29/10/2026
বাংলাদেশের সফটওয়্যার টেস্টিং সার্টিফিকেশনে নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে আন্তর্জাতিক অঙ্গনে DIPTI!
International Software Testing Qualification Board (ISTQB)-এর আমন্ত্রণে ISTQB General Assembly-তে অংশগ্রহণের জন্য পর্তুগালে অবস্থান করছেন ড্যাফোডিল গ্রুপের CEO Dr. Mohammad NuruzZaman এবং DIPTI-এর Executive Director Dr. K M Hasan Ripon।
Representing Bangladesh in Global Software Testing & Quality Assurance - এই আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহৎ Software Testing Training and Certification Provider হিসেবে DIPTI আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কমিউনিটিতে নিজেদের ভূমিকা তুলে ধরছে। একই সঙ্গে আন্তর্জাতিক পেশাগত সংযোগ সুদৃঢ় করা, সার্টিফিকেশনের ক্ষেত্রে নেতৃত্বের সম্ভাবনা সম্প্রসারণ এবং বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরিতে কাজ করছে।
২০৩০ সালের মধ্যে ১০,০০০ সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে অবদান রাখার প্রেক্ষাপটে AI Testing, Test Automation ও Quality Engineering-এর মতো উদীয়মান ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শিল্পখাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে DIPTI বিশ্বমানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের সুযোগ সম্প্রসারণে আগ্রহী।
আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং বাংলাদেশের সফটওয়্যার টেস্টিং খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে DIPTI-এর এই অগ্রযাত্রা অব্যাহত।