আলোর সন্ধান/ Alor Sondan

আলোর সন্ধান/ Alor Sondan আসসালামু আলাইকুম,
একটি ইসলামিক পেজে আপনাকে শুভেচ্ছা।

12/03/2026

আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)- কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কী বলব?

তিনি বলেন, ‘তুমি বলো, ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ উচ্চারণ : ‘আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি’ (আরবি উচ্চারণ দেখে পড়বেন)।

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।’ (সুনানে তিরমিজি : ৩৫১৩

19/02/2026

রমজানের প্রথম ১০ দিনকে ‘রহমতের দশক’ হিসেবে অভিহিত করা হয়। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “রমজান মাসের প্রথম অংশ (১০ দিন) রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত বা ক্ষমা, আর তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তি” । এই সময়ে আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত ও করুণা বর্ষণ করেন এবং অবারিত কল্যাণ দান করেন

18/02/2026

রমাদান মোবারক 💌👳‍♂️

23/08/2025

দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত
(সহিহ মুসলিম: ২৯৫৬)

বায়তুল মোকারম মসজিদ ১৯৬০ সালের ২৭ জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ২ বছর ...
14/08/2025

বায়তুল মোকারম মসজিদ ১৯৬০ সালের ২৭ জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ২ বছর পর ১৯৬২ সাল নাগাদ মসজিদ নির্মাণের মূল কাজ মোটামুটি শেষ হয়।প্রাথমিকভাবে নির্মাণ কাজ শেষ হলে ১৯৬৩ সালের ২৫ জানুয়ারি প্রথমবারের মতো এই মসজিদে নামাজ পড়া হয়জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবাঘরের গিলাফের একটি অংশ। যা সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আবদুল আজিজ আল সাউদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সউদি আরব সফরকালে উপহার দেন। এই গিলাফে সুরা হজ এর ২৬ নম্বর আয়াত লেখা আছে।

বাংলাদেশের প্রাচীনতম মসজিদ "বিনত বিবির মসজিদ"। এটি পুরান ঢাকার নারিন্দায় অবস্থিত এবং ১৪৫৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল ...
10/08/2025

বাংলাদেশের প্রাচীনতম মসজিদ "বিনত বিবির মসজিদ"। এটি পুরান ঢাকার নারিন্দায় অবস্থিত এবং ১৪৫৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল অনেক গবেষক এটিকে ঢাকার প্রাচীনতম মুসলিম স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচনা করেন🌸

09/08/2025

আয়েশা রা. বলেন-

كَانَ يَقُومُ مِنَ اللّيْلِ، حَتّى تَتَفَطّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللهِ، وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخّرَ؟ قَالَ: أَفَلاَ أُحِبّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا.

(নবীজী) রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামায পড়তেন যে, তাঁর পাও মোবারক ফুলে যেতো। এ দেখে তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এত কষ্ট করছেন, অথচ আপনার পূর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হয়েছে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার কি উচিত নয় যে, (এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে) আমি একজন পূর্ণ শোকর আদায়কারী বান্দা হব?’ -সহীহ বুখারী, হাদীস ৪৮৩৭; সহীহ মুসলিম, হাদীস ২৮২০

09/08/2025

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرّمُ، وَأَفْضَلُ الصّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ، صَلاَةُ اللّيْلِ.

রমযানের পর রোযা রাখার উত্তম সময় মুহাররম মাস আর ফরয নামাযের পর উত্তম নামায রাতের নামায, অর্থাৎ তাহাজ্জুদ। -সহীহ মুসলিম, হাদীস ২৭২৫

30/07/2025

জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একদিন উম্মে সায়িব কিংবা উম্মুল মুসায়্যিব (রা.)-এর কাছে গিয়ে বলেন, তোমার কী হয়েছে হে উম্মে সায়িব অথবা উম্মুল মুসায়্যিব! কাঁপছ কেন? তিনি বলেন, ভীষণ জ্বর, এতে আল্লাহ বরকত না দিন।
তখন তিনি বলেন, তুমি জ্বরকে গালি দিয়ো না। জ্বর আদম সন্তানের গুনাহসমূহ বিদূরিত করে দেয়, যেভাবে (কামারের) হাপর লোহার মরিচা দূর করে দেয়। (মুসলিম, হাদিস : ৬৩৩৬)

আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমি যখন এর ওপর পানি বর্ষণ করি, তখন তা সক্রিয়...
29/07/2025

আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমি যখন এর ওপর পানি বর্ষণ করি, তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফেঁপে ফুলে ওঠে এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শ্যামল শোভামণ্ডিত জোড়া উৎপন্ন করে’ (সূরা হজ, আয়াত : ৫)।

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর সন্ধান/ Alor Sondan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share