29/01/2017
গুগলের আছে হাজার রকম ব্যবহার। আজ আমরা বেসিক কয়েকটি ব্যবহার দেখব যা হয়ত অনেকেই জানেন না। আজ আমরা গুগলের বেসিক কিছু ব্যবহার সম্পর্কে জানবো ।
ক্যালকুলেটরঃ
ধরুন আপনি ইন্টারনেটে বসে কাজ করছেন। হঠাৎ আপনার কোন হিসাব করার দরকার হল। আবার সাথে ক্যালকুলেটরও নেই! কোন চিন্তা নেই। আপনি এই কাজে ব্যবহার করতে পারেন গুগলকে। এজন্য আপনি গুগলের সার্চ বারে টাইপ করুন যা করতে চান। ধরুন আমি ৯৩০০০ কে ১০ দিয়ে ভাগ করব । এজন্য লিখতে হবে 93000/10 এর পর এন্টার করুন । দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে।
এভাবে আপনি আপনার হিসাবের কাজ করতে পারবেন। আপনি চাইলে আরও ফাংশন ব্যবহার করতে পারেন। যেমন আমরা যদি জানতে চাই sin 1 এর মান কত? তাহলে সার্চ বারে টাইপ করুন, sin (0) এর পর এন্টার করুন, তাহলে আপনাকে ফলাফল দেখাবে = 0, আবার যদি জানতে চান cos 1 এর মান কত? তাহলে আগের মতই সার্চ বারে টাইপ করুন cos(0) তার পর এন্টার করুন। দেখবেন ফলাফল দেখাচ্ছে 1 . এভাবে আপনি স্কয়ার এবং রুটের মানও ব্যবহার করতে পারবেন।
অবিধান হিসেবেঃ
গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে আপনার প্রয়োজনীয় শব্দের আগে define উল্লেখ করতে হবে। ধরুন আমি জানতে চাই, protect সম্পর্কে তাহলে লিখব define:protect
গান খুজুনঃ
বিভিন্ন ফরম্যাট এ গান খুজে বের করুন গুগল থেকে । পছন্দের গান খুজে বের করতে এই টিপস টি বেশ কাজের। ধরুন আপনি এল আরবির দের গান খুজছেন। তাহলে গুগল এ লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) LRB তারপর দেখুন LRB গানের বিশাল লিস্ট। তারপর যদি আপনার বিশেষ কোন গান লাগলে, মনে করুন জেমস এর বাংলাদেশ গান টা লাগবে। তাহলে এইভাবে লিখুন “index of” (mp3|mp4|avi) bangladesh james । এছাড়া একটু ওলট- পালট করলেও অনেক তথ্য পাবেন।
ট্রান্সলেটঃ
Translate লিখে কোন শব্দ। যেমনঃ translate Rock লিখে সার্চ দিলে সবচেয়ে কাছের ম্যাচ করা শব্দটি গুগল ভাষান্তর করে দেবে।
সফটওয়্যারের ফুল ভার্সন পেতেঃ
আমাদের অনেক সময় কোন সফটওয়াররের ফুল ভার্সন লাগে। এক্ষেত্রে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে একটি কোড ব্যবহার করতে হবে। 94FBR . ধরুন, আমি চাই, আমার এভাস্ট এন্টিভাইরাসের ফুল ভার্সন। তাহলে লিখতে হবে avast 94fbr . দেখবেন আপনার প্রয়োজনীয় কী দেখাচ্ছে।
মুদ্রার মান জানুন :
যদি এক দেশের মুদ্রা কে অন্য দেশের মুদ্রায় কনর্ভাট করে মূল্য দেখতে চান, তবে সেটাও সম্ভব । যেমন- আপনি জানতে চাচ্ছেন, দশ মার্কিন ডলারে কত ইউরো ? তাহলে গুগলের সার্চ বারে আপনাকে লিখতে হবে 10 usd in euro, তাহলেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য
সমার্থক শব্দ খুঁজুনঃ
অনেক সময় আমাদের অনেক শব্দের সমার্থক শব্দ জানার দরকার হয়। এজন্য আপনআরা গুগলের সাহায্য নিতে পারেন। এজন্য যে শব্দটি জানতে চান, শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।
• সার্চ বারে যেভাবে লিখবেন: ~ । যেমন ~Attack
• উদাহরণ: ~ Attack
Unit Conversion করুনঃ
আপনি উচ্চতার পরিমাপ, ওজন, এবং অনেকের মধ্যে ভলিউম বিভিন্ন ইউনিটের মধ্যে রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তর লিখুন।
• সার্চ বারে যেভাবে লিখবেন: kg in pound
• উদাহরণ:
• 10.5 cm in inches
• Inch in feet
• Sec in ms
• Kilobyte in byte
স্থানীয় সময় জানুন
বিশ্বের যে কোন স্থানের সময় জানতে পারেন গুগলের সাহায্যে । এজন্য প্রয়োজনীয় স্থানের পূর্বে “time” শব্দটি লিখুন।
• সার্চ বারে যেভাবে লিখবেন: time PLACE। যেমন time Dhaka
• উদাহরণ: time Dhaka
স্থানীয় আবহাওয়ার অবস্থা জানুন
বিশ্বের যে কোন শহরের জন্য স্থানীয় আবহাওয়া দেখতে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য শহর বা রাজ্যের নামের পূর্বে “weather” শব্দটি লিখুন।
• সার্চ বারে যেভাবে লিখবেন: weather PLACE। যেমন weather Dhaka
• উদাহরণ: weather Dhaka
ভালো থাকবেন আর আমাদের পেইজের সাথে থাকবেন ।।