Shah Jalal

Shah Jalal Md Shah Jalal – Software Engineer, Full Stack Developer, and Team Leader.

Expert in scalable web solutions, with a proven track record of delivering international projects and leading successful teams.

২০২১ সালের এপ্রিলে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। আজও সেটা লাইভ আছে। 🙂গত সপ্তাহে পুরোনো টুইটার পোস্ট ঘাঁটতে গিয়ে ১৫ এপ্রি...
23/10/2026

২০২১ সালের এপ্রিলে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম। আজও সেটা লাইভ আছে। 🙂

গত সপ্তাহে পুরোনো টুইটার পোস্ট ঘাঁটতে গিয়ে ১৫ এপ্রিল ২০২১-এর একটা পোস্ট পেলাম। কেনিয়ার এক ক্লায়েন্টের জন্য বানানো একটা নিউজপেপার সাইটের লিংক ছিল সেখানে।

লিংকে ক্লিক করলাম, মনে মনে ভাবছিলাম হয়তো "page not found" দেখব।

কিন্তু সাইট ঠিকই লোড হলো। পাঁচ বছর পরেও চলছে! সত্যি বলতে, মনে হলো যেন অনেকদিন পর কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হলো। ❤️

প্রজেক্ট: Americandata
কেনিয়ার ফিল্ম ডিরেক্টর Ashnaam Mohamed-এর জন্য বানানো একটা WordPress নিউজ ও মিডিয়া প্ল্যাটফর্ম। তাঁর কনটেন্ট ছিল, কিন্তু সেগুলো নিয়মিত পাবলিশ করার, টপিক অনুযায়ী সাজানোর আর পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার মতো কোনো একটা নির্দিষ্ট জায়গা ছিল না।

সবচেয়ে ভালো লাগার কথা, উনি পরে আবার আমার কাছেই কাজ নিয়ে এসেছেন। 🤝

পুরো কেস স্টাডির লিংক প্রথম কমেন্টে দিলাম। 👇

15/10/2026

আমার পোর্টফোলিওতে একটা রিভিউ আছে, যেটা আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি।

“স্কোপ পরিবর্তন হওয়ার কারণে প্রজেক্টটা শেষ করা হয়নি… তবে ভবিষ্যতে আবারও ওর সঙ্গে কাজ করতে চাই।”

সব প্রজেক্ট যে পরিকল্পনামতো শেষ হবে, এমন তো না। কখনো কাজের ধরন বদলে যায়, কখনো ক্লায়েন্টের পরিকল্পনা। সবকিছু সবসময় মিলে ওঠে না।

কিন্তু এমন একটা প্রজেক্টের পরও যখন ক্লায়েন্ট বলেন, তিনি আবারও আমার সঙ্গে কাজ করতে চান, তখন বিষয়টা ভালো লাগে। আমার কাছে মনে হয়, কাজের ফলাফলের পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগটা ঠিক রাখাও অনেক গুরুত্বপূর্ণ।

গত সাড়ে ৪ বছরে ৯টিরও বেশি দেশের ক্লায়েন্টের সঙ্গে ৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছি। কিছু কাজ খুব সুন্দরভাবে শেষ হয়েছে, আবার কিছু কাজে নানা জটিলতাও এসেছে। মজার বিষয় হলো, দুই ধরনের অভিজ্ঞতার পরই অনেকে সময় নিয়ে সুন্দর কিছু কথা লিখেছেন। ❤️

যারা আমার কাজ নিয়ে দুটো ভালো কথা লিখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। 🙏

কাজের ব্যস্ততার মাঝে যখন কোনো দিন একটু ধীরগতির যায়, তখন এই রিভিউগুলো আবার পড়ি। ভালো লাগে, নতুন করে কাজ করার অনুপ্রেরণাও পাই।

আমার সব রিভিউ এখানে দেখতে পারবেন 👇
🔗 https://shah-jalal.netlify.app

25/09/2026

PDF পড়া মানেই স্ক্রল... স্ক্রল... আর স্ক্রল।
চোখেও লাগে, মনও বসে না।
তাই ভাবলাম, PDF-টাকে বানিয়ে ফেলি আসল বই।
বানিয়ে ফেললাম Paperback।
পাতার কোণা ধরে টান দিন — সত্যিকারের বইয়ের মতো উল্টে যাবে।
প্রতিটা পাতা উল্টানোর সময় একটা শব্দ শুনবেন — সেটা কোনো রেকর্ডিং না, ব্রাউজারেই লাইভ তৈরি হয় প্রতিবার।
পছন্দের পাতায় বুকমার্ক করে রাখতে পারবেন এক ক্লিকেই।
আর সবচেয়ে ভালো ব্যাপার — পুরোপুরি অফলাইন। কোনো অ্যাকাউন্ট লাগবে না, কোনো সার্ভারে কিছু যাবে না। আপনার ফাইল থাকবে শুধু আপনার ডিভাইসেই।

Address

Dhaka
1342

Alerts

Be the first to know and let us send you an email when Shah Jalal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category