24/09/2024
আচ্ছা এমন টা কি আপনার সাথে হয়েছে যে কোন একটা টপিক নিয়ে আলোচনা করলে হোক তা বন্ধু বান্ধব, ভাইবোন, পিতামাতা, অফিস কলিগদের সাথে আলোচনার বিষয় যায় হোক না কেন, আলোচনা শেষ এ আপনি যখনি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করেন দেখবেন যে একটু আগে আপনি যেই টপিক গুলা নিয়ে কথা বলেছেন সেই টপিক অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস আপনার সামনে হাজির।
যদি এমন হয়ে থেকে আপনার সাথে তাহলে বুঝেনিবেন আপনার বড় শত্রু আপনার হাতে থাকা ডিভাইস। ডিভাইস আপনার বা আপনার হাতে থাকলেও এক্সেস অন্য আরেকজনের কাছে আছে কোন না কোন এপপ্স বা ফিশিং লিংক এর মাধম্যে আপনি আপনার মাইক্রোফোনেনের এক্সেস অন্য কাউকে দিয়েছে আপনার অজান্তেই।