03/09/2026
জরুরি নোটিশ
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহক ও এজেন্টবৃন্দ,
বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত ১২ ঘণ্টার মধ্যে আমরা মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। গড়ে দৈনিক ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় আমাদের উৎপাদন সক্ষমতা (Production Capacity) প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এই সাময়িক সমস্যার কারণে পণ্য ডেলিভারিতে কিছুটা বিলম্ব হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডেলিভারির ক্ষেত্রে আপনাদের আন্তরিক ধৈর্য ও সহযোগিতা কামনা করছি।
‘শামীম প্রিন্ট মিডিয়া’ ২০১০ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে সেবা প্রদান করে আসছে। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার শক্তি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ধন্যবাদান্তে,
মো. শামীম (শিপলু)
স্বত্বাধিকারী
শামীম প্রিন্ট মিডিয়া