Aston Electronics Industries

Aston Electronics Industries aston electronics

24/11/2016

সুন্দর চেহারা দিয়ে কি হবে ?
যদি চরিত্র ঠিক না থাকে ।
উচ্চতা ডিগ্রি দিয়ে কি হবে ?
যদি অন্তরে দ্বীনি জ্ঞান না থাকে ।
সম্পদ দিয়ে কি হবে ?
যদি ইমান না থাকে ।
পৃথিবীর সব কিছু পেয়েও কি হবে ?
যদি সৃষ্টিকর্তাকে না পেলেন ।
সুতরাং এখন থেকেই আমাদের হৃদয়ের সব অন্ধকার সরিয়ে ফেলা উচিৎ ।

07/03/2016

#রিজার্ভের_৮শ_কোটি_টাকা_হাতিয়ে_নিল_বিদেশি_হ্যাকাররা
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বিদেশি হ্যাকাররা। দেশে এর আগে কখনও এত বড় সাইবার অপরাধ হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হওয়ার খবরও কখনও শোনা যায়নি। চুরি হওয়া অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত গোপনে মধ্য ফেব্রুয়ারি থেকে জোর তৎপরতা শুরু করেছে।

সম্প্রতি কয়েক দফায় এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনার পর রিজার্ভ থেকে টাকা চুরির চাঞ্চল্যকর এ তথ্য জানা গেল। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার একটি অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার অপরাধীরা। প্রাথমিক তথ্যসূত্রের ভিত্তিতে সংশ্লিষ্টরা ধারণা করছেন, চীনা হ্যাকারদের একটি দল বিপুল এ অর্থ প্রথমে ফিলিপাইনের ব্যাংকিং চ্যানেলে নিয়ে যায়। পরে সেখান থেকে অন্য কোথাও পাচার করে। হ্যাকের মাধ্যমে অর্থ চুরির বিষয়টি জানার পর দ্রুত তৎপরতা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে পাঠানো হয় দুই কর্মকর্তাকে। তারা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) সঙ্গে বিশেষ বৈঠক করে এসেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য জানতে নীতিনির্ধারণী বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা হ্যাকের মাধ্যমে অর্থ চুরির বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে চাননি। তিনি সমকালকে শুধু এটুকু জানিয়েছেন, 'হ্যাক হওয়ার বিষয়টি যেহেতু চিহ্নিত করা গেছে, তাই এখন অর্থ ফেরত পাওয়া যাবে। ফিলিপাইনে যাওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। দেশটির সঙ্গে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) তথ্য বিনিময়ের সমঝোতা চুক্তি থাকায় এ অর্থ ফেরত পাওয়া যাবে।' তবে চুরি হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কি-না তা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল এ অর্থ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের বিনিয়োগ যেভাবে সংরক্ষিত হয়, তাতে ভেতরের কারও সহযোগিতা ছাড়া হ্যাক করে অর্থ চুরি করা খুবই জটিল। বিষয়টি নিয়ে এখন বিস্তারিত তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া দাপ্তরিক কাজে তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার ও অনলাইন কার্যক্রমের বিষয়ে গত বৃহস্পতিবার সতর্কতামূলক একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

এদিকে ফিলিপাইনের দৈনিক দ্য ইনকোয়েরার পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ১০ কোটি ডলার মানি লন্ডারিং হয়েছে বলে একটা খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, দেশটির মাকাতি শহরে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের একটি শাখার মাধ্যমে ওই অর্থ ফিলিপাইনে আসে। চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা সেখানকার কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে এ অর্থ হাতিয়ে নেয়। হ্যাকার দল এ অর্থ প্রথমে ফিলিপাইনে পাচার করে। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থ পাচারের এ ঘটনা তদন্ত করছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। বিভিন্ন তথ্যসূত্রের উদৃব্দতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পরে ওই অর্থ সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের তথ্য জানার পর গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জন্য বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের ডিজিএম জাকের হোসেন ও বিএফআইইউর যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রবকে পাঠানো হয় ফিলিপাইনে। সেখানে গিয়ে এ দুই কর্মকর্তা দেশটির কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস' (বিএসপি) ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) সঙ্গে আলদা বৈঠক করেন। বিশেষ এ দুটি বৈঠকে হ্যাকার গ্রুপ চিহ্নিত করে টাকা ফেরতের ব্যবস্থার বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রিজার্ভের অর্থ কোন দেশে, কোথায় বিনিয়োগ বা সংরক্ষণ করা আছে তা সুইফট কোডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বিশ্বব্যাপী সুরক্ষিত হিসেবে বিবেচিত এ নেটওয়ার্ক হ্যাক করে রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘটেছে। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) চ্যানেলের মাধ্যমে সুইফট ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

অর্থ চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সতর্কতামূলক অফিস আদেশে সবাইকে বাংলাদেশ ব্যাংকের 'তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নীতিমালা ও নির্দেশনা' মেনে চলতে বলা হয়েছে। সব কর্মকর্তার অনুপস্থিত অবস্থায় পিসি খোলা না রাখা, অন্যের পিসি ব্যবহার না করা, অননুমোদিত কোনো সফটওয়্যার ব্যবহার না করা, অপরিচিত বা সন্দেহজনক ই-মেইল না খুলে সরাসরি ডিলেট, অননুমোদিত কোনো নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিস সময়ের পর বা ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে নেটওয়ার্ক ব্যবহারের প্রয়োজন হলে আইটি বিভাগের পূর্বানুমতি নিতে বলা হয়েছে।

এ আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তাদের ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, সার্ভারসহ অন্যান্য আইসিটি উপকরণ এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ও অন্যান্য সফটওয়্যারের ব্যবহারে আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। এর পরও লক্ষ্য করা যাচ্ছে, ব্যবহারকারীরা এসব নির্দেশনা পরিপালন করছেন না। ফলে সার্বক্ষণিক অনলাইনে যুক্ত আইসিটি সিস্টেমের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের নির্দেশনার পাশাপাশি কমপক্ষে মাসিক ভিত্তিতে পাসওয়ার্ড পরিবর্তনের কথাও বলা হয়েছে এ আদেশে।

10/02/2016

bing updates android and iOS apps to enable more finding with less searching

02/02/2016

একটি খারাপ সূচনা খারাপ সমাপ্তি ডেকে
আনে ।
-ইউরিপিডিস

এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করে নেওয়া। এতে একটি সংযোগ দিয়েই একাধিক ডিভা...
08/11/2015

এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করে নেওয়া। এতে একটি সংযোগ দিয়েই একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়। ঘরের ভেতর হটস্পট ব্যবহার করার জন্য সাধারণত সবাই ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকেন। তবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি উইন্ডোজ ১০ অপারেটিং....
http://internetbd.net/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2/

এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করে নেওয়া। এতে একটি সংযোগ দিয়েই একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়....

 #গ্যালাক্সি_এস৬_এজ_র_ত্রুটি_প্রকাশ_করল_গুগলদক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক...
05/11/2015

#গ্যালাক্সি_এস৬_এজ_র_ত্রুটি_প্রকাশ_করল_গুগল
দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬-এর ১১টি নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করেছে গুগল।
বিবিসির জানিয়েছে, ঐ নিরাপত্তা দুর্বলতার........

http://internetbd.net/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%AC-%E0%A6%8F%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81/

গ্যালাক্সি এস৬ এর নিরাপত্তা ব্যবস্থায় বাগগুলো আবিষ্কার করে গুগলের ‘প্রজেক্ট জিরো’ দলের সদস্যরা। কম্পিউটার সিস্টেমের নতুন নতুন দুর্বলতা খুঁজে বের করাই .....

 #গ্যালাক্সি_এস৭_এ_বড়_সেন্সরসহ_১২_মেগা_পিক্সেল_ক্যামেরা_সংযোগের_কথা_ভাবছে_স্যামসাংগতকাল পর্যন্ত আলোড়ন সৃষ্টিকারী গুজব ছি...
05/11/2015

#গ্যালাক্সি_এস৭_এ_বড়_সেন্সরসহ_১২_মেগা_পিক্সেল_ক্যামেরা_সংযোগের_কথা_ভাবছে_স্যামসাং
গতকাল পর্যন্ত আলোড়ন সৃষ্টিকারী গুজব ছিল যে, সনি’র নতুন আইএমএক্স৩০০ সেন্সর দেখে স্যামসাং এর প্রোকৌশলীগণ যারপরনাই মুগ্ধ হয়েছেন। তাই না কি..............
http://internetbd.net/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%AD-%E0%A6%8F-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8/

স্যামসাং তাদের আগের ফোন গ্যালাক্সি এস৬ এর ১৬ মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল। কিন্তু তারা এখন ভাবছে পিক্সেল না বাড়িয়ে কম রেজ্যুলুশনে বড় ...

28/10/2015

“যে দুনিয়ার কল্যাণ কামনা করবে,
তার জেনে রাখা প্রয়োজন যে,
দুনিয়া ও আখেরাতের কল্যাণ
আল্লাহর নিকট রয়েছে, আর
আল্লাহ সবকিছু শোনেন ও জানেন ৷"
- (সূরা আন নিসা: ১৩৪)

06/10/2015

একজন নারীকে অতটুকু সম্মান দাও যতটুকু তোমার
মাকে তুমি দাও। আর নারী যদি নিয়মবিহীন
চলে তাহলে অতটুকু শাসন করো যতটুকু তোমার
বোনকে করো। কিন্তু খেয়াল রাখো তোমাদের
কথায় কিংবা ব্যাবহারে যেন তাদের
শালীনতা হানী না হয়!

04/10/2015

❝সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি আকাশসমূহ
ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন
আলো ও অন্ধকার; এ সত্ত্বেও যারা কাফির
হয়েছে তারা অপর কিছুকে তাদের রবের সমকক্ষ
নিরূপণ করেছে।❞
[আল-আন'আমঃ ১]

22/09/2015

যে ৪ টি শারীরিক সমস্যা সমাধান করতে পারেন
শুধুমাত্র লবণ দিয়ে!
রান্নাবান্নার স্বাদ থেকে শুরু করে ঘরোয়া
টুকিটাকি সমস্যার অনেক কিছুই শুধুমাত্র লবণ
দিয়ে সমাধান কড়া সম্ভব। লবণ ছাড়া রান্নার
স্বাদ যেমন একেবারেই বেস্বাদ লাগে তেমনই
ঘরের কিছু কাজও লবণের সাহায্য ছাড়া
একেবারেই হতে চায় না, যেমন, মেঝেতে ডিম
পড়ে গেলে, লোহার কড়াই পরিষ্কার করতে
ইত্যাদি।
কিন্তু আপনি জানেন কি লবণের আরও কিছ
গুণাগুণ রয়েছে? লবণের মাধ্যমেই সাধারণ
ছোটোখাটো শারীরিক সমস্যার সমাধান করতে
পারবেন নিমেষেই।
অবাক হচ্ছেন? আসুন তবে আজকে শিখে নেয়া
যাক শুধু লবণ দিয়ে কিছু শারীরিক সমস্যা
সমাধানের পদ্ধতি।
১) বন্ধ নাকের সমস্যা
একবার ঠাণ্ডা একবার গরম এই ধরণের আবহাওয়ার
কারণে অনেকেই সর্দি-ঠাণ্ডায় ভুগে থাকেন।
এতে করে নাক বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস
নিতে সমস্যা হয়। এই সমস্যার সমাধান করবে
লবণ। ৮ আউন্স পানিতে আধা চা চামচ লবণ
মিশিয়ে ড্রপার দিয়ে নাকে দিন দিনে ৩-৪
বার। সমস্যার সমাধান হবে।
২) ত্বকের চুলকোনি সমস্যা
যদি কোনো কারণে ত্বকে চুলকোনির সমস্যা হয়
তাহলে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই
একেবারেই। গরম পানিতে লবণ মিশিয়ে তা
দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এবং প্রয়োজনে এই
পানিতেই নরম কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে
দিয়ে রাখুন।
৩) পোকামাকড়ের কামড়ের জ্বলুনি ও ব্যথা দূর
করতে
মৌমাছি বা বিষাক্ত কোনো পোকামাকড়ের
কামড়ের প্রাথমিক চিকিৎসা সেরে নেয়া যায়
শুধুমাত্র লবণ দিয়েই। লবণে সামান্য পানি
মিশিয়ে একটু গলিয়ে নিয়ে আক্রান্ত স্থানে
লাগিয়ে রাখুন। একটু জ্বলবে প্রথমে কিন্তু তা
পোকামাকড়ের জ্বলুনি ও ব্যথা খুব দ্রুত সারিয়ে
তুলবে।
৪) গলা ব্যথা নিরাময়ে
গরমে ঠাণ্ডা পানি ও পানীয় পান করার অভ্যাস
সকলেরই রয়েছে। কিন্তু অনেক বেশি ঠাণ্ডা
পানি পানের ফলে অনেকেরই টনসিল ফুলে গলা
ব্যথা হয়ে যায়। চিন্তার কিছুই নেই এই সমস্যারও
সমাধান করবে লবণ। কুসুম গরম পানিতে লবণ
মিশিয়ে ৩ বেলা গার্গল করে নিন। অনেকটা
উপশম হয়ে যাবে।

11/09/2015

আবূ হুরাইরাহ (রাঃ) থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “ আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। যে (পৃথিবীতে) রাস্তার মধ্যে হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলমানদেরকে কষ্ট দিচ্ছিল।” (সহীহুল বুখারী ৬৫৪,৭২১,৬৫১ , মুসলিম ৪৩৭, ৪৩৯,১৯১৪ )
অন্য এক বর্ণনায় আছে, “এক ব্যক্তি রাস্তার উপর পড়ে থাকা একটি গাছের ডালের পাশ দিয়ে পার হল। সে বলল, “আল্লাহর কসম! আমি এটিকে মুসলিমের পথ থেকে অবশ্যই সরিয়ে দেব; যাতে তাদেরকে কষ্ট না দেয়। সুতরাং তাকে (এর কারনে) জান্নাতে প্রবেশ করানো হল।।”
বুখারী-মুসলিমের আর এক বর্ণনায় আছে, “একদা এক ব্যক্তি রাস্তায় চলছিল। সে রাস্তার উপর একটি কাঁটাদার ডাল দেখতে পেল। অতঃপর সে তা সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন। এবং তাকে ক্ষমা করে দিলেন।”

Address

Captan Bazaar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Aston Electronics Industries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share