02/09/2026
Design/Development Industry — আমরা আসলে কোন বাস্তবতার দিকে যাচ্ছি?**
আমি একজন UI/UX Designer এবং প্রায় ২ বছর যাবত market-এ কাজ করছি। Recently job ছাড়ার পর একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম—market এবং marketplace দুই জায়গাতেই job এবং কাজের পরিমাণ অনেক কমে গেছে। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে AI-এর একটা বড় impact অবশ্যই আছে।
অনেকে বলেন, “Market-এ তো অনেক কাজ আছে, অনেক job আছে।”
কিন্তু আমার personal observation একটু ভিন্ন।
আমার মতে marketplace-এ যেসব job post বা কাজ দেখা যায়, তার প্রায় ৮০%-এর কোনো বাস্তব existence-ই নেই। Company/client-এর proper existence নেই, অথবা কাজটা আসলে real না।
আর যেগুলো real job post, সেগুলোর বেশিরভাগই Mid-level বা Senior-level-এর জন্য। তার মাঝেও কিছু job/task আছে যেখানে আপনাকে task দেওয়া হয়, আপনার design idea নেওয়া হয়, আপনার কাজের কিছু part নিয়ে নেয়—তারপর আর কোনো response নেই। 😂
অবশ্যই এটা আমার personal experience এবং observation। সবার experience এক হবে এমন না।
আর Design & Development industry-এর একটা বড় সত্যি হলো—একজন designer আরেকজন designer-কে, developer আরেকজন developer-কে সহ্য করতে পারে না। 😂
Interview-এর সময় আপনার previous কাজের মধ্যে ১০০০টা ভুল খুঁজবে। একটা ভুল পেয়ে গেলে মনে হবে Nobel Prize পেয়ে গেছে।
কিন্তু somehow যদি আপনি ওই company-তে সুযোগ পেয়ে যান, তখন কাজের সময় দেখবেন—যার designation আপনার থেকে বড়, interview নেওয়ার সময় যে আপনাকে এমনভাবে judge করেছিল যেন আপনি কিছুই পারেন না, কাজের সময় গিয়ে দেখবেন তার কাজের সঙ্গে আপনার কাজ মিলিয়ে আপনি নিজেই বলবেন—
**“ভাই, hire করার সময় তো আপনি অন্য level-এর মানুষ ছিলেন!”** 😂
আরেকটা বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবায়।
আজ industry-এর অনেক জ্ঞানী-গুণী মানুষ, যারা নিজেদের reach, face value বা course বিক্রি করার জন্য নিয়মিত video/post বানান, তারা বলেন—
**“AI কখনো designer/developer-এর কাজ খেয়ে ফেলতে পারবে না।”**
বরং তারা বলেন,
**“AI industry-কে আরও সহজ করে দিয়েছে।”**
**“AI-কে কাজে লাগান, নিজের কাজ আরও সহজ করুন।”**
এই কথার একটা অংশ সত্যি।
AI অবশ্যই design এবং development-এর অনেক কাজ সহজ করেছে। আগে যে কাজ করতে অনেক সময় লাগতো, এখন অনেক দ্রুত করা যায়।
কিন্তু এখানেই আমার প্রশ্নটা।
**কাজ সহজ হয়ে যাওয়ার অর্থ কি কাজের মানুষের প্রয়োজনও কমে যাবে না?**
এই বিষয়টা আমরা কতজন actually ভাবছি?
আজ নতুন নতুন অসংখ্য course বের হচ্ছে। Design শেখানো হচ্ছে, development শেখানো হচ্ছে, AI শেখানো হচ্ছে, বিভিন্ন tool শেখানো হচ্ছে।
হাজার হাজার মানুষ নতুন করে এই industry-তে ঢোকার চেষ্টা করছে।
আর তাদের বলা হচ্ছে—
**“Skill শিখুন।”**
**“Course করুন।”**
**“AI শিখুন।”**
**“Future-এর জন্য ready হন।”**
কিন্তু আমার প্রশ্ন—
**এই মানুষগুলোর জন্য সেই পরিমাণ actual কাজ কি market-এ আছে?**
AI industry-কে সহজ করেছে—এটা আমরা খুব সহজেই বলছি।
কিন্তু একই AI যদি একজন designer বা developer-এর কাজকে অনেক বেশি সহজ করে দেয়, তাহলে একটা কাজ শেষ করতে আগের মতো ৩-৪ জন মানুষ লাগবে কেন?
একজন মানুষ যদি AI ব্যবহার করে আগে ৫ জনের কাজের কাছাকাছি output দিতে পারে, তাহলে company কি আগের মতো ৫ জনকেই রাখবে?
নাকি ১-২ জন ভালো মানুষ দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করবে?
এখানেই আমার আপত্তি।
**AI-এর বিরুদ্ধে আমার কোনো কথা নেই।**
আমার কথা হলো—AI industry-কে সহজ করেছে—এই সত্যিটাকে এমনভাবে present করা হচ্ছে যেন এর ফলে design/development-এর future আরও বড় হয়ে গেছে এবং সবাই course করে এই industry-তে ঢুকলে সবার জন্য জায়গা থাকবে।
আর মানুষও কোনো কিছু properly বিচার না করে একটার পর একটা course করতে থাকে।
একটা course শেষ।
আরেকটা course শুরু।
আরেকটা skill।
আরেকটা tool।
তারপর কয়েক মাস বা কয়েক বছর পর যখন market-এ আসে, তখন দেখে—
**যে পরিমাণ মানুষকে industry-তে ঢোকার জন্য তৈরি করা হয়েছে, সেই পরিমাণ কাজ আসলে market-এ নেই।**
এটা অনেকটা মানুষকে **কাঠের চশমা পরিয়ে future দেখানোর মতো।**
Future অবশ্যই আছে।
কিন্তু **সবার জন্য একই future আছে—এটা কে guarantee দিচ্ছে?**
আর সবচেয়ে মজার বিষয় হলো, যারা প্রতিদিন বলেন—
**“AI আপনার job খাবে না।”**
তাদের একটা প্রশ্ন করতে ইচ্ছে করে—
AI যদি কাজ না খায়, তাহলে company কেন এমন একজন মানুষকে hire করবে যে AI ব্যবহার করে ৮০% কাজ নিজেই করে ফেলতে পারে?
আজকের client/company-ও তো বোকা না।
তারা যদি AI ব্যবহার করে ৮০% কাজ করিয়ে নিতে পারে এবং বাকি ২০% human touch দিয়ে final output নিতে পারে, তাহলে সত্যিই কি আগের মতো এত এত designer এবং developer-এর প্রয়োজন হবে?
**এই প্রশ্নটার উত্তর আমার কাছে এখনো পরিষ্কার না।**
তাই আমি বলছি না—
“AI শিখবেন না।”
আমি বলছি না—
“Design/Development বাদ দেন।”
আমি শুধু বলছি—
**অন্ধভাবে course করে, একটার পর একটা skill শিখে, শুধু কিছু মানুষের কথায় বিশ্বাস করে future-এর পেছনে দৌড়ানোর আগে market-টা একটু দেখুন।**
কারণ আজকে নতুন নতুন designer/developer তৈরি হচ্ছে অনেক।
কিন্তু প্রশ্ন হলো—
**তাদের জন্য actual কাজ তৈরি হচ্ছে কতটা?**
আর যারা আপনাকে বলছে—
“এই course করুন, এই skill শিখুন, AI আসলেও আপনার কাজ যাবে না, future অনেক ভালো”—
তাদের কথার পাশাপাশি একবার নিজেও market-এর বাস্তবতা দেখুন।
কারণ **course বিক্রি করা আর job market তৈরি করা—দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়।**
AI-কে ব্যবহার করুন।
Industry-এর পরিবর্তন বুঝুন।
নিজেকে update রাখুন।
কিন্তু কারও কথায় কাঠের চশমা পরে future দেখবেন না।
**নিজের চোখে market দেখুন। তারপর সিদ্ধান্ত নিন।**
এটা সম্পূর্ণ আমার personal thought এবং প্রায় ২ বছরের market experience থেকে বলা।
আপনাদের experience কী বলে?