Business ERP BD

Business ERP BD Local Business Solution

10/06/2025

তীব্র গরম ও তাপমাত্রাজনিত অসুস্থতা থেকে বেঁচে থাকার জন্য করনীয় ! (রি-পোষ্ট)
চলুন জেনে নিই , আমাদের কি কি করনীয় ও বর্জনীয় সম্পর্কে ,,,

#রোদ_এড়িয়ে_চলুন - দিনের বেলা খুবই প্রয়োজন ছাড়া বাসা'র বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

#সুতির_কাপড়_পরুন - হালকা রঙের ঢিলেঢালা জামা ও সুতির ট্রাউজার পরার চেষ্টা করুন।

#বিশুদ্ধ_পানি_পান_করুন - প্রচুর পরিমাণ , ২ থেকে ৩ লিটার বা তারও কিছু বেশি পানি পান করার চেষ্টা করুন। তবে ঠান্ডা পানি গ্রহন করা থেকে বিরত থাকুন।

#দিনের_বেলা একটানা বা প্রচন্ড #শারিরীক_পরিশ্রম থেকে বিরত থাকার চেষ্টা করুন।

#সহজে_হজম_হয় - এমন খাবার গ্রহনের চেষ্টা করুন। #উচ্চ_মাত্রার_আমিষ_জাতীয়_খাবার (মাংস ও দুধের তৈরি খাবার ) আপাতত খাবার তালিকা থেকে ছেঁটে ফেলার চেষ্টা করুন।

#সরাসরি_সূর্যেরতাপ_বা_সূর্যালোক এড়িয়ে চলার চেষ্টা করুন - ছাতা, ক্যাপ বা টুপি কিংবা হাল্কা রঙের কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।

#গোসল_বা_পানির_ঝাপটা - একাধিকবার নেবার চেষ্টা করুন, আরাম পাবেন, ইনশাআল্লাহ। সম্ভব হলে বেশিরভাগ সময় ছায়াযুক্ত জায়গা বা ঘরে থাকুন।

#ঘরকে_ঠান্ডা_রাখার_চেষ্টা_করুন - রাতে জানালা খুলে রাখুন, দিনের বেলা হালকা রঙের পর্দা, সাটার ব্যবহার করুন, ফ্যান চালিয়ে রাখার চেষ্টা করুন।

#এলকোহল_কেফিনেটেড_সফট_ড্রিংকস পরিহার করুন।

#প্রস্রাবের_রঙের_দিকে_খেয়াল রাখুন - প্রস্রাবের রঙ গাঢ় বা অতিরিক্ত হলুদ হলে পানি গ্রহণের পরিমাণ বাড়াতে হবে।

#চিকিৎসকের_পরামর্শ_নিন - তীব্র তাপমাত্রা জনিত কারনে যে কোন ধরনের অসুস্থতায় বেশি অস্বস্তি বোধ করলে, দেরী না করে চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

এই সময়ে তাপদাহ/ হিট ওয়েব থেকে হিট স্ট্রোক ও তীব্র তাপমাত্রা জনিত যে কোন অসুস্থতায় সবচাইতে ঝুঁকিতে পরে - - শিশু , বয়স্ক মানুষ, যাঁদের ওজন তুলনামূলক বেশী, শ্রমজীবী মানুষ (রিকশাওয়ালা, নির্মাণ শ্রমিক, ফুটপাতের বিক্রেতা, কৃষক....), যাঁরা আগে থেকেই হৃদরোগ বা উচ্চরক্তচাপ কিংবা ডায়াবেটিসে আক্রান্ত...
আসুন আমরা এঁদের পাশে দাঁড়াবার চেষ্টা করি নিজ নিজ অবস্হান থেকেই। নিজের যত্ন নিই, পরিবারের সবার দিকে নজর দেবার চেষ্টা করি।

নিজে সচেতন হই , সবাইকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করি , ইনশাআল্লাহ ,,, মহান আল্লাহ সুবহানুতায়লা আমাদের সবার মঙ্গল করুন।


অধ্যাপক ডা অনুপম হোসেন
জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ
এবং স্পোর্টস ডেভেলপমেন্ট কনসালটেন্ট।

16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

 Prothom Alo Bangladesh Cricket : The Tigers Daily Mail The Daily Star 10 Minute School Business ERP BD
26/11/2024

Prothom Alo Bangladesh Cricket : The Tigers Daily Mail The Daily Star 10 Minute School Business ERP BD

25/11/2024

Address

Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801719261062

Alerts

Be the first to know and let us send you an email when Business ERP BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Business ERP BD:

Share