29/04/2025
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের DU MIS Club-এর সহ-আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো "CCNA Mastery: Unlocking Career Opportunities in Networking" ওয়ার্কশপ।
ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আয়োজিত এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে একঝাক সপ্নবান তরুণ। সেখানে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন জনাব, Zia Uddin Mahmud, Chief Operating Officer, Creative Business Group. এছাড়া পুরো ওয়ার্কশপ জুড়ে শিক্ষার্থীদের সাথে ছিলেন জনাব, Rafsan Anwar, Head of Department, Network & Cybersecurity.
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, Adnan Naser, Manager & Head of Business Development Department, Creative IT Institute, Dr. Mohammad Anisur Rahman, Professor and Club Advisor, DU MIS Club এবং জেনারেল সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।
ওয়ার্কশপে CCNA ও MTCNA বিষয়ক বিস্তারিত ধারণা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও রাউটিংয়ের প্রতি গভীর আগ্রহ জাগিয়ে তোলে।
পরবর্তীতে আমাদের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। এই সেশনে উপস্থিত ছিলেন জনাব, Monir Hosen, Founder and Chairman, Creative Business Group এবং Md. Asraful Islam, Assistant Faculty Member, Networking & Cybersecurity Department. শিক্ষার্থীরা হাতে-কলমে CISCO ও MikroTik টেকনোলজির বিষয়ে হাতে কলমে ধারণা লাভ করে।
বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এ আয়োজনের সফলতা নিশ্চিত করেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের আরও দক্ষ করে গড়ে তুলবে।