পড়প্রকাশ Poroprokash

পড়প্রকাশ Poroprokash চিন্তায়... কল্পনায়... কৌতূহলে... পড়
01511808900

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানোন্নয়নের লক্ষ্যে পড়প্রকাশ-এর আত্মপ্রকাশ।

আমরা চাই - মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক। নিজে আলোকিত হোক; পরিবার, সমাজ ও পরিবেশকে আলোকিত করুক- মহান রবের বাণী-পড় তোমার রবের নামে-এর আলোতে। আমরা চাই-দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম এবং প্রতিটি গৃহকোণ মহান আল্লাহর এই বাণীর দ্যু

তিতে ভাস্বর হয়ে উঠুক।

আমরা স্বপ্ন দেখি-এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।
আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।

📩 যোগাযোগ করুন:
📍 ওয়েবসাইট: www.poroprokash.com
📞 ফোন: +880 1511 808 900
📧 ইমেইল: [email protected]

15/06/2026

হাদিস :
قَالَ رَسُوْلُ اللهِ ﷺ الْغِنَى غِنَى النَّفْسِ
অর্থ: প্রকৃত ধনী আত্মার ধনী। (বুখারী: ৬৪৪৬)
ব্যাখ্যা:
সম্পদ বেশি থাকা মানে ধনী নয় বরং মনের শান্তি ও তৃপ্তি থাকা প্রকৃত ধনী হওয়ার আলামত ।
হাদিস থেকে শিক্ষা :
টাকার মালিক হলেও যদি মন খালি হয়। তাহলে সে ব্যক্তি ধনী নয়। মনের ধনী → প্রকৃত ধনী।

15/06/2026

হাদিস :
لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
অর্থ: আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না।(বুখারী: ৫৯৮৪)

ব্যাখ্যা:
আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা আল্লাহ তায়ালা পছন্দ করেন না এমনকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে জান্নাতে প্রবেশ না করার কঠোর হুঁশিয়ারি এসেছে।

হাদিস থেকে শিক্ষা:
সম্পর্ক বজায় রাখা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম।

14/06/2026

হাদিসঃ
رَسُولُ اللَّهِ ﷺ: أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
অর্থঃ তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম ছড়িয়ে দাও।
(সহিহ মুসলিম: ৫৪)

ব্যাখ্যা (সংক্ষেপ):
সালাম মুসলমানদের পরিচয়ের প্রতীক। সালাম দেওয়া ভালোবাসা ও ভ্রাতৃত্ব বাড়ায় এবং এতে বড়–ছোট, পরিচিত–অপরিচিত—কোনো ভেদাভেদ নেই।
হাদিস থেকে শিক্ষা:
সালাম দেওয়া সুন্নত ও সওয়াবের কাজ।সালাম মুসলমানদের মধ্যে মহব্বত সৃষ্টি করে। সবাইকে সালাম দেওয়া উচিত।

14/06/2026

হাদিস :

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ
অর্থ: সদকা গুনাহ নিভিয়ে দেয়—যেমন পানি আগুন নেভায়। (তিরমিজি: ৬১৪)

ব্যাখ্যা: এই হাদিসে রাসূল ﷺ একটি অত্যন্ত সুন্দর ও স্পষ্ট উপমা দিয়েছেন।
আগুনে পানি পড়লে যেমন আগুন নিভে যায়; তেমনি সদকা দিলে গুনাহ ও পাপের প্রভাব মুছে যায়।
সদকা মানুষের—
* অন্তরকে পরিশুদ্ধ করে ।
* গুনাহের দাগ দূর করে ।
* আল্লাহর ক্রোধ প্রশমিত করে ।
বিশেষ করে যেসব গুনাহ আল্লাহর হক–সংক্রান্ত; সেগুলো মোচনে সদকার বড় ভূমিকা রয়েছে। এটি জাহান্নামের আগুন থেকে রক্ষার একটি শক্তিশালী মাধ্যম।

হাদিস থেকে শিক্ষা:
* সদকাকে তুচ্ছ মনে না করা।
* নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলা।
* দুনিয়া ও আখিরাত—উভয় কল্যাণ কামনা করা।

মা জীবিত ছিলেন, কিন্তু ছেলে খোঁজ নেয়নি।একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন অসুস্থ মাকে একা ফেলে রেখেছিল। শেষ পর্যন্ত এমন...
02/06/2026

মা জীবিত ছিলেন, কিন্তু ছেলে খোঁজ নেয়নি।
একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন অসুস্থ মাকে একা ফেলে রেখেছিল। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে যে মৃত্যুর পরও কেউ পাশে ছিল না।

আজ আমরা খবরটি দেখে শিউরে উঠি। কিন্তু প্রশ্ন হলো, এমন হৃদয়হীনতা তৈরি হয় কীভাবে?

কারণ আমরা মানুষ গড়ার শিক্ষা হারিয়ে ফেলেছি।

উম্মুল মুমিনীনগণ আমাদের শিখিয়েছেন দায়িত্ব, মায়া, ভালোবাসা, ত্যাগ এবং পরিবারের প্রতি কর্তব্যবোধ। তারা শুধু ইসলামের ইতিহাসের চরিত্র নন, তারা আদর্শ মা, আদর্শ স্ত্রী, আদর্শ শিক্ষিকা এবং আদর্শ মানুষ।

বই : ১ বছরে বাজিমাত৫২ সপ্তাহে হোন সফল উদ্যোক্তালেখক : আশিক মজুমদার
22/05/2026

বই : ১ বছরে বাজিমাত
৫২ সপ্তাহে হোন সফল উদ্যোক্তা

লেখক : আশিক মজুমদার

21/05/2026
বই : ১ বছরে বাজিমাত৫২ সপ্তাহে হোন সফল উদ্যোক্তালেখক : আশিক মজুমদার
20/05/2026

বই : ১ বছরে বাজিমাত
৫২ সপ্তাহে হোন সফল উদ্যোক্তা
লেখক : আশিক মজুমদার

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when পড়প্রকাশ Poroprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পড়প্রকাশ Poroprokash:

Share