Perfect Electronics

Perfect Electronics Your Gateway To Electronics

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স Perfect Electronics এর যৌথ উদ্যোগে ৫০ জন সেরা রন্ধনশিল্পীকে নিয়ে ...
04/08/2026

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স Perfect Electronics এর যৌথ উদ্যোগে ৫০ জন সেরা রন্ধনশিল্পীকে নিয়ে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে “পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৬ সিজন-৩”।

Sheikh Sherina Akter Nishu.
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ 137 Malibag 1st lane Dhaka -1217
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ 585/C Malibag Choudhury Para, Dhaka -1219.
মোবাইল নম্বরঃ 01919310197.
ই-মেইল এড্রেসঃ
[email protected].
রেসিপির নামঃ পোলাও+ রোস্ট + পায়েস।
রেসিপির উপকরণঃ ১.পোলাওর চাল।
পেঁয়াজ কুচি
আদা বাটা।
রসুন বাটা।
গরম মসলা।
সাদা তেল।
ঘি।
কাঁচা মরিচ।
পেঁয়াজ বেরেস্তা।
২.রোস্টঃ সোনালী মুরগি।
পেঁয়াজ কুচি।
কাঁচা মরিচ।
পেঁয়াজ বাটা।
রসুন বাটা।
আদা বাটা।
বাদাম বাটা।
জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, সাদা সরিষা বাটা।
সাদা তেল।
ঘি।
টক দই।
গরম মসলা।
জিরা বাটা/গুঁড়া।
গুড়া দুধ।
পেঁয়াজ বেরেস্তা।
ইত্যাদি।
৩.পায়েসঃ- পোলাউর চাল।
লিকুইড দুধ।
পাউডার মিল্ক।
আস্ত গরম মসলা।
রেসিপির প্রস্তুতপ্রণালীঃ পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে,, এবার চুলায় হাড়ি বসিয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন, তারপর বাটা মসলা দিয়ে, আস্ত গরম মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে,চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে, লবণ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।
২. রোস্টঃ-সোনালী মুরগি কেটে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে, তারপর টক দই,বাটা মসলা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে,২০-২০ মিনিট রেস্টে রেখে দিতে, তারপর চুলায় হাড়ি বসিয়ে তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে। আরেকটি হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে, তারপর একে একে সব বাটা মসলা দিয়ে কষিয়ে নিতে হবে, সাথে গুঁড়া মরিচ, লবণ স্বাদমতো, সামান্য চিনি টেস্টের জন্য,জিরা গুঁড়া আস্ত গরম মসলা দিয়ে কষিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে পানি শুকিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।
৩. পায়েসঃ লিকুইড দুধ গরম করে ঘন হয়ে এলে পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে, তারপর চাল ফুটে এলে চিনি পরিমাণ মতো, লবণ স্বাদমতো, গুঁড়া দুধ দিয়ে ঘন ঘন নেড়ে নেড়ে রান্না করতে হবে,ঘন হয়ে এলে নামিয়ে নিন।

রেসিপির সুন্দর ৪টি ছবিঃ
পাঠাবেন হোয়াটসঅ্যাপ নম্বরেঃ 01730-111333

বি.দ্রঃ রেসিপি হবে সেট মেনু অর্থাৎ একটা মেইন ডিশ এবং আরেকটা সাইড ডিশ, সাথে ডেজার্ট।

। রেজিস্ট্রেশন ফিঃ ৫১০ টাকা। বিকাশ নম্বরঃ 01730111333

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) নাম ...
04/08/2026

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর যৌথ উদ্যোগে আয়োজিত PERFECT RECIPE CONTEST-2026 (Season-3)

নাম - আঁখি রহমান
পেইজ- Mun's Cake and catering.
ঠিকানা - খিলগাঁও তিলপাপাড়া, রোড নং - ৮.
মোবাইল নাম্বার - 01791406090
ই-মেইল - ip.mahbuburrahman.com

রেসিপি - (মেইন ডিশ)
নাম - চানার (ছোলা বুট) পোলাও।

সিলেট এর ঐতিহ্যবাহী রেসিপির মধ্যে একটি জনপ্রিয় খাবার হচ্ছে চানার পোলাও। আঞ্চলিক ভাষায় ছোলা বুটকে চানা বলা হয়। আতপ চাল, চানা বা ছোলা বুট, বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি করা হয়।গ্ৰামের একটি জনপ্রিয় স্ট্রীট ফুড এই চানার পোলাও। শেয়ার করছি আমার নানুর রেসিপি তে মেথীর ফোড়ন দিয়ে বিখ্যাত চানার পোলাও।

উপকরণ -
আতপ চাল -৫০০ গ্ৰাম।
পেঁয়াজ -১কাপ
রসুন বাটা -১ চা চামচ
আদা বাটা -১ চা চামচ
লবন -পরিমানমতো
দারচিনি -২ টুকরো।
এলাচ-২/৩ টা
গোলমরিচ - ১০ টা।
তেজপাতা -১ পিস।
মেথী - ১/২ চা চামচ
কাঁচামরিচ -৫/৬ টা
তেল/ঘি- ১/৪ কাপ
চানা বা ছোলা বুট সিদ্ধ- ১ কাপ।
ধনিয়া গুড়া (অপশনাল) -১/২ চামচ।

প্রস্তুত প্রণালী -
একটি ছড়ানো পাত্রে তেল বা ঘি গরম করে , আস্ত গরম মসলা,মেথী এবং পেঁয়াজ কুচি দিয়ে দিবো।কিছুক্ষন ভেজে আদা, রসুন বাটা দিয়ে ভাজবো,কাচা গন্ধটা যাওয়া পর্যন্ত।আগে থেকে ধুয়ে,পানি ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে পাঁচ মিনিট ভেজে নিব ,সাথে লবন, ধনিয়া গুড়া দিবো।অল্প আঁচে চালটা একটু ভাজা ভাজা হলে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। (২ কাপ চাল= ৩.৫ কাপ পানি)
আস্ত কাঁচামরিচ, আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট দিবো।এই অবস্থায় চুলার আঁচ একদম হাই থাকবে। পানি এবং চাল সমান হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে দমে দিবো।
ব্যাস রেডি হয়ে গেলো সিলেট এর চানার পোলাও।

রেসিপি - ডেজার্ট।
নাম- বিরইন বা বিন্নি চাল এর ক্ষীর।

উপকরণ -
বিরইন চাল/বিন্নি চাল ১ কাপ, চিনি বা খেজুরের গুড় -১.৫ কাপ, নারকেল -১ কাপ, দারচিনি -১ টুকরা, তেজপাতা -২ টা, লবণ -১ চিমটি,গরুর দুধ -১ লিটার,পানি পরিমাণমতো।

রেসিপি -
সিলেট এর ঐতিহ্যবাহী খাবার এর মধ্যে অন্যতম হলো এই বিরইন চাল বা বিন্নি চাল এর ক্ষীর। সিলেট অঞ্চলে বিভিন্ন গ্রামে এই বিরইন চাল এর ক্ষেত করেন কৃষকরা।নবান্ন উৎসবে খাঁটি গরুর দুধ,কলা, খেজুরের রস বা গুড় দিয়ে এই আঠালো ভাত খেতে সবাই পছন্দ করেন।

প্রথমে চাল গুলো ধুয়ে নিয়ে ২/৩ কাপ পানি, দারচিনি, তেজপাতা এবং লবন দিয়ে সিদ্ধ করে নিবো।নরম হয়ে গেলে আগে থেকে জ্বাল করে রাখা ঘন দুধ, নারকেল কোরানো দিয়ে একদম অল্প আঁচে ক্ষীর নাড়তে থাকবো।দুধ আর চাল মাখো মাখো হয়ে গেলে চিনি অথবা গুড় দিবো।গুড় দিয়ে এই রান্নাটা অসাধারণ হয়।সময় নিয়ে অল্প আঁচে ক্ষীর রান্না করতে হবে। নামানোর আগে বেশি ঘন করা যাবেনা। সবশেষে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে উপরে কিছু স্লাইস করা নারকেল এবং পেস্তাবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন সিলেট এর জনপ্রিয় খাবার বিরইন চাল এর ক্ষীর।।

আপনার রান্নার প্রতিভাই হতে পারে সবার অনুপ্রেরণা!PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) এ অংশ নিয়ে দেখিয়ে দিন— “রান্নাই...
04/08/2026

আপনার রান্নার প্রতিভাই হতে পারে সবার অনুপ্রেরণা!

PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) এ অংশ নিয়ে দেখিয়ে দিন— “রান্নাই হোক ভালোবাসার ভাষা!”

বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন
আরমান আরা করবী
প্রতিষ্ঠান: ভোজন বিলাস

আপনার অংশগ্রহণে আরও প্রাণবন্ত হোক এই মহা আয়োজন। আপনাকেও জানাই আন্তরিক আমন্ত্রণ!

04/08/2026

আমরা Women Empowerment এ Believe করি এবং Perfect Electronics এর প্রতিষ্ঠালগ্ন হতেই এটা নিয়ে নিয়মিত কাজ করি- গোলাম শাহরিয়ার কবীর। ফাউন্ডার এন্ড সিইও। পারফেক্ট ইলেকট্রনিক্স

রন্ধনশিল্প যখন মেলে পেশাদার দক্ষতার ছোঁয়ায়, তখন তৈরি হয় অসাধারণ এক অভিজ্ঞতা! গর্বের সাথে জানাচ্ছি, PERFECT RECIPE CON...
04/08/2026

রন্ধনশিল্প যখন মেলে পেশাদার দক্ষতার ছোঁয়ায়, তখন তৈরি হয় অসাধারণ এক অভিজ্ঞতা!

গর্বের সাথে জানাচ্ছি, PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) এ Executive Chef Md. Murad Dewan থাকছেন আমাদের সম্মানিত অতিথি হিসেবে। তাঁর অভিজ্ঞতা, সৃজনশীলতা ও পেশাদার দিকনির্দেশনা প্রতিযোগিতাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।

Executive Chef Md. Murad Dewan-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আসুন, একসাথে উদযাপন করি বাংলাদেশের স্বাদ, ঐতিহ্য, প্রতিভা এবং রন্ধনশিল্পের অনন্য সৌন্দর্য।

রান্নার প্রতি ভালোবাসা, সৃজনশীলতা আর অনুপ্রেরণার মিলনমেলায় এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় উদ্যোক্তা ও “ফ্লেভারসাম বাই ফাতেম...
04/08/2026

রান্নার প্রতি ভালোবাসা, সৃজনশীলতা আর অনুপ্রেরণার মিলনমেলায় এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় উদ্যোক্তা ও “ফ্লেভারসাম বাই ফাতেমা লাকী” এর স্বত্বাধিকারী ফাতেমা রহমান লাকী!

PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) এ তাঁর মূল্যবান উপস্থিতি আমাদের আয়োজনকে করবে আরও সমৃদ্ধ ও অনুপ্রেরণাময়।

ফাতেমা রহমান লাকী-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আসুন, একসাথে উদযাপন করি বাংলাদেশের স্বাদ, ঐতিহ্য, প্রতিভা এবং নারীর সাফল্যের গল্প!

ঘরেই তৈরি করুন প্রিমিয়াম বিনোদনের অভিজ্ঞতা! PERFECT Smart TV নিয়ে প্রতিটি মুহূর্ত হোক আরও প্রাণবন্ত, রঙিন ও স্মার্ট। ম...
04/08/2026

ঘরেই তৈরি করুন প্রিমিয়াম বিনোদনের অভিজ্ঞতা!

PERFECT Smart TV নিয়ে প্রতিটি মুহূর্ত হোক আরও প্রাণবন্ত, রঙিন ও স্মার্ট। মাত্র ২৪,৯০০ টাকায় নিয়ে আসুন পরিবারের নতুন স্মার্ট বিনোদনের সাথী। আজই অর্ডার করুন!

বিস্তারিত: www.eperfectbd.com
অর্ডার: 01958364000

রান্নার স্বাদ আর সৃজনশীলতার এই মহাযজ্ঞে এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও “Shama’s World” পেজের স্বত্বাধিকা...
04/08/2026

রান্নার স্বাদ আর সৃজনশীলতার এই মহাযজ্ঞে এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও “Shama’s World” পেজের স্বত্বাধিকারী শামা খন্দকার!

PERFECT RECIPE CONTEST-2026 (Season-3) এ তিনি থাকছেন ভলেন্টিয়ার হিসেবে। আপনিও প্রস্তুত তো বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় রেসিপি প্রতিযোগিতার অংশ হতে?

Shama Khondokar কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একসাথে উদযাপন করি রান্নার ভালোবাসা, সৃজনশীলতা এবং নারীর ক্ষমতায়ন।

শুভ সকাল। আপনার দিনটি হোক PERFECT❤️👌কমেন্টে লিখুন—আজ আপনার হাসির কারণ কি?
04/08/2026

শুভ সকাল। আপনার দিনটি হোক PERFECT❤️👌

কমেন্টে লিখুন—আজ আপনার হাসির কারণ কি?

খাঁটি স্বাদের অনুপ্রেরণা, রন্ধনশিল্পের উদযাপন—PERFECT RECIPE CONTEST–2026 এ যুক্ত হচ্ছেন আরও এক অনুপ্রেরণাদায়ী মুখ! নাহা...
03/08/2026

খাঁটি স্বাদের অনুপ্রেরণা, রন্ধনশিল্পের উদযাপন—PERFECT RECIPE CONTEST–2026 এ যুক্ত হচ্ছেন আরও এক অনুপ্রেরণাদায়ী মুখ!

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত PERFECT RECIPE CONTEST–2026 (Season-3) এ “ভলেন্টিয়ার” হিসেবে থাকবেন “Alpona Khan, Page Owner– Khati Ponno”

আপনার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত, সমৃদ্ধ ও সফল করে তুলবে। জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনিও যদি রান্নার প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে আজই অংশগ্রহণের প্রস্তুতি নিন। পোস্টটি শেয়ার করুন, আপনার প্রিয় হোম শেফকে মেনশন করুন এবং যুক্ত হোন বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় রেসিপি প্রতিযোগিতায়!

Address

Building/Krishnachura. House/273. Ground Floor. Flat/102. Road/05. Mohammadia Housing Society. Mohammadpur. Dhaka
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Perfect Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Perfect Electronics:

Shortcuts

Share

Category