Showdagor সওদাগর شوداغر

Showdagor সওদাগর شوداغر Showdagor / সওদাগর / شوداغر (https://showdagor.com) is an (B2B & B2C) Online Marketplace wing of Showdagor Ventures Limited (https://showdagorventures.com).

Showdagor (Sa'ōdāgara)
The Bangla (Bengali) Word came from Parsian: "Showdagor"; or, "Showdagar", written in Bangla : "সওদাগর” ‍and in Arabic: شوداغر is known as "Merchant" in English. This Term specially Doing Inland & Cross Border Trading. That means, in general : EXPORT, IMPORT, Channel Distribution, Retail or Wholesale Trading. https://showdagor.com owned & presented by:
Showdagor Ventures Li

mited (https://ShowdagorVentures.com)
----------------------------
| .com | .com | .com.bd | #সওদাগর.বাংলা |

10/07/2022
ভ্যাটসহ পণ্যের দাম প্রদর্শন করতে হবে গ্রাহককে১১ অক্টোবর ২০২১, ১০: ০২এখন থেকে পণ্য বেচাকেনার সময় মূল্য সংযোজন কর (মূসক) ব...
14/10/2021

ভ্যাটসহ পণ্যের দাম প্রদর্শন করতে হবে গ্রাহককে
১১ অক্টোবর ২০২১, ১০: ০২

এখন থেকে পণ্য বেচাকেনার সময় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অন্তর্ভুক্ত করে পণ্যের দাম লিখতে হবে। পণ্যের দাম লিখে পরে মূল্য পরিশোধের সময় ভ্যাটের অর্থ রাখা যাবে না। ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত করে গ্রাহকের জন্য পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করে সম্প্রতি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ।
আদেশে বলা হয়েছে, রসিদে পণ্য বা সেবার বিবরণ, পরিমাণ এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক থাকলে তা যুক্ত করে দাম বাংলাদেশি মুদ্রায় প্রদর্শন করতে হবে।

এনবিআরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, পণ্যের মূল্য ট্যাগে ভ্যাটসহ প্রথমে পণ্যের মূল্য লিখতে হবে। একই সঙ্গে ওই পণ্যের দাম, ভ্যাটের পরিমাণ ও সম্পূরক শুল্ক প্রযোজ্য হলে আলাদা করে লিখতে হবে।

যেমন বড় রেস্তোরাঁ বা ফাস্ট ফুডের দোকানে খেতে গেলে খাবার তালিকা নিয়ে আসেনকর্মীরা। বেশির ভাগ ক্ষেত্রে খাবার তালিকায় মূল্য লেখার পাশাপাশি ‘প্লাস’ শব্দটি লিখে ভ্যাট লেখা হয়। যেমন কোনো খাবারের দাম ১০০ টাকা হলে এর পাশাপাশি ১০ শতাংশ ভ্যাট লেখা থাকে। এর মানে, ওই ভোক্তা খাবার গ্রহণের পর যখন বিল পরিশোধ করেন, তখন ১১০ টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এখন থেকে সেটি চলবে না। খাবারের মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত করে ওই খাবারের তালিকা ভোক্তার কাছে উপস্থাপন করতে হবে, যেন গ্রাহক প্রথমেই বুঝতে পারেন তাঁকে কত টাকা পরিশোধ করতে হবে।

সাধারণ গ্রাহকেরা খাবার ও পোশাক কেনার পাশাপাশি অনলাইনেও পণ্য কিনে থাকেন। খাবারের মধ্যে এসি রেস্তোরাঁ বা ফাস্ট ফুডে খাবারের ওপর ১০ শতাংশ এবং নন-এসি রেস্তোরাঁয় সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। নামীদামি শোরুম থেকে পোশাক কিনলে সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। অনলাইনে পণ্য কিনলে ৫ শতাংশ ভ্যাট আরোপিত হবে। এখন থেকে এসব ব্যবসায় ভ্যাট যুক্ত করে গ্রাহককে দাম দিতে হবে।

এখন থেকে পণ্য বেচাকেনার সময় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অন্তর্ভুক্ত করে পণ্যের দাম লিখতে হবে। পণ্যের দাম লিখে .....

ব্রিটিশ আমলে রেলস্টেশনে যাত্রীর জন্য ট্রেন লম্বা সময় অপেক্ষা করত। বুঝতেই পারছেন- কতটা সময় অপেক্ষা করলে যাত্রীরা ট্রেনে...
13/09/2021

ব্রিটিশ আমলে রেলস্টেশনে যাত্রীর জন্য ট্রেন লম্বা সময় অপেক্ষা করত। বুঝতেই পারছেন- কতটা সময় অপেক্ষা করলে যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে দাড়ি সেভ করার সময় পেতেন!

বর্তমান ঢাকা শহরে জ্যাম-এর যে অবস্থা, তাতে এ কারবার আবার চালু করা যেতেই পারে।

©️Collected

কুরিয়ার সেবাপণ্য সরবরাহের টাকাও লেনদেন হবে ব্যাংকেকুরিয়ারে পণ্য পৌঁছে দেওয়ার পর যে টাকা সরবরাহকর্মীরা সংগ্রহ করেন, তা ‘স...
01/07/2021

কুরিয়ার সেবা

পণ্য সরবরাহের টাকাও লেনদেন হবে ব্যাংকে
কুরিয়ারে পণ্য পৌঁছে দেওয়ার পর যে টাকা সরবরাহকর্মীরা সংগ্রহ করেন, তা ‘সেটেলমেন্ট অ্যাকাউন্ট’-এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে লেনদেন হবে।

দেশে কুরিয়ার সার্ভিস বা সেবা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন এই সেবার মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার পর সরবরাহকর্মীরাই টাকা সংগ্রহ করেন। ব্যাংকের বাইরে হাতে হাতে লেনদেন হওয়া এসব টাকা ‘সেটেলমেন্ট অ্যাকাউন্ট’-এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকে পৃথক হিসাব খোলার সুযোগ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে একটি নীতিমালাও জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পর সংগ্রহ করা নগদ টাকা পরিবহনে কর্মীরা নানা রকম ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। কুরিয়ার প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর ও বিতরণ কার্যক্রম থেকে পণ্যমূল্যের বিপরীতে নগদ অর্থের লেনদেন প্রকৃতপক্ষে পরিশোধ কার্যক্রমের আওতাভুক্ত। দেশের সব পরিশোধ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের কার্যপরিধির আওতাধীন। এ জন্য কুরিয়ার সেবায় প্রাপ্ত মূল্যের অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেনের জন্য এই নীতিমালা দেওয়া হলো।

নীতিমালায় বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএসএবি) সদস্যভুক্ত কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাংকে ‘সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খুলতে পারবে। প্রতিটি কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারি এবং কমিশন বুকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ ও পরিশোধ প্রক্রিয়ায় তথ্য সংরক্ষণের জন্য সেন্ট্রাল ডেটা সিস্টেম চালু থাকতে হবে, যা সিএসএবি কর্তৃক প্রত্যায়িত হতে হবে।

নীতিমালা অনুযায়ী পণ্য বিক্রেতার ব্যাংক বা এমএফএস হিসাব না থাকলে তার প্রাপ্য অর্থের তালিকা ব্যাংকে জমা দিয়ে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান বিক্রেতার পক্ষে নগদ অর্থ নিজেদের সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে পরিশোধ করতে পারবে।
নীতিমালায় বলা হয়েছে, সেটেলমেন্ট অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারি বা কমিশন বুকিংয়ের বিপরীতে সংগৃহীত পণ্যমূল্য জমা, পণ্য পরিবহনের কুরিয়ার ফি, বিক্রেতার পক্ষে অর্থ গ্রহণ ও তার কাছে স্থানান্তর বাবদ সার্ভিস চার্জ এবং বিক্রেতার অর্থ পরিশোধ করা যাবে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ভাউচারের বিপরীতে ক্রেতার কাছ থেকে এ ধরনের অর্থ সংগ্রহ করতে হবে। পণ্যের ঘোষিত মূল্যের ভাউচার সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানের সেন্ট্রাল ডেটা সিস্টেমে দৈনিক ভিত্তিতে সংরক্ষণ করতে হবে।

নীতিমালা অনুযায়ী পণ্য বিক্রেতার ব্যাংক বা এমএফএস হিসাব না থাকলে তার প্রাপ্য অর্থের তালিকা ব্যাংকে জমা দিয়ে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান বিক্রেতার পক্ষে নগদ অর্থ নিজেদের সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে পরিশোধ করতে পারবে। তবে এ নগদ উত্তোলনের পরিমাণ কোনোভাবেই একক পণ্যমূল্য বাবদ পাঁচ হাজার টাকার বেশি হবে না।

এ ধরনের লেনদেনের তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। ঘোষিত মূল্যের সঙ্গে কোনো ধরনের অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব স্থগিত বা বন্ধ করতে পারবে ব্যাংক। এ ছাড়া কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব একটি বিরোধ নিষ্পত্তি বিধিমালা থাকতে হবে। অর্থসংক্রান্ত বিরোধের উৎপত্তি হলে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ০৭ মে ২০২১, ১০: ০৯

দেশে কুরিয়ার সার্ভিস বা সেবা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন এই সেবার মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার পর সরবরাহকর্.....

Address

Chaya Kunja, H#105/11 (Plot#42), West Box Nagar (Bank Colony), Sarulia, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Showdagor সওদাগর شوداغر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Showdagor সওদাগর شوداغر:

Share