17/08/2026
২৫টি Claude হ্যাক!
যা আগে কেউ বলেনি..👇
প্রতিটা নতুন চ্যাটে আবার সেই একই কথা বুঝাতে হয়। কে আপনি, কী নিয়ে কাজ, কোন টোনে লিখতে হবে।
সমস্যাটা Claude এ না। আপনি Projects, Skills আর Memory তিনটাই off রেখে চালাচ্ছেন।
২৫টা Claude সেটিংস ও অভ্যাস, যেগুলো জানার পর কাজের গতি বদলে যাবে for sure 👇
প্রথম অংশ, সেটআপ ঠিক করা:
১. নিজের ফাইল বা অ্যাপ ছুঁতে হলে Claude Desktop নামান। ব্রাউজারের Claude আপনার কম্পিউটারের ফোল্ডার পড়তে পারে না, ডেস্কটপ অ্যাপ পারে।
২. ছোট প্রশ্নের জন্য Chat, কিন্তু লম্বা ধাপে ধাপে কাজের জন্য Cowork। মেসেজ বক্সের নিচে বাঁ পাশে Cowork সিলেক্ট করলেই চালু। রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, ডকুমেন্ট বানানো, এই ধরনের কাজের জন্যই এটা বানানো।
৩. Cowork এর ক্লাউড সেশনে ল্যাপটপ বন্ধ করে চলে গেলেও কাজ চলতে থাকে। ফিরে এসে রেজাল্ট নিয়ে নিন।
৪. যে ফাইল বারবার আপলোড করেন, সেটা Project এর ভেতরে রেখে দিন। একবার রাখলেই ওই প্রজেক্টের সব চ্যাট সেটা পড়তে পারবে।
৫. আপনার নিয়ম, টোন, ফরম্যাট, নিষেধ, সব Project Instructions এ একবার লিখে রাখুন। প্রতি চ্যাটে আর বলতে হবে না।
৬. একই ইনস্ট্রাকশন বারবার দিতে হলে সেটা আসলে একটা Skill। Settings এ Code ex*****on and file creation অন করুন, তারপর Customize এর ভেতরে Skills এ গিয়ে নিজেরটা বানিয়ে নিন। Free প্ল্যানেও আছে।
৭. যে অ্যাপগুলো সত্যিই দরকার, শুধু সেগুলোই connect করুন। যত বেশি অ্যাক্সেস দিবেন, ভুল হলে ক্ষতিও তত বড়।
দ্বিতীয় অংশ, গতি:
৮. কাজ, ক্লায়েন্ট আর পার্সোনাল জিনিস আলাদা Project এ রাখুন। কারণ প্রতিটা Project এর মেমোরি আলাদা, একটার কথা আরেকটায় মিশে যায় না।
৯. চ্যাট এলোমেলো হয়ে গেলে ঠিক করার চেষ্টা না করে নতুন চ্যাট খুলুন। আগের ভুল বোঝাবুঝিটা পুরো কথোপকথন ধরে টেনে নিয়ে যায়।
১০. উত্তর পছন্দ না হলে নতুন করে না লিখে আগের মেসেজটাই edit করুন। ওই পয়েন্ট থেকে অন্য পথে যাবে, আবর্জনাগুলো সাথে যাবে না।
১১. send বাটনের পাশে মডেলের নামটায় ক্লিক করুন। ওখানেই মডেল, effort লেভেল আর thinking, তিনটাই বদলানো যায়।
১২. কঠিন সমস্যায় effort বাড়িয়ে দিন, রুটিন কাজে কমিয়ে রাখুন। বেশি effort মানে বেশি সময়, কিন্তু গভীর উত্তর।
১৩. অংক, লজিক বা প্ল্যানিংয়ের কাজে extended thinking অন করে দেখুন। ভেতরের হিসাবটা খুলে দেখা যায়, ভুল কোথায় হলো ধরতে সুবিধা।
১৪. প্রতিটা ছোট স্টেপ ডিকটেট করার দরকার নেই। কী রেজাল্ট চান আর কেন চান, সেটা বলুন। পথটা ও বের করবে।
১৫. বুঝিয়ে বলা টাইপ করার চেয়ে সহজ হলে ভয়েস ব্যবহার করুন। জটিল ব্রিফ মুখে বললে অনেক বেশি ডিটেইল বের হয়।
১৬. লম্বা চ্যাট, বড় অ্যাটাচমেন্ট আর বেশি টুল ইউজ, এগুলো আপনার usage দ্রুত শেষ করে। কাজ শেষ হলে চ্যাট বন্ধ করে নতুনটা শুরু করুন।
তৃতীয় অংশ, নিরাপত্তা:
১৭. পাসওয়ার্ড, API key, NID নম্বর, ব্যাংক ডিটেইল পেস্ট করবেন না। দরকার হলে জায়গায় placeholder বসান, পরে নিজে বদলে নিন।
১৮. সংবেদনশীল কিছু নিয়ে কথা বলতে হলে incognito chat। নতুন চ্যাটে উপরে ডান পাশে ভূতের আইকনটা চাপুন। ওই কথাগুলো হিস্ট্রিতেও থাকবে না, মেমোরিতেও যাবে না।
১৯. Settings এর ভেতরে Memory তে গিয়ে দেখে আসুন Claude আপনার সম্পর্কে কী জমা করেছে। ভুল কিছু থাকলে মুছে দিন, পুরোটা বন্ধও করতে পারেন।
২০. বেশি তথ্য দিলেই ভালো উত্তর আসে না। ১০টা ফাইল ছুঁড়ে না দিয়ে যে ২টা আসলে দরকার, সেই ২টা দিন।
চতুর্থ অংশ, নিজের বিচারবুদ্ধি:
২১. আত্মবিশ্বাসী উত্তরও ভুল হতে পারে। সংখ্যা, তারিখ আর লিংক তিনটা জিনিস সবসময় নিজে মিলিয়ে নিবেন।
২২. Claude আপনার সাথে একমত হওয়া মানে আপনি ঠিক, এটা না। লিখে দিন - "আমার এই ধারণার বিপক্ষে সবচেয়ে শক্ত যুক্তিটা দাও।" উত্তরটা দেখে অবাক হবেন।
২৩. নিজের কাজ নিজেকে চেক করতে বলুন। "এই লেখায় ভুল, স্ববিরোধিতা আর দুর্বল অনুমানগুলো আলাদা করে বের করো।"
২৪. যা পান সেটাকে ড্রাফট ধরুন, ফাইনাল না। যতটুকু নিজে বুঝেন না, ততটুকু পাবলিশ করবেন না।
পঞ্চম অংশ, যেগুলো কেউ ব্যবহারই করে না:
২৫. তিনটা জিনিস আজই ট্রাই করুন। গভীর প্রশ্নে Research চালু করুন, কারণ ও তখন অনেকগুলো সোর্স ঘেঁটে রিপোর্ট বানায়। বড় কাজ শুরুর আগে বলুন - "শুরুর আগে ৩টা প্রশ্ন করো যেগুলোর উত্তর না জানলে কাজটা ভুল হবে।" আর একটা সমাধান না চেয়ে বলুন - "৩টা সত্যিকারের আলাদা approach দাও, প্রত্যেকটার trade-off সহ।"
লিস্টটা সাজাতে গিয়ে খেয়াল করলাম, এর অর্ধেকই আসলে ফিচার না, অভ্যাস।
কয়েকটা প্রো টিপস:
- Project Instructions এ "কী করবে" এর সাথে "কী করবে না" ও লিখে রাখুন। নিষেধগুলো বেশি কাজে দেয়।
- একই প্রম্পট তিনবার লিখতে হলে বুঝবেন ওটা Skill বানানোর সময় হয়েছে।
- আউটপুটের ফরম্যাট পছন্দ হলে সাথে সাথে বলুন এটা মনে রাখতে। পরেরবার আর বোঝাতে হবে না।
- বাংলায় লেখাতে চাইলে বলে দিন টেকনিক্যাল টার্মগুলো ইংরেজিতেই থাকবে। নাহলে অনুবাদ করে অদ্ভুত বানিয়ে ফেলে।
ক্লায়েন্টের কনফিডেনশিয়াল ডকুমেন্ট নিয়ে কাজ করলে incognito ব্যবহার করুন, সেটাই সবচেয়ে নিরাপদ।
৫ মিনিটের কুইক স্টার্ট:
- প্রথম মিনিটে Settings এ গিয়ে Code ex*****on and file creation অন করে নিন।
- দ্বিতীয় মিনিটে আপনার সবচেয়ে বেশি করা কাজটার জন্য একটা Project খুলুন।
- তৃতীয় মিনিটে সেই Project এর Instructions এ আপনার নিয়মগুলো লিখে ফেলুন।
- চতুর্থ মিনিটে Memory তে ঢুকে দেখে নিন কী জমা আছে।
- পঞ্চম মিনিটে একটা কঠিন প্রশ্ন নিয়ে effort বাড়িয়ে টেস্ট করুন। পার্থক্যটা নিজেই বুঝবেন।
সেইভ + শেয়ার :)