রংধনুর গল্প

রংধনুর গল্প 🌈 রঙের ছোঁয়ায় স্বপ্নের রূপায়ণ ✨

24/08/2026

রাতের আকাশটা আজ অদ্ভুত সুন্দর—
চাঁদটা স্থির, অথচ মেঘগুলো একের পর এক চলে যাচ্ছে।
দৃশ্যটা দেখে মনে হলো,
জীবনে কিছু মানুষও ঠিক এই মেঘগুলোর মতো—
কিছু সময়ের জন্য আসে, আকাশটা ঢেকে দেয়,
তারপর নীরবে সরে যায়।
কিন্তু চাঁদের মতো কিছু মানুষ থেকে যায়,
নিজের আলো নিয়ে—নিঃশব্দে, নিজের মতো করে। 🌙☁️🤍

゚viralシ

24/08/2026

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন— ‘পেয়ে হারিও না, পরম যত্নে রাখো।’
কারণ, মানুষ সাধারণত যা সহজে পেয়ে যায়, তার মূল্য সবচেয়ে কম দেয়। অথচ সেই মানুষ, সেই সম্পর্ক, সেই ভালোবাসা—পাওয়ার জন্য কেউ না কেউ প্রতিদিন দু’হাত তুলে প্রার্থনা করে।
যাকে তুমি আজ অবহেলা করছ, সে-ই হয়তো কারও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তাই ভালোবাসা, বিশ্বাস আর আপন মানুষকে কখনো তুচ্ছ ভেবো না। কারণ হারিয়ে যাওয়ার পর মানুষ বুঝতে পারে—যেটা ছিল, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।😊🤍

゚viralシ

23/08/2026

ভালো থাকতে আসলে তেমন কিছু লাগে না,
দিনশেষে এমন একজন মানুষ থাকলেই হয়,
যার কাছে সারাদিনের সব কথা নির্দ্বিধায় বলা যায়।
যার কাছে ভালো-মন্দ, হাসি-কান্না—কিছুই লুকাতে হয় না,
যে আমার বাচ্চামি কথাগুলোও বিরক্ত না হয়ে শুনবে।
ভুল করলে বুঝিয়ে দেবে, মন খারাপ হলে পাশে থাকবে,
আর ভালো সময়ে আমার আনন্দটাও নিজের মতো করে উপভোগ করবে।
সম্পর্কটার নাম যাই হোক,
এমন একজন মানুষ জীবনে থাকা সত্যিই অনেক বড় পাওয়া।
কারণ দিনশেষে সবাইকে দরকার হয় না,
শুধু এমন একজন মানুষই যথেষ্ট—
যার কাছে নিজেকে কোনো রকম অভিনয় ছাড়াই নিজের মতো করে রাখা যায়। 🤍🌿

23/08/2026

তোমার গল্পে আমি থাকতে চাই—
শুধু একটা অধ্যায় হয়ে নয়,
তোমার গল্পের প্রতিটা সুন্দর মুহূর্তের অংশ হয়ে।
তোমার হাসির কারণ হতে চাই,
আবার তোমার চোখের জল মুছে দেওয়ার মানুষটাও হতে চাই।
জীবন সবসময় সুন্দর হবে না,
কখনো কঠিন সময় আসবে, কখনো ভুল বোঝাবুঝিও হবে—
তবুও সেইসব পেরিয়ে তোমার পাশে থাকতে চাই।
তোমার গল্পের শেষটা কী হবে জানি না,
শুধু এতটুকু জানি—
যদি কখনো তোমার গল্পে আমার জন্য একটা জায়গা থাকে,
তাহলে সেই জায়গাটা আমি সারাজীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই।❤️

22/08/2026

তোমার জন্য অপেক্ষা করব—
আমার সবটুকু দিয়ে, যতটা পারি ততটা।
কতদিন অপেক্ষা করতে পারব জানি না,
কতটা পথ পেরিয়ে তোমার কাছে পৌঁছাতে হবে তাও জানি না।
তবুও তুমি এসো, আমি অপেক্ষায় থাকব।
হয়তো মাঝেমধ্যে ক্লান্ত হয়ে যাব,
হয়তো মনে হবে আর পারছি না,
তবুও তোমার জন্য অপেক্ষা করাটা ছেড়ে দেব না।
কারণ কিছু মানুষকে পাওয়ার ইচ্ছেটা
সময়ের চেয়েও শক্তিশালী হয়।
তুমি শুধু এসো—
আমি তোমার আসার আশাটুকু বুকে নিয়ে
আমার সবটুকু দিয়ে অপেক্ষা করে যাব। 🤍🌿

22/08/2026

একজন নির্দিষ্ট মানুষের মায়ায় পড়ে গেলে
অন্য কাউকে আর ভালো লাগে না।
কারণ তখন ভালো লাগাটা শুধু একজন মানুষকে ঘিরেই থাকে,
তার কথা, তার অভ্যাস, তার উপস্থিতি—সবকিছুই আলাদা হয়ে যায়।
অনেক মানুষ জীবনে আসতে পারে,
কিন্তু মন আর কাউকে সেই জায়গাটা দিতে চায় না।
হয়তো এটা ভালোবাসা, হয়তো শুধু গভীর মায়া—
তবুও সত্যিটা হলো,
একজনের মায়ায় আটকে গেলে
দ্বিতীয় কাউকে মন থেকে আপন করে নেওয়া খুব কঠিন। 🤍🌿

21/08/2026

আমি জীবনে মাত্র দুজন মানুষের সঙ্গে নিজের সব বাচ্চামি প্রকাশ করতে পারি—একজন আমার প্রিয় একটা মানুষ, আর অন্যজন আমার আব্বু। 🤍
কেন জানি, ওদের সঙ্গে কথা বললেই যত বাচ্চামি কথা, যত ফালতু গল্প, যত অদ্ভুত আবদার—সবকিছুই ওদের সঙ্গে শেয়ার করি 😂
হয়তো বাইরে থেকে দেখলে কেউ এটাকে নেকামি বলবে, কেউ ডং বলবে, আবার কেউ হয়তো বলবে বড় হয়েও এত বাচ্চামি কেন!
কিন্তু ওরা জানে, এই বাচ্চামিটাই আমার সবচেয়ে স্বাভাবিক রূপ।
সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, আমার এইসব কথা শুনে বিরক্ত না হয়ে ওরা শুনে যায় তবুও আমাকে থামায় না।
সবার সামনে আমি যেমনই থাকি না কেন,
যার কাছে নিজেকে একদম শিশুর মতো করে প্রকাশ করি আমি —
সেই মানুষ দুজনই আমার কাছে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আপন। 🥹🤍🌸

21/08/2026

মেয়েরা বাস্তবের চেয়ে অনেক সময় কল্পনায় বেশি সুখী হয়।
বাস্তবে যা পাওয়া কঠিন, কল্পনায় তা খুব সহজেই নিজের করে নেওয়া যায়।
একটু ভালোবাসা, একটু যত্ন আর মনের মতো কিছু মুহূর্ত—
এসব ভেবেই কখনো কখনো একা একাই হাসতে পারে একটা মেয়ে।
কারণ কল্পনার জগতে কোনো অভিমান নেই,
কোনো অবহেলা নেই, নেই হারিয়ে ফেলার ভয়।
সেখানে প্রিয় মানুষটা ঠিক তেমনই থাকে,
যেমনটা সে নিজের মনে চায়।
হয়তো তাই কিছু স্বপ্ন বাস্তব না হলেও,
মনের ভেতর তাদের নিয়ে বেঁচে থাকাটাই কখনো কখনো সুন্দর। 🌸🤍

21/08/2026

জুমার পবিত্র সকালটা যেন হৃদয়ে একটু অন্যরকম শান্তি নিয়ে আসে। 🤍
এই দিনে দুনিয়ার সব ব্যস্ততা ভুলে কিছুটা সময় রবের কাছে ফিরে আসি।
যে দোয়াগুলো কাউকে বলা হয়নি, সেগুলোও আজ আল্লাহর কাছে বলি।
মনের গোপন কষ্ট, অপূর্ণ ইচ্ছে আর না-পাওয়ার গল্প—
সবকিছু তাঁর দরবারে সঁপে দিই।
হয়তো আমাদের চাওয়া অনুযায়ী সবকিছু হবে না,
কিন্তু বিশ্বাস রাখি, আল্লাহ যা দেবেন তাতেই কোনো না কোনো কল্যাণ থাকবে।
আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন,
মনের অশান্তি দূর করুন,
হালাল রিজিক, সুন্দর জীবন ও কবুল হওয়া দোয়া দান করুন।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। 🤲🏻🕌🌿
জুমা মোবারক। 🤍

゚viralシ

Address

Barishal
Dhaka
55669

Alerts

Be the first to know and let us send you an email when রংধনুর গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share