Center For Sustainable Planning & Development

Center For Sustainable Planning & Development Planned Cities, Balanced Growth নগর ও অঞ্চল পরিকল্পনার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং অবদান ছড়িয়ে দেবার লক্ষ্যে তৈরী দেশের প্রথম ও একমাত্র ওয়েব পোর্টাল

18/08/2026

সরকারের কাছে থ্রি-হুইলার নিয়ে চলা অরাজকতাকে কিভাবে নিয়মের মধ্যে নিয়ে আনা যাবে সেটার কোন ট্রানজিশনাল প্ল্যান নাই। প্ল্যান যারাই করে, যা-ই করে, সেগুলা কী কী ধাপে বাস্তবায়ন করা দরকার, সেটা নিয়ে কোন আলাপ দেখি না।

আপনি সৌর বিদ্যুতের আলাপ করবেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে কতদিন লাগবে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি হওয়া পর্যন্ত সময়টা কিভাবে হ্যান্ডেল করবেন, সেটার ট্রানজিশনাল প্ল্যান নিয়ে কোন আলাপ করবেন না।

আপনি মহাসড়কে টেসলা চলতে দিবেন না। কিন্তু মহাসড়কের যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে টেসলা চলতেসে, সেই রুটগুলায় মহাসড়ক বাদ দিয়ে চলাচল করার আদৌ কোন বিকল্প রাস্তা আছে কিনা সেটা নিয়ে আলাপ করবেন না।

আপনি একদিকে পারলে অটো নিষিদ্ধই করে দেন, আরেকদিকে আপনি স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে অটোরিকশা বিতরণ করেন। বুয়েটকে দিয়ে ডিজাইন গাইডলাইন রেডি করানোর নামে সারাদেশের মানুষের হাসির পাত্র বানাইলেন, কিন্তু সরকারপ্রধানের হাত দিয়ে বিতরণ করা রিকশা সেই গাইডলাইন অনুযায়ী বানানো কিনা, সেটা আদৌ চেক করেছিলেন?

শহরে পাবলিক ট্রান্সপোর্টের কোন আগামাথা নাই। রাস্তার অর্ধেক অচল থাকে হকার আর অবৈধ দখলদারিতে। ম্যাস পাবলিকের যদি র‍্যাপিড মুভমেন্টের জন্য অটোর মতো ইজিলি অ্যাক্সেসিবল বাহনের সত্যিকারের ডিমান্ড না থাকতো, তাহলে আপনাদের সত্যিই মনে হয় যে এত লাখ লাখ অটো রাস্তায় চলাচল করে দিনশেষে কমার্শিয়ালি সাস্টেইন করতে পারতো?

আরেকটা দরকারি আলাপ উঠাই। ঢাকার রাস্তায় অটোরিকশা এই টেসলারাই প্রথম? সিএনজি নামে যেই বাহনটা চিনি আমরা, সেটা আসলে কী? সেটাও তো অটোরিকশা-ই! কোন সিন্ডিকেটের স্বার্থ উদ্ধারের জন্য ঢাকার রাস্তায় বৈধভাবে সিএনজি অটোরিকশা নামানো যায় না? সিএনজি ভাড়া কেন সাধারণ মানুষের আওতার বাইরে? কার পকেটের টাকা যায় কার পকেটে? খেলাটা চলে আসলে কোন লেভেলে?

যাক! কথা না বাড়াই!

সমস্যা সমাধানের নিয়ত থাকলে সমস্যার রুট কজ খুঁজে বাইর করে সেই শিকড় থেকে সমস্যারে এরা আপরুট করতো। রুট কজগুলা খুঁজে বাইর করে অ্যাড্রেস না করলে, ট্রানজিশনাল পিরিয়ডের জন্য প্রোপার ফেইজওয়াইজ প্ল্যান না করলে, সড়কের থ্রি-হুইলারের হাজার মেগাওয়াট বিদ্যুৎ চুরির কথা বলেন, আর আকাশে বিমান বাংলাদেশের হাজার কোটি টাকার দুই নাম্বারির কথা বলেন, কোনটাই কোন সরকার সমাধান করতে পারে নাই, পারবে-ও না।

অবশ্য, তাদের প্রতিবারের ধর তক্তা মার পেরেক মার্কা কাজবাজ দেখে ছোটবেলায় মনে করতাম যে তারা মনে হয় সমাধানের সঠিক রাস্তা জানে না। বয়েস কম ছিল, নাইভ ছিলাম, তাই অবাক হইতাম যে কেন বোকার মতো স্টেপ নিতেসে।

এখন বাল পাকতেসে, দাঁত ভাংতেসে, এখন একটু একটু বুঝে আসছে যে পাকা শয়তানগুলা নিজেরাও জানে যে কোন সমাধানটা কাজে দিবে, আর কোনটা দিবে না।

এদের আসলে নিয়ত এরই ঠিক নাই! এরা চাই-ই না কোন সমস্যার সমাধান হোক। কারণ একবার কোন একটা সেক্টরে যদি কোন একটা সমস্যা সমাধানের উদাহরণ তৈরি হয়ে যায়, তাহলে তো এর পরে একটা একটা করে সব সেক্টরের সব সমস্যা সমাধানের জন্য পাবলিক প্রেশার দেয়া শুরু করে দিবে! তাহলে তো একসময় ডোমিনো এফেক্টের মতো দুই নাম্বারির প্রাসাস তাসের ঘরের কতো ভাইঙা পড়া শুরু করবে!

এরচেয়ে যেমনে চলছে চলুক। পাবলিক বেশি প্যাড়া খাইলে একটু ধুনফুন, আইওয়াশ স্টেপ নিয়া নিবে। দুইদিন পর সেইসব স্টেপস ফেইল করবে। আর ভান ধরবে যে আমরা তো চেষ্টা করসি-ই।

তারপর দিবে মাস্টারস্ট্রোক! কোন একভাবে প্রমাণ করে দিবে যে উলটা পাবলিক নিজেই খারাপ, তাই তারা সমস্যা সমাধান করতে পারে নাই!

কী দুর্দান্ত গ্যাসলাইটিং!

:)

National Rural Development Day 2026 🌳🌿
06/07/2026

National Rural Development Day 2026 🌳🌿

ময়মনসিংহ নগরী
12/05/2026

ময়মনসিংহ নগরী

স্থানিক পরিকল্পনা বিল পাশ"বাংলাদেশজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, কৃষি জমি সুরক্ষা এবং দ্রুত নগরায়ন ব্যবস্থাপনার লক্ষ্যে ব...
10/04/2026

স্থানিক পরিকল্পনা বিল পাশ
"বাংলাদেশজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, কৃষি জমি সুরক্ষা এবং দ্রুত নগরায়ন ব্যবস্থাপনার লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা বিল, ২০২৬’ পাস হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপিত সমন্বিত আইনি কাঠামোর বিলটি ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে ভূমি ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুসংগঠিত কাঠামো প্রতিষ্ঠা করবে।

প্রস্তাবিত আইনে সারা দেশের প্রতিটি অংশকে পরিকল্পনার আওতায় আনতে তিনটি স্তরের স্থানিক পরিকল্পনা চালুর কথা বলা হয়েছে। এগুলো হলো—জাতীয় স্থানিক পরিকল্পনা (এনএসপি), আঞ্চলিক স্থানিক পরিকল্পনা (আরএসপি) এবং স্থানীয় স্থানিক পরিকল্পনা (এলএসপি)।"

new...

30/03/2026
Center For Sustainable Planning & Development এর প্রতিষ্ঠাতা পরিকল্পনাবিদ জনাব   ahmed mondol বলেন: https://www.facebook...
26/03/2026

Center For Sustainable Planning & Development এর প্রতিষ্ঠাতা পরিকল্পনাবিদ জনাব ahmed mondol বলেন: https://www.facebook.com/share/1B8cZE75Y7/

ক্লিন সিটি, গ্রীন সিটি.. https://www.facebook.com/share/p/17FNTs5Jnn/
03/03/2026

ক্লিন সিটি, গ্রীন সিটি..

https://www.facebook.com/share/p/17FNTs5Jnn/

ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর।

হারিয়ে যাচ্ছে 'নিজের বাড়ী' টার্ম
24/12/2025

হারিয়ে যাচ্ছে 'নিজের বাড়ী' টার্ম

Address

House: 22, Chapain, CRP, Savar, Dhaka/
Dhaka
1343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Center For Sustainable Planning & Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Center For Sustainable Planning & Development:

Shortcuts

Share