31/01/2026
অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানানো যাচ্ছে যে, জিও-প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (GPAD)-এর সম্মানিত পরিচালক জনাব তাজুল ইসলাম তানভীর-এর শ্রদ্ধেয় পিতা গতকাল ৩০ জানুয়ারি ২০২৬, রাত ১১:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
GPAD পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত করেন, নূরে ভরিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই গভীর শোক সহ্য করার ধৈর্য, শক্তি ও তাওফিক দান করেন—এই দোয়াই আমাদের একান্ত কামনা।
এই শোকাবহ মুহূর্তে GPAD পরিবার মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং সকলকে মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর পরিবারের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।
আমিন।
GPAD- পরিবারের পক্ষ থেকে
ম্যানেজমেন্ট টিম
জিও-প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (GPAD)