনার ফেসবুক পেইজ ম্যানশন করলে ইগনোর করুন।
21/10/2023

যেকোন ফেসবুক একাউন্ট বা পেইজে আপনার ফেসবুক পেইজ ম্যানশন করলে ইগনোর করুন।

https://dainikpurbokone.net/information-technology/316291/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%...
18/11/2022

https://dainikpurbokone.net/information-technology/316291/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সার্চ ইঞ্জিন বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। যাপিত জীবনে খুঁটিনাটি নানা বিষয়ে এ সার্চ-.....

22/07/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode

★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

11/04/2021

Facebook এর নতুন ফিচার আপনার মোবাইলের সকল কার্যাবলি রেকর্ড হচ্ছে ফেসবুকে।

ফেসবুকের off-facebook activity বাটনটি টার্ন অফ করে রাখেন

ফেসবুকে লগ ইন না থাকার পরও ফেসবুক আপনার এ্যাক্টিভিটি সংরক্ষণ করে রাখে। ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুক এই নতুন ফিচারটি চালু করেছে। যার নাম হলোঃ Off-Facebook Activity

আপনি নিজেকেই বিশ্বাস করতেই পারবেন না। ফেসবুক এই ফিচারটির মাধ্যমে কীভাবে আপনার সবকিছু মনিটর করছে।
আপনি আপনার ফেসবুকের সেটিং এ যান। দেখতে পাবেন-Your Facebook Information। এখানে ক্লিক করলে দেখবেন-Off-Facebook Activity। এখানে ক্লিক করলেই পাবেন- Manage Your Off-Facebook Activity. এটাতে ক্লিক করলেই ফেসবুকের বাইরে আপনি কি কি করেছেন আপনার সমস্ত এ্যাক্টিভিটির লিস্ট চলে আসবে। ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু।

এখন, আপনি যদি মনে করেন- ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার খাতিরে ফেসবুকের এতোসব কিছু জানার দরকার নাই। তাহলে আপনি Manage Future Activity-তে গিয়ে এটি অফ করে রাখতে পারেন।

নিচে আবার দিয়ে দিলাম কিভাবে করবেন-
Settings and privacy >Settings >Your Facebook information >off Facebook Activity >more options>manage future activity>Future off-facebook activity>turn off

25/06/2017

সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক ।।

পেনড্রাইভে ডেটা পার্টিশন করে রাখুন
24/06/2017

পেনড্রাইভে ডেটা পার্টিশন করে রাখুন

বহনযোগ্য বা কম্পিউটারের সিপিইউতে থাকা হার্ডড্রাইভে আলাদা পার্টিশন করে বিভিন্ন ধরনের ডেটাকে সুবিধা অনুযায়ী গুছিয়ে রাখা যায়। আলাদা এই পার্টিশনগুলো প্রতিটি ড্রাইভ নামেও পরিচিত। ব্যবহারকারী সুবিধামতো গুরুত্বপূর্ণ ডেটা বা সফটওয়্যারকে এক ড্রাইভে আবার সিনেমা কিংবা ভিডিও ফাইলকে আরেক ড্রাইভে...

13/09/2016

ঈদ মোবারক

08/09/2016

কল ফরওয়ার্ডিং | বন্ধ সিমের সব কল রিছিভ করুন অন্য যেকোন সিম কার্ড দিয়ে
-------------------------------------------------------------------------------------

আমার মত অনেক পাবলিক আছে যারা একের অধিক সিমকার্ড ব্যবহার করেন। যেমন আমি দুইটা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু ডুয়েল সিমের ফোনটা এখন আর হাতে নেই। নোকিয়া ১১০০ মডেলের ফোন ব্যবহার করছি বর্তমানে কিন্তু সমস্যাটা হলো আমার দুইটা সিম কার্ডই এক্টিভ রাখা প্রয়জন। কিন্তু মোবাইলেতো সাপোর্ট করে একটি সিম ফলে আরেকটি সিম বন্ধ আপাদত। তাহলে সমাধান কি ? আরেকটা ফোন নিবো ডুয়েলসিমের ? নাকি অন্য আরেকটা ফোন বেব্যহার করবো ? নাহ অন্তত সেইকাজ আমি করছি না কারন যেখানে আমি একটি সিম বেব্যহার করে আমার আরো ১০টি ৫টি সিমের সব কল আমার একটি নাম্বার থেকেই বেব্যহার করতে পারি তাও যেকোন মোবাইল থেকে তাহলে আর কি দরকার ডুয়েলসিমের ফোন বেব্যহার করতে জাবো ? হ্যা বন্ধু আমারা অনেকেই হয়ত মোবাইলের এই ছোট ফাংসন্টার কথা জানিনা, সেটা হলো কল ফরওয়ার্ডিং

কল ফরওয়ার্ডিং ?
আপনার ফোনের সেটিং অপশন থেকে কল সেটিং জান (যেকোন মোবাইল ফোন থেকে) কল ফরওয়ার্ডিং অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার সিম চালু রেখে হোক আর বন্ধ রেখে আপানার সিমের সব কল অন্য জেকোনো অপরেটারের একটি নাম্বারে সব কল ফরওয়ার্ড করে দিতে পারেন, চারটি প্রয়োজনে আপনার কল ফরওয়ার্ড করতে পারেন

Forward All Voice Calls . সব কল আপনার অন্য নাম্বারে ফরওয়ার্ড করুন

এই অপশনটি চালু করে রাখলে আপনার ফোনের সব কল আপনার দেয়া যেকোন লোকাল এবং ইন্টারন্যাশনাল সিমে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ যেকেও আপনার নাম্বারে কল দিলে আটোমেটিকলি কল গুলি আপনার দেয়া অন্য নাম্বারটিতে চলে যাবে। এই অপশনটি তখনি কাজ করবে যখন আপনার সিম কার্ড চালু থাকবে।

Forward If busy . আপনি কথা বলা অবস্থায় কেও আপনাকে ফোন দিলে

কথা বলা অবস্থায় যদি কেও আপনাকে ফোন দেয় তা হলে এই অপশনটির মাদ্ধমে কলটি আন্য নাম্বারে ফরওয়ার্ড করতে পারবেন

Forward if not answered . কোন কারনে আপনি ফোনের কাছে নেই ?

আর কেও আপনাকে ফোন দিলে ধরতে পারলেন না। তখন আটোমেটিক আপনার কলটি আন্য নাম্বারে Forward হয়ে যাবে

Forward if out of Network, or phone switched off

এই অপশনটি চালু করে রাখলেই আপনি আপনার সিম কার্ড বন্ধ রেখেই সব কল অন্য নাম্বারে ট্রান্সফার করতে পারবেন।

যখন কেও আপনাকে কল দিবে আপনার নাম্বারে তখন কলটি আর আপনার নাম্বারে যাবে না, বা যে আপনাকে কলদিবে তার কল্টি নরমাল ভাবেই আপনার দেয়া অন্য নাম্বারে চলে যাবে, ফলে আপনি সিমটি বন্ধ রেখেও কাঙ্ক্ষিত কলটি আপনার দেয়া আন্য নাম্বার থেকে রিছিভ করতে পারবেন। এই আপসন চালু রেখে যদি আপনি সিমটি এক্টিভ রাখেন তাহকে কল ফরওয়ার্ড হবে না, নরমালি কল আসবে, যখন বন্ধ থাকবে বা নেটওয়ার্ক এর বাইরে থাকবে তখন আবার কল ফরওয়ার্ড হবে

কিভাবে কল ফরওয়ার্ডিং অপশন চালু করবেন ?

প্রথমে আপনার ফোনের ডিফল্ট সেটিং অপশনে জান তারপর Call Setting>Call Divert/Forward এবার থামেন দেখুন উপরে দেয়া চারটি অপশনের লিস্ট পাবেন আপনার যেই অপশনটি চালু করা প্রয়জন সেই অপশনটিতে ঢুকে পড়ুন দেখুন তিনটি অপশন আছে ১ Active 2.Cenchel 3.Chek Status। Active অপশনে জান তার পর To others Number অপশনে গিয়ে যেই নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান নাম্বারটি দিয়ে Active করে দিন। ব্যস কাজ সেস

কিভাবে কল ফরওয়ার্ডিং অপশন বন্ধ করবেন ?

Setting> Call Setting > Call Forwarding/Divert > Cancel All Call Forwarding এই অপশনে গিয়ে আপনি এই অপশনটি বন্ধ করে দিতে পারেন।

14/07/2016

ফেসবুকে ৮ তথ্য না দেয়ার পরামর্শ দিল পুলিশ
------------------------------------------------------
স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম
-----------------------------------------------------------
ঢাকা: ফেসবুক ব্যবহারে অসচেতনতার কারণে মানুষ নিজের অজান্তেই নিজেকে অনিরাপদ করে তুলছে। লোকেশন ট্যাগ সহ নিজের ও পরিবারের সদস্যদের ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি অপরাধীদের কাছে সহজলভ্য করে দিচ্ছে।
এ কারণে কিছু বিষয় ফেসবুকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ। এভাবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এড়ানো সম্ভব বলে তারা আশা করছেন।
ফেসবুকে যে ৮টি বিষয় শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে:

১. জন্ম তারিখ
অনেকেই নিজের জন্ম তারিখ ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। এটি আপনার জন্য অনিরাপদ। কারণ তথ্য প্রযুক্তির যুগে জন্ম তারিখ থেকেই অনেক তথ্য সংগ্রহ করেন হ্যাকারা। অথবা যেকোনো শত্রু এই বিশেষ দিনে টার্গেট করে আপনার ওপর হামলা চালাতে পারে। তাই ফেসবুকে জন্মতারিখ উন্মুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

২. শিশু কোথায় পড়াশুনা করে
গত কয়েক বছরের যৌন ও শিশু বিষয়ক অপরাধগুলো গবেষণা করে ইংল্যান্ডের শিশু বিষয়ক সংস্থা এনএসপিসিসি জানান, অধিকাংশ অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতন ছিলেন। এজন্য অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটেছে।
অথচ অনেক অভিভাবক শিশুদের নিয়ে অবেগাপ্লুত হয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেইসঙ্গে স্ট্যাটাসে জানিয়ে দেন, তার শিশু কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এটি শিশুর জন্য নিরাপদ নয়। এতে শিশু অপহরণের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

৩. শিশুর ছবি
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ‘শিশুদের নিয়ে যেকোনো তথ্য পাবলিকের কাছে শেয়ার করার বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। যদিও অনেকেই শিশুদের ছবি ফেসবুকে শেয়ার করেন। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, শত্রুরা আপানার শিশুকে চিনে রাখলো। এরপর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করলো।’

৪. বর্তমান অবস্থান
যেখানে সেখানে সেলফি তুলে লোকেশন ট্যাগ করে দেওয়াটা অনিরাপদ। এর মাধ্যমে যে কেউ আপনার সবশেষ অবস্থান জানতে পারে। ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, আপনার অবস্থান জেনেই শত্রুপক্ষ আপনার ওপর হামলা করলো।

৫. কখন এবং কোথায় যাচ্ছি
দেখা যায়, আমরা কখন, কোথায় যাচ্ছি কিংবা ভ্রমণে বের হচ্ছি সে বিষয়টি ফেসবুকে জানিয়ে দিই। যা মোটেও নিরাপদ নয়। এই বিষয়গুলো জেনে আপনার প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। হয়তো শত্রুপক্ষ আপনার এমন তথ্য পাওয়ার অপেক্ষায় ছিলো। সেটি জেনে আপনার ওপর হামলা করতে পারে। ফেসবুকে এসব বিষয়ের জানান দেওয়া নিজের নিরাপত্তার জন্য হুমকি।

৬. নির্দিষ্ট স্থান ট্যাগ করা
অনেক সময় ফেসবুকে নিজের অবস্থানের নির্দিষ্ট স্থান ট্যাগ করে দেন অনেকেই। ওই সময় আপনার প্রোফাইল যে ভিজিট করবে, সে জানতে পারবে এখন আপনি কোথায় আছেন। সেটি বাসায় কিংবা অফিসে হোক। দেখা গেল, এভাবে কেউ আপনার বাসা ও অফিসের ঠিকানা সংগ্রহ করে রাখলো। পরবর্তীতে সুযোগ বুঝে আপনার ক্ষতি করলো। আর এ জন্য ফেসবুকে লোকেশন ট্যাগ করা মোটেও নিরাপদ নয়।

৭. ফোন বা মোবাইল নম্বর
অনেকেই মোবাইল কিংবা ফোন নাম্বার ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। যা সম্পূর্ণভাবে অনিরাপদ। দেখা গেলো, শত্রুপক্ষ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে এবং সুযোগ বুঝে কাজ করে। পাশাপাশি যে কেউ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে, সময়ে অসময়ে কল দিয়ে বিরক্ত করার সুযোগ পায়। মোবাইল বা ফোন নম্বর ব্যক্তিগত গোপনীয় জিনিস। পরিচিত ব্যক্তিদের ছাড়া কাউকে ফোন কিংবা মোবাইল নম্বর দেওয়া নিরাপদ নয়।

৮. ক্রেডিট কার্ডের তথ্য
ক্রেডিট কার্ড হচ্ছে গোপন ও স্পর্শকাতর বিষয়। ক্রেডিট কার্ডের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইট বুঝেই দিতে হবে। যাতে আপনার দেওয়া তথ্য তাদের কাছে সুরক্ষিত থাকে।
আর দেরি নয়। সচেতন হবার এখনই সময়।

তথ্যসূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ

Address

Dhaka
1000

Telephone

+8801915726576

Website

Alerts

Be the first to know and let us send you an email when Technology Tunes-কম্পিউটার টিপস এন্ড ট্রিকস জানা-অজানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share