FarGrid Technologies

FarGrid Technologies Accelerate Your Business Growth with AI-Powered Digital Solutions

“এই শেয়ারটা কি বাড়বে?”শেয়ার মার্কেটে সম্ভবত সবচেয়ে বেশি করা প্রশ্ন এটা। কিন্তু আমার মনে হয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু প...
11/10/2026

“এই শেয়ারটা কি বাড়বে?”

শেয়ার মার্কেটে সম্ভবত সবচেয়ে বেশি করা প্রশ্ন এটা। কিন্তু আমার মনে হয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। কোম্পানিটা আসলে কতটা ভালো? শেয়ারের বর্তমান দাম কতটা যৌক্তিক? দামের ওঠানামা স্বাভাবিক, নাকি অস্বাভাবিক কিছু ঘটছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আমার টাকা হারানোর ঝুঁকি কতটা?

বাংলাদেশের শেয়ার মার্কেটে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুব একটা সহজ নয়। অনেক তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। ফলে আমরা অনেক সময় পরিচিত কারও পরামর্শ, ফেসবুকের পোস্ট কিংবা কয়েকটা সবুজ ক্যান্ডেল দেখেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলি।

এই প্রব্লেম সল্ভ করার চেষ্টা থেকেই আমাদের MarketWiki BD তৈরি করা।

আমরা এমন একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করছি, যেখানে একটা কোম্পানির নাম লিখলেই তার আর্থিক অবস্থা, শেয়ারের প্রাইসের মুভমেন্ট, পটেনশিয়াল রিস্ক, ভ্যালুয়েশন আর মার্কেটের বিভিন্ন সিগন্যাল একসঙ্গে এনালাইসিস করা যাবে। এমনকি AI-এর সঙ্গে বাংলা বা বাংলিশ এ চ্যাট করেও নিজের ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো যাচাই করা যাবে।

আমাদের লক্ষ্য পরবর্তী কোন শেয়ারের দাম বাড়বে, সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া নয়। বরং এমন একটা টুল তৈরি করা, যেটা আপনাকে **অন্যের কথায় টাকা ইনভেস্ট করার বদলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে সাহায্য করবে।

বেশ কিছুদিন ধরে প্ল্যাটফর্মটা ডেভেলপ করছি। অবশেষে MarketWiki BD অ্যাপটি গুগল প্লে স্টোরে সবার জন্য উন্মুক্ত করেছি! 😀

📱 অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.marketwikibd.app

যাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, আপনার পরিচিত কোনো কোম্পানি বা নিজের পোর্টফোলিও দিয়ে একবার ব্যবহার করে দেখতে পারেন।

এটা আমাদের নিজেদের তৈরি প্রোডাক্ট। আমরা চেষ্টা করে দেখছি কিভাবে দেশের শেয়ার মার্কেটের জন্য ইন্টেলিজেন্ট এনালাইসিস প্লাটফর্ম নিয়ে আসা যায়। কোথায় ইম্প্রুভ করা দরকার জানাবেন প্লিজ! 🙏

আপনাদের ফিডব্যাক পেলে খুব উপকার হবে। 🙏

25/06/2026

জুন মাস এলেই অনেক বিনিয়োগকারী শেয়ার মার্কেট নিয়ে নতুন করে রিসার্চ শুরু করেন। কারণ ট্যাক্স রিবেট পাওয়ার জন্য জুন মাসের মধ্যেই শেয়ার কিনতে হয়।

কিন্তু একটি কোম্পানিকে বুঝতে হলে শুধু শেয়ারের দাম দেখলেই হয় না। ফাইন্যান্সিয়াল রিপোর্ট, EPS, NAV, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড হিস্ট্রি, প্রাইস চার্ট, নিউজ, ডিসক্লোজারসহ বিভিন্ন ধরনের তথ্য একসাথে বিশ্লেষণ করতে হয়। এই পুরো প্রক্রিয়াটাই অনেক সময়সাপেক্ষ।

MarketWiki BD-এর লক্ষ্য হলো এই রিসার্চ প্রক্রিয়াকে আরও সহজ করা।
এআই-এর সাহায্যে পাবলিকলি এভেইলেবল ডাটা বিশ্লেষণ করে কোম্পানির ফাইন্যান্সিয়াল তথ্য, চার্ট, নিউজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় রিসার্চ করার সুযোগ দেয় MarketWiki BD। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলেও নিজের মতো করে ডাটা বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করা আরও সহজ হয়।

🚀 আজ থেকে MarketWiki BD Early access এ উন্মুক্ত।
🔗 https://marketwikibd.com

⚠️ MarketWiki BD কোনো Buy/Sell Prediction বা Investment Advisory প্ল্যাটফর্ম নয়। এটি শুধুমাত্র রিসার্চ ও ডাটা অ্যানালাইসিসের একটি টুল।
শেয়ার মার্কেটে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগের আগে নিজের বিশ্লেষণ ও বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত নিন।

আপনি শেয়ার মার্কেট রিসার্চ করতে গিয়ে সবচেয়ে বেশি কোন সমস্যার মুখোমুখি হন? কমেন্টে জানাতে পারেন।

Address

Plot/67/A, Aziz Square, 4th Floor, Rabindra Sarani Road, Sector-7, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when FarGrid Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby computer & electronics services