09/11/2017
ভূমিকম্প : ভূমিকম্প : ভূমিকম্প
রাজধানীসহ সারা দেশে গতকাল বুধবার ভূকম্পন
অনুভূত হয়েছে। বেলা ১১টার দিকে এ ভূকম্পন অনুভূত
হয়।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর
জানিয়েছে,রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা
ছিল ৪ দশমিক ৭।ভারতের আবহাওয়া অধিদপ্তরের
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভারতীয় সময় ১০টা
২০ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ, বাংলাদেশের সময়
১০টা ৫০ মিনিট ৫২ সেকেন্ডের দিকে ভূকম্পন
অনুভূত হয়। এটি ছিল মৃদু ভূকম্পন।ভারতের আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী,রিখটার স্কেলে
ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। উৎপত্তিস্থল
ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ
সীমান্তবর্তী এলাকায়। গভীরতা ৩৩ কিলোমিটার।
(প্রথম আলো থেকে নেয়া)
ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।[১] কম্পন-তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এই তরঙ্গ ভূ-গর্ভের…