08/06/2026
জুতার ব্যাবসায় কেউ পার্টনার হতে চাইলে যোগাযোগ করতে পারেন।
গত বছর আমরা একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করি। তাদের সাথে ইকুইটি পার্টনার হওয়ার সুযোগ রয়েছে ।
প্রথমবার যখন তাদের জন্য ফান্ডিং করি, তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করে নির্ধারিত সময়ে সম্পূর্ণ এক্সিট দিয়েছিল।
এরপর আবারও আমরা তাদের একটি প্রজেক্টে ফান্ডিং করি।
সেই ইনভেস্টমেন্ট এখনও চলমান এবং নিয়মিত আপডেট ও মনিটরিংয়ের আওতায় রয়েছে।
এতদিনে প্রতিষ্ঠানটিকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
তাদের কারখানা দেখেছি। তাদের মেশিনারিজ দেখেছি ।
উৎপাদন সক্ষমতা দেখেছি। গ্রাহক ও মার্কেট দেখেছি।
সবকিছু দেখে আমাদের কাছে যেটা পরিষ্কার হয়েছে, সেটা হল
তাদের পর্যাপ্ত গ্রোথ ক্যাপিটাল লাগবে । বড় ইনভেস্টমেন্ট।
এই প্রতিষ্ঠানটিও অনেকটা সেই অবস্থায় আছে।
তাদের নিজস্ব উৎপাদন সুবিধা রয়েছে।
অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম রয়েছে।
দেশীয় বাজারে শক্ত অবস্থান রয়েছে।
আন্তর্জাতিক বাজারেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বছরের পর বছর ধরে তারা পরিচিত ব্র্যান্ডগুলোর জন্য উৎপাদন করেছে । অর্থাৎ ব্যবসার ভিত্তি তৈরি হয়ে গেছে।
এখন তাদের লক্ষ্য আরও বড় স্কেলে যাওয়া।
উৎপাদন বাড়ানো।
বাজার সম্প্রসারণ করা।
এবং নতুন সুযোগগুলো কাজে লাগানো।
সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এখন বড় মূলধন সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।
এবার তারা শুধুমাত্র স্বল্পমেয়াদী ফান্ডিং নয়, বরং স্ট্র্যাটেজিক ইকুইটি পার্টনার বা শেয়ারহোল্ডার খুঁজছে, যারা দীর্ঘমেয়াদে তাদের প্রবৃদ্ধির যাত্রায় অংশীদার হতে আগ্রহী।
যারা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর, রপ্তানি সম্ভাবনা এবং বাস্তব ব্যবসায় দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে বিশ্বাস করেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে।
আগ্রহী হলে ইনবক্স করতে পারেন।
আমরা উপযুক্ত আগ্রহী ব্যক্তিদের সাথে বিস্তারিত কথা বলে এগোবো ।