08/09/2026
মাননীয় প্রশাসক জনাব Safiqul Islam Milton-শফিকুল ইসলাম মিল্টন মহোদয়ের নিকট আমার প্রশ্ন, আপনার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের, বানানী কাচাবাজারের পাশে পুনরায় অস্থায়ী দোকানগুলো কি বৈধ?নাকি অবৈধ? কারন এইখানে আমার বাবা ২০১১সালে দোকানের মালিকানা নেন এবং তিনি ২০১৭ সালে ইন্তেকাল করার পর আমাদের পরিবারের একমাত্র আয় ছিলো এই দোকান থেকে প্রাপ্ত ভাড়া,কিন্তু ২০২২ এ আওয়ামী শাসনামলে দোকান ভেংগে দেওয়ার পর ২০২৫ এ আবারও পুনরায় বাকী বকেয়া ভাড়া দিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তার নিকট আবার বরাদ্দ আনা হয় সেখানে (সাইফুল ইসলাম নিপু)সকল দোকান মালিক এর পক্ষ হয়ে,কিন্তু আমরা দোকান মালিক হয়েও এই বিষয়ে কিছু জানি না।এখন কথা হলো যেহেতু বকেয়া ভাড়া নিয়ে পুনরায় বরাদ্দ দেওয়া হলো দোকানগুলো তাহলে ৩৩টি দোকান এর মধ্যে আমার বাবার দোকানটি কোথায় গেলো?আর যদি অবৈধ হয় তাহলে independent24.tv এর মতো বড় একটি সংবাদ মাধ্যম নিউজ করার পরেও কেনো তা উচ্ছেদ করা হলো না?আপনার সন্তানের মতো একটি প্রশ্ন রেখে গেলাম,যদি দোকানটি আমাদের প্রাপ্য হয় তাহলে দোকানটি আমাদের বুঝিয়ে দিন কারন (সাইফুল ইসলাম নিপু) আমাদের কাছ থেকে এখন ২০লাখ টাকা দিয়ে দোকান কিনতে বলছে যা আমার মা এবং আমার পক্ষে অসম্ভব।
প্রশাসক মহোদয় জনাব শফিকুল ইসলাম মিল্টন স্যার আপনার সাথে বিভিন্ন ভাবে এই বিষয়ে সাহায্য চেয়ে ইমেইল,Whatsapp এ ম্যাসেজ দিয়েছি,কোনো রিপ্লাই পাই নি,খুব সম্ভবত ছোট মানুষ বা কোনো বড় ঘরের সন্তান নই দেখে এই বিষয়ে গুরুত্ব দেন নি,কিন্তু তাও আপনার নিকট আমার বিশ্বাস থেকে আকুল আবেদন,বিষয়টি দেখবেন...একটু সাহায্য করুন😔