12/08/2026
আপনার ফেইসবুক পেজের রিচ এবং সেলস কি থমকে আছে? হয়তো সমস্যা আপনার প্রোডাক্টে নয়, বরং আপনার সেলস কপির লেখায়! 🖋️
একজন প্রফেশনাল কপিরাইটার হায়ার করা যেমন ব্যয়বহুল, তেমনি মনের মতো আউটপুট পাওয়া সময়সাপেক্ষ। এখানেই গেম-চেঞ্জার হিসেবে কাজ করে Claude AI। অনেকেই ChatGPT ব্যবহার করেন, কিন্তু আপনি যদি ন্যাচারাল, হিউম্যান-লাইক এবং কনভিন্সিং বাংলা লিখতে চান, তবে Claude বর্তমানে সবার সেরা। কেন? কারণ Claude-এর ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অনেক বেশি সাবলীল এবং এটি কাস্টমারের ইমোশন বুঝতে পারে, যা গতানুগতিক AI টুলের পক্ষে কঠিন।
Claude দিয়ে হাই-কনভার্টিং সেলস পেজ লেখার প্রথম ধাপ হলো তাকে প্রপার কন্টেক্সট দেওয়া। আপনি যদি শুধু বলেন "একটি সেলস পেজ লিখে দাও", তবে রেজাল্ট হবে গড়পড়তা। আপনাকে ব্যবহার করতে হবে 'রোলে-প্লে' টেকনিক। তাকে একজন 'Expert Direct Response Copywriter' হিসেবে কমান্ড দিন। এরপর আপনার টার্গেট অডিয়েন্স কারা (যেমন: বাংলাদেশি ফিমেল অন্ট্রাপ্রেনার বা ফ্রিল্যান্সার) এবং তাদের প্রধান সমস্যা (Pain Point) কী, সেটা পরিষ্কারভাবে উল্লেখ করুন।
দ্বিতীয়ত, Claude-এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি 'PAS' (Problem-Agitation-Solution) বা 'AIDA' ফ্রেমওয়ার্ক খুব নিখুঁতভাবে ফলো করতে পারে। বাংলাদেশের লোকাল মার্কেটে যেমন: কুরিয়ার সার্ভিস, ক্যাশ অন ডেলিভারি, বা ট্রাস্ট ইস্যু নিয়ে কাস্টমারদের মনে যে ভয় থাকে, Claude-কে সেই বিষয়গুলো বুঝিয়ে বললে সে এমনভাবে কপি লিখবে যা সরাসরি কাস্টমারের মনে গেঁথে যাবে। মনে রাখবেন, মানুষ লজিক দিয়ে কেনে না, মানুষ কেনে ইমোশন দিয়ে আর লজিক দিয়ে সেটাকে জাস্টিফাই করে।
Claude-কে দিয়ে সেরা আউটপুট পেতে নিচের এই প্রম্পটটি সরাসরি কপি করে ব্যবহার করে দেখুন। এটি আপনার সাধারণ সার্ভিস বা প্রোডাক্টকে একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করবে।
-------------------
Prompt text
Act as a world-class Direct Response Copywriter like David Ogilvy. I want you to write a high-converting sales page for my product/service: [আপনার প্রোডাক্টের নাম দিন, যেমন: অর্গানিক হেয়ার অয়েল বা ডিজিটাল মার্কেটিং কোর্স]।
Target Audience: [যেমন: বাংলাদেশের ব্যস্ত কর্মজীবী নারী যারা চুলের সমস্যায় ভুগছেন]
Goal: [যেমন: সেলস জেনারেট করা বা নতুন লিড কালেক্ট করা]
Please follow this structure:
1. A hook that stops the scroll by addressing a deep pain point.
2. Agitate the problem so they feel the urgency.
3. Introduce the solution with 3 unique benefits (not just features).
4. Address local concerns like delivery, quality, and trust.
5. A strong Call to Action (CTA).
Tone: Friendly, professional, and persuasive. Language: Natural, conversational Bengali (not robotic).
-------------
এবার আপনার কাজ হলো Claude-এর দেওয়া আউটপুটটি নিয়ে সামান্য কিছু লোকাল টাচ যোগ করা। যেমন- ঢাকার ট্রাফিক বা বিশেষ কোনো উৎসবের অফার। প্রম্পটটি ব্যবহার করে আপনার যেকোনো একটি প্রোডাক্টের জন্য আজই একটি ড্রাফট তৈরি করে ফেলুন এবং দেখুন টেক্সটগুলো কতটা জীবন্ত মনে হয়।
আপনার বিজনেসের সেলস পেজ কি Claude দিয়ে লিখিয়ে নিতে চান? আজই ট্রাই করুন আর রেজাল্ট দেখে আমাদের জানান!