ইন্টারনেট জগৎ KHAN BD

ইন্টারনেট জগৎ KHAN BD টেকনোলজি নিয়ে জানুন, নতুন কিছু শিখুন, ?

শুধু পেমেন্ট নয়, আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও আসছে কিউআর কোড-এর ব্যবহার।এখন থেকে এর মাধ্যমে সরাসরি একজন ব্যক্...
12/08/2026

শুধু পেমেন্ট নয়, আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও আসছে কিউআর কোড-এর ব্যবহার।

এখন থেকে এর মাধ্যমে সরাসরি একজন ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।


ইন্টারনেট জগৎ KHAN BD (Tech Help)
#ইন্টারনেট_জগৎ_KHAN_BD

09/08/2026

১০ আগস্ট ২০২৬—আজ প্রকাশ হচ্ছে এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল!

সকলের জন্য দোয়া ও শুভকামনা💚

বিকাশ মার্চেন্ট এর ক্যাশ আউট চার্জ কমলো**বাংলা QR এ নেওয়া পেমেন্ট এর টাকার ক্যাশ আউট চার্জ হাজারে 11.50টাকাআর বিকাশ থেক...
01/07/2026

বিকাশ মার্চেন্ট এর ক্যাশ আউট চার্জ কমলো**
বাংলা QR এ নেওয়া পেমেন্ট এর টাকার ক্যাশ আউট চার্জ হাজারে 11.50টাকা

আর বিকাশ থেকে বিকাশ পেমেন্ট নেওয়া টাকায় চার্জ হাজারে 13.50টাকা।

ইন্টারনেট জগৎ KHAN BD (Tech Help)
KHAN Computer

অবশেষে নগদে চালু হলো (NPSB) 🥰💕নগদ থেকে বিকাশ-রকেটসহ সব মোবাইল ব্যাংকিং ও ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে মুহূর্তে✅!...
21/06/2026

অবশেষে নগদে চালু হলো (NPSB) 🥰💕

নগদ থেকে বিকাশ-রকেটসহ সব মোবাইল ব্যাংকিং ও ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে মুহূর্তে✅!

নগদ থেকে এখন সরাসরি বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং এবং সিলেক্টেড ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা পাঠানোর NPSB সেবা চালু হয়েছে। এর ফলে এখন খুব সহজেই ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডে যেকোনো মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

💳 এই ইনস্ট্যান্ট ট্রান্সফার সেবা এখন আরও সহজ ও সাশ্রয়ী করা হয়েছে। প্রতি হাজারে মাত্র ৮ টাকা ৫০ পয়সা চার্জে যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে টাকা পাঠানো সম্ভব।
নগদ অ্যাপ ব্যবহার করে এখন ব্যবহারকারীরা খুব সহজেই বিকাশ, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন।

📲 যেসব মোবাইল ব্যাংকিং সেবায় টাকা পাঠানো যাবে: বিকাশ, রকেট, নগদ টু বিকাশ/রকেট, পাঠাও পে, টালি খাতা এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা।

🏦 পাশাপাশি যেসব ব্যাংকে সরাসরি ট্রান্সফার করা যাবে তার মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

❤️এখন মোবাইল দিয়েই ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে, যেখানে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সবকিছু একসাথে যুক্ত হয়েছে।
ফলে লেনদেন আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হয়ে উঠেছে।

ইন্টারনেট জগৎ KHAN BD
KHAN Computer
#ইন্টারনেট_জগৎ_KHAN_BD
ইন্টারনেট জগৎ KHAN BD (Tech Help)

09/06/2026

পুলিশ ক্লিয়ারেন্স দশটা ধাপ:
১। Application Submit (অ্যাপ্লিকেশন সাবমিটেড)
২। পেমেন্ট রিসিভ
৩। আন্ডার ভেরিফিকেশন (থানায় কাগজপত্র ভেরিফিকেশন চলমান)
৪। সার্টিফিকেট প্রিন্ট
৫। সার্টিফিকেট প্রিন্টেড
৬। সাইন ফর ওসি
৭। সাইন ফর ডিসি/ এস পি
৮। রেডি ফর মোফা (MOFA) ভেরিফিকেশন
৯। রেডি ফর ডেলিভারি
১০। ডেলিভারি সম্পন্ন
পুলিশ ক্লিয়ারেন্স কি অবস্থায় আছে, তা দেখান জন্য- যে দোকানে থেকে আবেদন করছেন সেখানে দেখতে পারবেন কিংবা নিজে আবেদন করলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স টি কি অবস্থায় আছে!


ইন্টারনেট জগৎ KHAN BD
KHAN Computer
#ইন্টারনেট_জগৎ_KHAN_BD

Bkash - Nagad - BankbKash ব্যবহারকারী খুব সহজেই Nagad-এর বাংলা QR স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। আবার Nagad ব্যবহারকারী...
14/05/2026

Bkash - Nagad - Bank
bKash ব্যবহারকারী খুব সহজেই Nagad-এর বাংলা QR স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। আবার Nagad ব্যবহারকারীও bKash-এর বাংলা QR স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। এমনকি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ থেকেও একই বাংলা QR দিয়ে পেমেন্ট করা যাবে।

অর্থাৎ, একটাই QR—সব অ্যাপে পেমেন্ট সম্ভব 💳📱

দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে জুনের মধ্যে ‘বাংলা QR’ চালু করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী নিজস্ব আলাদা QR সিস্টেম ধীরে ধীরে বাতিল করা হবে। প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে ‘বাংলা QR’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় করা হবে এবং গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হবে। ক্যাশলেস লেনদেন বাড়াতে ২০২৭ সালের মধ্যে ৭৫% লেনদেন নগদহীন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

⚠️ নিয়ম না মানলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও থাকতে পারে।
তবে প্রশ্ন থেকে যায় 🤔

সব প্রতিষ্ঠান কি সত্যিই একইভাবে এই ‘বাংলা QR’ বাস্তবায়ন করবে?

 # ২০২৬-২৭ করবর্ষের নতুন আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা:​​প্রথম ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত: ০% ​পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন...
12/05/2026

# ২০২৬-২৭ করবর্ষের নতুন আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা:
​
​প্রথম ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত: ০%
​পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্ত: ১০%
​পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত: ১৫%
​পরবর্তী ৫,০০,০০০/- টাকা পর্যন্ত: ২০%
​পরবর্তী ২০,০০,০০০/- টাকা পর্যন্ত: ২৫%
​অবশিষ্ট আয়ের উপর: ৩০%

​ # বিশেষ ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা:
মহিলা ও ৬৫+ বয়সী করদাতা: ৪,২৫,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি: ৫,০০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহত "জুলাই যোদ্ধা": ৫,২৫,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা: প্রত্যেক সন্তানের জন্য অতিরিক্ত ৫০,০০০/- টাকা করমুক্ত সুবিধার সুযোগ।

​যদি আপনার করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করে, তবে আপনাকে ন্যূনতম কর দিতে হবে।
​পুরাতন করদাতাদের জন্য: ৫,০০০/- টাকা।
​নতুন করদাতাদের জন্য: ১,০০০/- টাকা।

ফোন চুরি হলে করনীয়-!!!সম্প্রতি একজন iPhone ব্যবহারকারীর ফোন চু*রি হয়েছে কিন্তু সে রিয়েল-টাইমে ফোনের লোকেশন ট্র্যাক করত...
02/04/2026

ফোন চুরি হলে করনীয়-!!!

সম্প্রতি একজন iPhone ব্যবহারকারীর ফোন চু*রি হয়েছে কিন্তু সে রিয়েল-টাইমে ফোনের লোকেশন ট্র্যাক করতে পারছে। কারণ একটাই, সে আগে থেকে সঠিক সেটিং করে রেখেছিল।
আপনিও কি এটা পারবেন? হ্যাঁ, পারবেন।
চলুন জেনে নেই।
- এটা কীভাবে কাজ করে?
iPhone-এ আছে "Find My" আর Android-এ আছে "Find My Device" — দুটোই Google বা Apple অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। ফোন চুরি হলে অন্য যেকোনো ডিভাইস থেকে লগইন করে রিয়েল-টাইম লোকেশন দেখা যায়।
eSIM থাকলে চো*রের বাড়তি সমস্যা
সাধারণ SIM কার্ড চো*র বের করে ফেলতে পারে। কিন্তু eSIM ফোনের চিপের ভেতরে থাকে — বের করার কোনো উপায় নেই। তাই ফোন নেটওয়ার্কে connected থাকে এবং ট্র্যাকিং চলতে থাকে।
এখনই যা সেট করে রাখবেন
iPhone হলে:
Settings → আপনার নাম → Find My → Find My iPhone চালু করুন
"Send Last Location" অপশনটাও অন রাখুন
iPhone-এ বাড়তি সুবিধা
ইন্টারনেট বা SIM ছাড়াও অফলাইনে ট্র্যাক হয় — আশেপাশের যেকোনো iPhone Bluetooth দিয়ে লোকেশন পাঠিয়ে দেয়
ব্যাটারি শেষ হওয়ার আগে শেষ লোকেশন সেভ হয়
Factory Reset করলেও Apple ID ছাড়া ফোন চালুই হয় না — Activation Lock
Android হলে:
Settings → Google → Find My Device → চালু করুন
ফোন হারালে বা চুরি হলে সাথে সাথে যা করবেন
অন্য ডিভাইস থেকে iCloud / Google Account লগইন করুন
Lost Mode / Lock Device চালু করুন — ফোন লক হয়ে যাবে
লোকেশন ট্র্যাক করুন এবং স্ক্রিনশট রাখুন
পুলিশকে লোকেশন দেখান।

নিজে উদ্ধার করতে যাবেন না — বিপজ্জনক হতে পারে
মনে রাখবেন।


#ইন্টারনেট_জগৎ_KHAN_BD
ইন্টারনেট জগৎ KHAN BD (Tech Help)

বাংলালিংকে ফ্রি imo সুবিধা-মধ্যপ্রাচ্যের সংকটপূর্ণ এলাকায় থাকা প্রিয়জনদের খোঁজ নিতে বাংলালিংক দিচ্ছে ৩–৫ মার্চ ফ্রি im...
03/03/2026

বাংলালিংকে ফ্রি imo সুবিধা-
মধ্যপ্রাচ্যের সংকটপূর্ণ এলাকায় থাকা প্রিয়জনদের খোঁজ নিতে বাংলালিংক দিচ্ছে ৩–৫ মার্চ ফ্রি imo সুবিধা।

অফারটি পেতে ডায়াল করুন *121*555 # বা ভিজিট MyBL অ্যাপ।

Address

Dhaka
1620

Alerts

Be the first to know and let us send you an email when ইন্টারনেট জগৎ KHAN BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share