17/10/2025
#সংগঠন সংক্রান্ত বিবৃতি ও অবস্থান ব্যাখ্যা
# বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা)
#অফিস ঠিকানা:
রুম নং-২১৬ (২য় তলা), ইস্টার্ন কামলাপুর কমার্শিয়াল কমপ্লেক্স
প্লট নং ৬৪-৬৭, উত্তর কামলাপুর, ঢাকা-১২১৭
#পরিচিতি:
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা) — দেশের ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় পর্যায়ের ব্যবসায়ী সংগঠন।
দেশের প্রতিটি জেলা ও বিভাগে বিভার সক্রিয় সদস্য ও কার্যক্রম রয়েছে। এই সংগঠন দেশের ইলেকট্রনিক্স শিল্পের উন্নয়ন এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
#সংগঠনের গঠন ও বৈধ কমিটি:
সংগঠন গঠনের সময়, প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
#বর্তমান বৈধ কমিটির দায়িত্বপ্রাপ্তগণ:
সভাপতি: মোঃ আবুল কাশেম খোকন
সাধারণ সম্পাদক: ইকরামুল হক পাটোয়ারী
অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ
এই কমিটিই একমাত্র বৈধ ও স্বীকৃত কমিটি, যা বিগত এক বছরেরও বেশি সময় ধরে সংগঠনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে।
#সংগঠনের মূল কার্যক্রম:
#বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিভা পরিচালনা করেছে—
# যে সব কোম্পানি ডিলার/ডিস্ট্রিবিউটরদের সাথে প্রতারণা, কমিশন, হিসাব নিকাশ, লেজারে ডেবিট ক্রেডিড, কমিটমেন্ট কথা দেয়ে কথা রাখেন না তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আন্দোলন, মানববন্ধন ও মিছিল
# সম্প্রীতি সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন
# গণমাধ্যমে সচেতনতামূলক বিবৃতি ও সংবাদ সম্মেলন
# সদস্যদের সহযোগিতায় একটি কার্যকর যোগাযোগ ও সহায়তা প্ল্যাটফর্ম গঠন
# সমস্যা ও বিভ্রান্তি:
সম্প্রতি সহ-সভাপতি গঠনতন্ত্র ও প্রতিষ্ঠাতা রেজুলেশনের বাইরে গিয়ে কিছু সদস্যকে নিয়ে বিভা’র নাম ব্যবহার করে একটি ভিন্ন কমিটি ঘোষণা করেন এবং নিজেকে সভাপতি হিসেবে দাবি করেন।
তিনি—
❌ নতুন সদস্য সংগ্রহ
❌ সদস্যপদ প্রদান
❌ অর্থ উত্তোলন
— এসব কার্যক্রম "বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা)" নাম ব্যবহার করে পরিচালনা করছেন, যা আইনত অবৈধ এবং সংগঠনের মর্যাদার চরম লঙ্ঘন।
# আইনগত ও নৈতিক দিক:
১. বর্তমান কার্যনির্বাহী কমিটিই একমাত্র বৈধ, যেহেতু এটি প্রতিষ্ঠাতা সদস্যদের অনুমোদিত রেজুলেশনের ভিত্তিতে গঠিত।
২. একই নাম ব্যবহার করে ভিন্ন কমিটি গঠন করা নাম জালিয়াতি (Name Infringement) ও প্রতারণা (Fraud) হিসেবে গণ্য, যা ফৌজদারি অপরাধ।
৩. সংগঠনের নাম, লোগো ও পদমর্যাদার একমাত্র অধিকার বর্তমান বৈধ কমিটির। কেউ অবৈধভাবে এসব ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণযোগ্য।
# আমাদের অবস্থান:
আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি:
# বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা)-এর বৈধ ও সক্রিয় কমিটি হলো— প্রতিষ্ঠাতা রেজুলেশনের ভিত্তিতে গঠিত বর্তমান কার্যনির্বাহী কমিটি।
❌ কেউ যদি বিভা নাম বা পরিচয় ব্যবহার করে ভিন্ন কমিটি পরিচালনা করেন বা সংগঠনের নামে আর্থিক লেনদেন করেন, তবে আমরা বাধ্য হবো আইনানুগ ব্যবস্থা গ্রহণে।
আমরা ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনা করছি এবং প্রয়োজনে
# প্রশাসন
# সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ
# আদালতের
সহায়তা নেওয়া হবে।
# সদস্য, গণমাধ্যম ও প্রশাসনের এবং বিভিন্ন কোম্পানির প্রতি আহ্বান:
# বিভ্রান্তি থেকে বিরত থাকুন
# যাচাই করে মূল কমিটির সঙ্গে যোগাযোগ রাখুন
# গঠনতান্ত্রিক সংগঠনের পক্ষে অবস্থান নিন
আমরা বিশ্বাস করি— ঐক্য,
পক্ষে
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা)
"ক্ষতিগ্রস্ত ডিলার/ডিস্ট্রিবিউটরদে মতামত"
" আপনাদের কে উদ্দেশ্য করে বলছি—
ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিবিউটরদেরকে ফেলে রেখে, প্রতিষ্ঠাতা মূল সংগঠন বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিভা) থেকে চলে না গিয়ে, ওই মূল সংগঠন থেকেই আপনাদের দৃষ্টিতে যারা সংগঠন পরিচালনা করছে—তাদের মধ্যে যদি অস্বচ্ছতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাৎ ঘটে থাকে, তবে তাদের বিরুদ্ধে দিবার গ্রুপে মিটিং ডেকে প্রতিবাদ, প্রতিরোধ ও জবাবদিহিতা দাবি করা উচিত ছিল,
পাশাপাশি ক্ষতিগ্রস্ত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সাথে নিয়ে (চলমান)আন্দোলন, মিছিল, মিটিং, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা উচিত ছিল কিনা—এটি ভেবে দেখার বিষয়।
সর্বশষে, সুযোগ,হয়তো কম, কিন্তু আমার বিশ্বাস—বিভা’তে অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন।
তাদের সাথে আলাপ-আলোচনা করে, সংবাদ সম্মেলন ডেকে, (নতুন বিভা নামে সংগঠন স্থগিত রেখে), আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্ত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম জোরদার করতে পারি।
যে সকল কোম্পানি/কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে এরিয়া ম্যানেজাররা বুঝে বা না বুঝে ডিলার/ডিস্ট্রিবিউটরদের ব্যাপক ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করব,(দায়ভার কোম্পানির) ইনশাল্লাহ।
যারা কমেন্টে ভালো-মন্দ, জবাবদিহিতা বা যেকোনো বিষয়ে মন্তব্য করবেন—আমি সকল বিষয়েই উত্তর দিতে পারব। কিন্তু দিবনা
তবে তর্কে ও যাব না, কারণ তর্কের শেষ নেই।
আমাদের একটাই কাজ—কিভাবে ক্ষতিগ্রস্ত ডিলার/ ডিস্ট্রিবিউটররা পুনর্বাসিত হবে।
প্রতিদিন না হলেও, সপ্তাহে একটি করে পোস্ট দিবার চেস্টা করিব।
সবাইকে সহযোগিতা ও পাশে থাকার জন্য অনুরোধ রইল।
# ঐক্যবদ্ধ থাকুন—ন্যায়ের পক্ষে, ব্যবসায়ীর অধিকারের পক্ষে।
ইনশাল্লাহ, আমরা সফল হব।
পক্ষে
ক্ষতিগ্রস্ত ডিলার /ডিস্ট্রিবিউটরা
বাংলাদেশ ইলেকট্রনিকস বিজনেস এসোসিয়েশন (BEBA) এর সকল সদস্যবৃন্দ।