03/03/2026
আইটি ল্যাব ঢাকা একটি উদ্ভাবনী মডেল সুপার শপ যা বাংলাদেশের গ্রামীণ জনপদে শহরের আধুনিক শপিং অভিজ্ঞতা এবং ডিজিটাল সেবা পৌঁছে দেবে। এটি সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবিত (Customized) ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে এবং শতভাগ সৌর বিদ্যুৎ (Solar Power) নির্ভর হবে। শপের সামনে একটি 'সোশ্যাল কর্নার' (বসার জায়গা ও টিভি) থাকবে যা একে একটি গ্রামীণ কমিউনিটি হাবে রূপান্তর করবে।