28/09/2026
📚 একটি ছোট আরবি বাক্য—দেখি নাহু দিয়ে কীভাবে বিশ্লেষণ করা যায়!
أَنَّ زَيْدٌ كَرِيمٍ
এই ছোট বাক্যটির মধ্যেই রয়েছে নাহুর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
🔹 أَنَّ
এটি فعل ماضٍ — অতীতকালের ক্রিয়া।
অর্থ: গুঞ্জন/কাতর ধ্বনি করা বা গোঙানো।
🔹 زَيْدٌ
এটি فاعل — কর্তা।
তাই এটি مرفوع এবং এর علامت হলো ضمة।
🔹 كَ
এটি حرف تشبيه — উপমাবাচক অব্যয়।
অর্থ: মতো / ন্যায়।
🔹 رِيمٍ
এটি اسمٌ مجرورٌ।
কারণ এর আগে كَ এসেছে।
كَ-এর কারণে رِيمٍ مجرور হয়েছে এবং এর علامت হলো كسرة।
📌 লক্ষ্য করুন—
كَرِيمٍ এখানে একটিমাত্র শব্দ নয়।
বরং—
كَ + رِيمٍ
كَ = حرف تشبيه
رِيمٍ = اسم مجرور
এভাবেই একটি ছোট আরবি বাক্যকে শব্দে শব্দে বিশ্লেষণ করলে শুধু অনুবাদ নয়, শব্দের গঠন, বাক্যে অবস্থান এবং ই‘রাবের কারণ—সবকিছু পরিষ্কার হয়ে যায়।
📖 নাহু শুধু মুখস্থ করার বিষয় নয়;
ইবারতের ভেতর নিয়ম খুঁজে বের করাই নাহুর আসল সৌন্দর্য।
আল-হিকমা ফাউন্ডেশন
আরবি ভাষা ও ইসলামী জ্ঞানচর্চায় প্রয়োগভিত্তিক শিক্ষা।