আইটি পটু

আইটি পটু iT Potu is a website designing and development company providing services to enterprises across the world and marketing needs.

18/08/2021
চমৎকার কাস্টমার সার্ভিস কি? আমি একটা দোকানে কিছুদিন আগে আইসক্রিম কিনব, দাম ৩৫ টাকা। কিন্তু, দোকানি’র এত মিশুক আর সুন্দর ...
23/06/2020

চমৎকার কাস্টমার সার্ভিস কি?

আমি একটা দোকানে কিছুদিন আগে আইসক্রিম কিনব, দাম ৩৫ টাকা। কিন্তু, দোকানি’র এত মিশুক আর সুন্দর ব্যবহার !! আমার কাছে মনে হয়েছে, আমি কোন আইসক্রিম এর জাদুঘরে আছি. . . আইসক্রিম এর দাম ৩০০০ টাকা, আর এই আইসক্রিম বিক্রি করে তার লাভ হবে ৩০০ টাকা।

চমৎকার কাস্টমার সার্ভিস হচ্ছে আপনার পন্য/সেবা, আপনার কোম্পানি, অথবা আপনার প্রতি কাস্টমার এর প্রত্যাশা বৃদ্ধি করা, উত্তম রুপে বৃদ্ধি করা।

চমৎকার এর এই সংজ্ঞা বুঝার জন্য আমরা কাস্টমার সার্ভিস এর ৩ রকম সেবা নিয়ে জানব – ভাল কাস্টমার সার্ভিস, বাজে কাস্টমার সার্ভিস, এবং চমৎকার কাস্টমার সার্ভিস।

ভাল কাস্টমার সার্ভিসঃ এটিকে ভাল অথবা সচরাচর সার্ভিস বলতে পারেন। কাস্টমার আপনার কোন পণ্য অথবা সেবা পছন্দ করেছে, দামে মিলেছে, আপনি বিক্রি করেছেন। এখানে কাস্টমার আপনার কাছ থেকে যেমনটা আচরণ আশা করেছে, আপনি তেমন ব্যবহার বা আচরণই করেছেন – ব্যাস। ভাল বা সচরাচর কাস্টমার সার্ভিসে সমস্যা হচ্ছে – এই রকম সেবা কাস্টমাররা কখনো মনে রাখে না! কেমন?

ভাবুন, আপনি বাইরে থেকে এসে লাইট এর সুইচ অন করেছেন, লাইট জ্বলেছে। খুবই স্বাভাবিক। সচরাচর এমনই তো হয়, মনে রাখার কিছু নেই এখানে।

তবে, কাস্টমাররা মনে রাখে. . . কোনটা? বাজে কাস্টমার সার্ভিস।

বাজে অভিজ্ঞতা কখনোই কাস্টমাররা আশা করবে না, কিন্তু এমনটাই যখন তাদের সাথে ঘটবে – এই অভিজ্ঞতা মনে থাকবে তাদের। যেমনঃ আপনি খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফ্যান এর সুইচ দিলেন, কিন্তু ফ্যান চালু হল না। কেমন লাগবে তখন? খুবই খারাপ। এবং এই খারাপ অভিজ্ঞতা আপনি পরেও মনে রাখবেন, কষ্টের কথা মনে করে বন্ধুদের বলবেন।

কাস্টমারদের অনেক সময় ভুল হয়, হতে পারে। সে জানে না তার ভুল হচ্ছে; অথবা যদি বুঝতে পারত, তবে হয়তো তার ভুল মেনেই কথা বলত। তবে, আমরা সঠিক এবং কাস্টমার ভুল, আর এই ভুলটাই আমরা কখনো এমন ভাবে প্রমাণ করে ছাড়ি – যা লজ্জাজনক ভাবে কাস্টমার এর সব সময় মনে থাকে, আর এটা বাজে অভিজ্ঞতা হয়েই থাকবে তার জীবনে।

অথবা, কাস্টমার আমাদের কাছ থেকে যেমনটা বন্ধুসুলভ আচরণ আশা করে, তেমনটা পায় না। হয়তো আমরা গা ছাড়া ভাব নিই, অথবা রুক্ষ আচরণ করি – তখনও আমাদের এই আচরণ তাদের কাছে বাজে অভিজ্ঞতা হয়ে থাকবে।

আবার, অনেক সময় এমন হয় – কাস্টমার খুব রেগে আছে। রাগ করে কথা বলছে। আসলে সেটা রাগ না, উদ্বিগ্নতা। কি করবে, কিভাবে বিষয়টা সামাল দিবে, বুঝতে পারছে না সে।

একটা উদাহরণ দেয়া যায়ঃ কেউ একজন অন্ধকার ঘরে বসে আছে। ভয় কাজ করছে তার মধ্যে। এমন সময় সে অন্য কারো উপস্থিতি বুঝতে পারল। সে যদি তখন রেগে ধমক দিয়ে বসে, চিৎকার চেঁচামেচি করে – তবে, এই আচরণকে আমরা বদ মেজাজি বললেও, আসলে এটা ভয়, আতঙ্ক, এটা উদ্বিগ্নতা।

কাস্টমাররাও মানুষ। উদ্বিগ্ন অবস্থায় আমরা আমাদের বন্ধুদের দেখি, পরিবার এর সদস্যদেরও দেখি – দিক বিদিক বুঝে না, কিন্তু খুব রেগে বসে। এই রকম অবস্থায় স্বাভাবিকভাবেই আমরাও যখন কাস্টমার এর সাথে রেগে কথা বলি, উল্টা-পাল্টা আমরাও বলি – তখন এই অভিজ্ঞতা তার জীবনে নিন্দনীয় হয়ে থাকবে।

তবে, এমনটা নাও হতে পারত। হতে পারত. . .

হতে পারত, আপনি রাগ এবং উদ্বিগ্নতা’র মধ্যে পার্থক্যটা বুঝেন। অথবা রাগই করেছে, কিন্তু হতে পারত, কাস্টমার এর রাগ এর চেয়ে আপনার তাকে বুঝতে পারা এবং তাকে বুঝাতে পারার সামর্থ্য অনেক বেশি। এবং, কাস্টমাররা যখন আপনার কাছে প্রত্যাশা’র উর্ধে ভাল আচরণ পাবে, কেবল মাত্র কেনাবেচাই না বরং এর উর্ধে একটা বন্ধুসুলভ আচরণ পাবে আপনার কাছ থেকে– তখন সেই অভিজ্ঞতা চমৎকার হয়ে থাকবে তাদের কাছে। এবং এটিই হচ্ছে চমৎকার কাস্টমার সার্ভিস।

ভাল সার্ভিস কাস্টমার মনে রাখে না; এবং বাজে সার্ভিস কাস্টমাররা মনে রাখলেও, আপনি চাইবেন না এটা অবশ্যই; আপনি যা চান - কাস্টমাররা আপনার এবং আপনার কোম্পানি’র জন্য চমৎকার সার্ভিসটি মনে রাখুক।

উপরে বলা হয়েছিল – “চমৎকার কাস্টমার সার্ভিস হচ্ছে – আপনার সেবা/পন্য/কোম্পানি, অথবা আপনার প্রতি কাস্টমার এর প্রত্যাশা উত্তম রুপে বৃদ্ধি করা!”

‘উত্তম রূপে’- এখানে উত্তম এর অর্থ হচ্ছে, কাস্টমার এর টাকার চাইতে আপনার পণ্য বা সেবা’র মাণ উন্নত হওয়া। এবং কাস্টমার এর মনে জায়গা করে নিতে হলে (বিশেষ করে প্রতিযোগী মার্কেটের ক্ষেত্রে), কাস্টমার এর ব্যয় হওয়া টাকার নুন্যতম ১০ গুন বেশি উত্তম হওয়া চাই আপনার পণ্য বা সেবার মাণ। এর মানে?

- ১০০ টাকা মূল্যের পণ্যে ১০০০ টাকার জিনিস দিতে হবে?

- না না! এই মাণ অনুমেয় মাণ (perceived value).

এই ১০ গুন বেশি অনুমেয় মাণ কয়েক ভাবেই প্রকাশ করা যায়। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা মাধ্যম হচ্ছে ‘চমৎকার কাস্টমার সার্ভিস’। (যেমনটা আমরা উপরে আইসক্রিম এর উদাহরণে দেখেছি)।

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে আপনার কোম্পানি’র সেবা’র মাণ চমৎকৃত করবেন?

- ইনশাআল্লাহ্‌, সামনে এই নিয়ে অনেক আলোচনা করা হবে (আপনারা চাইলেই হবে)।

26/04/2020

The Business Strategies You Need to Survive Corona-crisis
মাস দুয়েক আগে, করোনাভাইরাস তখনো সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েনি, বিখ্যাত ব্রিটিশ নিউজপেপার ‘The Guardian’ এর একটি আর্টিকেল পড়েছিলাম। সেখানে প্রেডিক্ট করা হয়েছিল - করোনাভাইরাস ক্রাইসিস যদি pandemic এ রূপ নেয়, তাহলে গ্লোবাল বিজনেস এবং ইকোনমি One Trillion Dollars এর উপর লস খাবে।
মাত্র দুইমাসে, পুরো বিশ্বটার চেহারাই বদলে গেছে। লাখ লাখ বিজনেস বন্ধ হবার উপক্রম অলরেডি, আর আসলেই কত ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেতে যাচ্ছে সেটা এখনো প্রেডিক্ট করাটাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
সেইম চিত্র আমাদের প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশেও। স্টার্ট-আপ থেকে শুরু করে MNC; গার্মেন্টস, ট্রাভেল, এডুকেশন, টেক, এগ্রিকালচার, হেলথ, ফুড, এন্টারটেইনমেন্ট, মিডিয়া, ম্যানুফ্যাকচারিং - প্রতিটা সেক্টরের অধিকাংশ বিজনেস অলরেডি কঠিন অন্ধকার দেখছে সামনে।
কিন্তু আমরা মানব জাতি, এত সহজে একটা ভাইরাসের কাছে হার মেনে নেবার পাত্র আমরা নই। আপনার বিজনেস - আপনার স্বপ্ন, আপনার জীবিকা। নিজের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে আপনি চেষ্টা করছেন তাকে রক্ষা করার জন্য।
এই পোস্টে আমি 5 টি ইফেক্টিভ বিজনেস স্ট্রাটেজি নিয়ে ডিসকাস করবো, যেগুলো এই ক্রাইসিস মোমেন্টে বিশ্বের নামকরা স্টার্টআপ থেকে শুরু করে বিলিয়ন ডলারের এস্টাবলিশড conglomarate গুলোও ইমপ্লিমেন্ট করছে।
But remember - This is an unprecedented time for all of us.
এই স্ট্রাটেজির থেকে কোন একটি, বা সবগুলোই আপনার বিজনেসে এই বিপর্যয়ের সময়ে সার্ভাইব করতে সাহায্য করতে পারে, আবার কোনটা আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে স্ট্রাটেজিগুলো আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নিতে হবে।
এর আগে আরেকটি লিখেছিলাম, সেটিও পড়তে পারেন, কমেন্টে লিঙ্ক দিচ্ছি - "করোনাভাইরাসঃ বদলে দিতে যাচ্ছে পুরো মার্কেটিং এর জগত - আপনি কি প্রস্তুত?"
১। Discount এবং FREE অফারঃ
অনেকের কাছে এই স্ট্রাটেজিটা অবশ্যম্ভাবী মনে হতে পারে, আবার অনেকের কাছে counter-intuitive মনে হতে পারে।
সোশ্যাল ডিসটান্সিং শুরু হবার পর থেকে, যে কোম্পানিটা আমাদের সবার কাছে househole name হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে Zoom!
আশ্চর্যের বিষয় হচ্ছে, Zoom কিন্তু মেইনলি প্রফেশনাল ইউজের জন্যই ডিজাইন করা, বাট নিজেদের সার্ভিস সবার কাছে এই প্রয়োজনের সময় উন্মুক্ত করে দিয়ে তারা ওয়ান অফ দ্যা টপ গ্রোথ অর্জন করেছে এই খরার মৌসুমে।
কমিউনিকেশন ট্যুল লাইক Microrosft Team, Google Hangout বা Zoom এদের কথা বাদ দিলাম, এই ইন্ড্রাস্টি গুলো এখন ভাল করার সুযোগ সেটা স্বাভাবিক। কিন্তু এর বাইরে আরেকটা ইন্ডাস্ট্রি যেটি ফ্রি এবং ডিসকাউন্ট অফার দিয়ে সফলতা পাচ্ছে সেটি হচ্ছে Online Training.
DigitalMarketer, আমার অত্যন্ত পছন্দের একটি কোম্পানি যারা বিশ্বের অন্যতম সেরা মার্কেটিং স্ট্রাটেজি ট্রেইনিং প্রোভাইড করে, এক মাসের জন্য তাদের প্রিমিয়াম ৪৯৫ ডলারের কোর্স এবং সাবস্ক্রিপশন ফ্রী করে দিয়েছিল। LinkedIn, Udemy এরাও কিন্তু সিমিলার অফার দিয়ে যাচ্ছে রেগুলারলি। আর একইভাবে আমাদের লোকাল EduTech স্টার্ট-আপ bohubrihi তাদের সবচেয়ে চাহিদাসম্পন্ন কিছু কোর্স কমপ্লিটলি ফ্রি করে দিয়েছে, সাথে স্পেশাল ডিসকাউন্ট ও ছিল কিছুদিন।
এইসব ফ্রি অফার, সাবস্ক্রিপশন এর ফলে কোম্পানিগুলো ইমিডিয়েটলি প্রফিট মেইক না করলেও হাজার হাজার একদম নতুন লীড জেনারেট করছে যারা সামনের দিনগুলোতে এই প্লাটফর্মে ফিরে ফিরে আসবে এবং পারচেইজ করবে।
Entrepreneur রিসেন্টলি একটি সার্ভে চালিয়ে দেখেছে MAGIC 30% Discount কাস্টোমারদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে এই মূহুর্তে।
আমি নিজে ইকমার্স ইন্ডাস্ট্রিতে কিছুটা জড়িত এবং angel investor হবার সুবাদে দেখেছি শুধুমাত্র Chaldal এর মতো গ্রোসারী নয়, বেশ কিছু ফ্যাশন বেইজড ইকমার্সও FREE Delivery এবং ডিসকাউন্ট দিয়ে আশাতিরিক্ত রেসপন্স পেয়েছে এর মাঝে।
সুতরাং আপনার বিজনেস যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন, এনালাইসিস করে দেখুন কিভাবে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস এর most attractive পার্টটা ফ্রি কিংবা ডিসকাউন্টে দেয়া যায়।
প্রথমত এর ফলে আপনি instantly অতি প্রয়োজনীয় কিছু cash জেনারেট করবেন যা আপনাকে কিছুটা ব্রিদিং স্পেস এবং রানওয়ে দেবে।
দ্বিতীয়ত, এর ফলে ক্রিয়েট হওয়া নতুন কাস্টোমারদেরকে আপনি ভবিষ্যতে profitably রিটার্গেট করতে পারবেন অন্যান্য অফার দিয়ে।
২। Strategic Collaboration
করোনাভাইরাস-ক্রাইসিস এর একটা অত্যন্ত নেগেটিভ ব্যপার হচ্ছে আমরা এর জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না। যদিও আমরা খুব দ্রুত ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি এডাপ্ট করে নেবার চেষ্টা করছি যতটা সম্ভব, অন্যান্য অনেক জায়গাতেই আমাদের দূর্বলতা পুষিয়ে নেবার কোন সুযোগ আমরা পাই নি।
আর এই দূঃসময়ে আপনার বিজনেসের খুব ইফেক্টিভ একটা বিজনেস স্ট্রাটেজি হতে পারে - Strategic Collaboration or Partnership.
প্রতিটা বিজনেস এরই কিছু স্ট্রেন্থ কিছু উইকনেস থাকে। সাধারণত যেটা আপনার বিজনেসের core competency, সেখানে আপনি অত্যন্তু স্ট্রং।
এখন এমন একটা সময়, যখন আপনার বিজনেসকে কিছুটা pivot না করলে সারভাইব করানো খুবই টাফ হতে পারে (পরবর্তী পয়েন্টে আমি pivot নিয়ে বিস্তারিত লিখবো)। কিন্তু pivot করতে গিয়ে দেখা যাবে যে ক্যাপাসিটি দরকার সেটি আপনার নেই।
ফর এক্সাম্পল, আপনি একটি মার্কেটিং এজেন্সি রান করছেন, কিন্তু এই ক্রাইসিসে মার্কেটিং এবং Ad বাজেট কমে যাওয়াইয় আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। আপনি চিন্তা করলেন কিছুটা Pivot করে একটি অনলাইন এডুকেশন প্লাটফরম চালু করবেন যেহেতু এর চাহিদা বাড়ছে।
আপনার বেশ কিছু ক্রিয়েটিভ এমপ্লয়ী রয়েছে যারা কোয়ালিটি কোর্স এবং কন্টেন্ট তৈরি করতে পারবে। কিন্তু প্রব্লেম হলো আপনার টেকনোলজিকাল রিসোর্স নেই যারা আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবে, কিংবা আপনার এমপ্লয়ীদের কোর্স তৈরি করা বা পাবলিক স্পিকিং এর মতো এক্সপেরিয়েন্স নেই।
সুতরাং আপনি এই মূহুর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে কোন টেক কোম্পানি, কিংবা স্টাবলিশড eLearning প্লাটফরমের সাথে collaboration করতে। সেই সাথে কোন Consultant বা Coach এর সাথে পার্টনারশিপ করতে পারেন স্টাফদেরকে ট্রেইনাপ করাতে।
বাংলাদেশে আমরা অলরেডি দেখেছি Sheba.xyz, Daily Star এবং সমকাল যৌথভাবে কাজ করছে Mission Save Bangladeh নিয়ে। বিদ্যানন্দ, ইকুরার এর মতো ডেলিভারি কোম্পানির সাহায্য নিচ্ছে।
গ্লোবালি Facebook এবং Microsoft অলরেডি WHO এর সাথে পার্টনারশিপ করেছে Hackathon করার জন্য। eMarketer এবং Business Insider জয়েন্ট ফোর্স করেছে রিসার্চ করার জন্য।
সুতরাং আপনাকে এই মূহুর্তে Identify করতে হবে আপনার বিজনেস সার্ভাইভ করানোর জন্য বা রেভিনিউ জেনারেট করার জন্য কি প্রয়োজন, এবং কাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে আপনার মিউচিয়ালি বেনিফিটেড হবেন।
এখানে একটা সতর্কবানী - Don’t make partnership for the sake of partnership. Make sure it is strategically right for both parties to grow your business at this crisis period.
(লেখাটি হেল্পফুল করতে চেয়েছিলাম কিছু example দিয়ে, তাই একটু বড় হয়ে যাচ্ছে। সময়ের অভাবে আজকে আর লিখতে পারছি না, আপনি চাইলে পরবর্তী পর্বে বাকি 3 টা স্ট্রাটেজি নিয়ে লিখবো। আপনার মতামত কাইন্ডলি কমেন্টে জানাবেন,
Stay Safe)

14/04/2020

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪২৭।
শীঘ্রই কাটবে শঙ্কা, স্বাভাবিক হবে জীবনযাত্রা - এই কামনায় এবারের বর্ষবরণ হোক সবার ঘরেই।
ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।

আপনার স্বপ্নের ওয়েবসাইট তৈরি করুন কিস্তিতে!বিস্তারিত জানতে যোগাযোগঃ 01851177166বর্তমান ডিজিটাল প্রতিযোগিতার এই যুগে ছোট ...
04/04/2020

আপনার স্বপ্নের ওয়েবসাইট তৈরি করুন কিস্তিতে!
বিস্তারিত জানতে যোগাযোগঃ 01851177166

বর্তমান ডিজিটাল প্রতিযোগিতার এই যুগে ছোট কিংবা বড় সব ধরনের ব্যাবসা বা প্রতিষ্ঠানের জন্য একটি ভাল মানের ওয়েবসাইট থাকা প্রয়োজন। কিন্তু অনেক নতুন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান আছে যারা অর্থের জন্য ব্যাবসার শুরুতেই ওয়েবসাইটে এতটা ইনভেস্ট করতে আগ্রহি থাকে না।
আর তাই দেওয়ান ডিজিটাল আপনাদের ব্যাবসা বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে কিস্তির মাধ্যমে।
যেখানে আপনি পাবেন ইউসার ফ্রেন্ডলি ডিজাইনের সমন্বয়ে রেস্পন্সিভ ও ডাইনামিক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস।
এছাড়াও এই ওয়েবসাইটে থাকবে একটি ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল যার মাধ্যমে খুব সহজেই যেকোন তথ্য এড, ডিলেট, এডিট ও আপডেট করতে পারবেন।

আমরা যে সকল ওয়েবসাইট ডিজাইন এবং ডেভলপ করে থাকি:
🌐ব্যবসার জন্য:
☑️ইকমার্স ওয়েবসাইট

🌐কোম্পানি বা কর্পোরেট অফিসের জন্য:
☑️কর্পোরেট অফিস ওয়েবসাইট
☑️রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট
☑️ইঞ্জিনিয়ারিং/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
☑️বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট

🌐পার্সোনাল ওয়েবসাইট:
☑️ব্যাক্তিগত (পোর্টফোলিও) ওয়েবসাইট
☑️ব্লগ ওয়েবসাইট।

🌐শিক্ষা প্রতিষ্ঠানের জন্য:
☑️এডুকেশন ওয়েবসাইট
☑️ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট

🌐অনলাইন নিউজ পেপার বা টেলিভিশনের জন্য:
☑️অনলাইন নিউজ পোর্টাল
☑️অনলাইন টেলিভিশন

🌐সার্ভিস প্রতিষ্ঠানের জন্য:
☑️ট্রাভেল এজেন্সি / ট্যুর / রিসোর্ট/ রেন্ট এ কার এবং এয়ার বুকিং ওয়েবসাইট
☑️কনসালটেন্সি ফার্ম ওয়েবসাইট
☑️ল-ফার্ম ওয়েবসাইট
☑️হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
☑️মার্কেটিং ফার্ম ওয়েবসাইট

🌐অন্যান্য:
☑️অলাভজনক ও ধর্মীয় প্রতিষ্ঠান ওয়েবসাইট

⚙️আমদের সার্ভিস সমুহঃ
☑ ডিজিটাল মার্কেটিং
☑ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন
☑ বিজনেস ডেভেলপমেন্ট
☑ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট

আমার বেলায় সবই ঠিক। কারণ, আমি যে গরিব 😥😥😥😥😥
28/03/2020

আমার বেলায় সবই ঠিক। কারণ, আমি যে গরিব 😥😥😥😥😥

রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব বিজ্ঞাপন বন্ধে এক...
07/02/2020

রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব বিজ্ঞাপন বন্ধে এক...

রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব বিজ্ঞাপন বন্ধে একটি খসড়া বিলের প্র.....

চীন থেকে ফেরা- সাত ঘণ্টা ট্রেন জার্নি করে মালয়েশিয়া হয়ে দেশে ফিরেছেন চীনের উত্তর-পূর্বাঞ্চ...
01/02/2020

চীন থেকে ফেরা- সাত ঘণ্টা ট্রেন জার্নি করে মালয়েশিয়া হয়ে দেশে ফিরেছেন চীনের উত্তর-পূর্বাঞ্চ...

চীন থেকে ফেরা- সাত ঘণ্টা ট্রেন জার্নি করে মালয়েশিয়া হয়ে দেশে ফিরেছেন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিওনিং প্রদেশ....

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস...
30/01/2020

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর রাতে আসামি জুয়েলকে নিয়ে অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ৩০ নভেম্বর বেলা ১১টার …

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়.....

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দ?...
30/01/2020

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দ?...

যশোর সদর উপজেলায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়.....

Jashore News | Jashore News
30/01/2020

Jashore News | Jashore News

বিয়ের প্রলোভন দেখিয়ে পরস্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাকিব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা .....

Address

South Banasree
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 16:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801851177166

Alerts

Be the first to know and let us send you an email when আইটি পটু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইটি পটু:

Share