Bangladesh Hi-Tech Park Authority

Bangladesh Hi-Tech Park Authority Bangladesh : Next ICT Destination

আপনার ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করার লক্ষ্যে তৈরি BanglaBiz। এই প্ল্যাটফর্মটি বিনিয়োগ ও ব্যবসা...
15/02/2026

আপনার ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করার লক্ষ্যে তৈরি BanglaBiz। এই প্ল্যাটফর্মটি বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সকল সরকারি সেবাকে একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্টে নিয়ে এসেছে।

এতে রয়েছে ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’ (BSP), যার মাধ্যমে মাত্র ৩ কার্যদিবসেই ব্যবসা শুরুর ৫টি প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সম্ভব, এবং ‘নো ইয়োর অ্যাপ্রুভালস’ (KYA), যা আপনাকে দিচ্ছে প্রয়োজনীয় লাইসেন্স ও পারমিটের একটি সুনির্দিষ্ট চেকলিস্ট যেন কোনো ধাপ বাদ না পড়ে বা অনাকাঙ্ক্ষিত বিলম্বনা হয়। এখন বিনিয়োগকারীরা অযথা জটিলতা এড়িয়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন তাদের ব্যবসার প্রসারও উন্নতির দিকে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://banglabiz.gov.bd

গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ আইটি ট্রেনিং এন্ড ইঙ্কিউবেশন সেন্টার, রাজশাহীতে বিডিসেট প্রকল্পের আওতায় Training in Immer...
23/10/2025

গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ আইটি ট্রেনিং এন্ড ইঙ্কিউবেশন সেন্টার, রাজশাহীতে বিডিসেট প্রকল্পের আওতায় Training in Immersive Technology বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব মহোদয়, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন আইসিটি বিভাগের মাননীয় সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি মহোদয় এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ,কে,এম, আমিরুল ইসলাম এনডিসি মহোদয়।

🇧🇩 BanglaBiz: Bangladesh’s Single Digital Gateway for InvestorsFor the first time, all of Bangladesh’s Investment Promot...
23/10/2025

🇧🇩 BanglaBiz: Bangladesh’s Single Digital Gateway for Investors
For the first time, all of Bangladesh’s Investment Promotion Agencies are connected through a single digital gateway 👉 https://banglabiz.gov.bd/

A big thank you to JICA Bangladesh for partnering with BIDA to build this unified portal, making it easier for investors to access services across Bangladesh.
BanglaBiz has connected:
✅ Public Private Partnership Authority Bangladesh
✅ Bangladesh Investment Development Authority (BIDA)
✅ Bangladesh Economic Zones Authority -BEZA
✅ Bangladesh Export Processing Zones Authority-BEPZA
✅ Bangladesh Hi-Tech Park Authority
✅ Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)
The portal's features include a centralized landing page with direct service links, an interactive “How to Apply” tool, and a management dashboard for tracking performance.
BanglaBiz marks the start of Bangladesh’s journey toward a fully integrated Investor Single Window Platform (ISWP) — designed to streamline investment, reduce barriers, and strengthen investor confidence.

যশোর, বুধবার ২০ আগষ্ট ২০২৫ আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডেটা সেন্টার বা এন...
22/08/2025

যশোর, বুধবার ২০ আগষ্ট ২০২৫
আজ যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডেটা সেন্টার বা এনডিসি'র ডিজাস্টার রিকোভারি ডেটা সেন্টারের কার্যক্রম পরিদর্শন এবং অপারেশন কার্যক্রম রিভিউ করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পাশাপাশি সেখানে নতুন ডেটা সেন্টারের নকশা, সাইট পরিদর্শন শেষে প্রস্তাবিত এবং বিদ্যমান ফেসিলিটি সমূহের সার্বিক মান উন্নয়ন, এবং অপারেশনাল এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আশা প্রকাশ করেন যে, আগামী ছয় মাসের মধ্যেই ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এবং ডিজিটাল রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়িত হবে।
পরিদর্শনকালে তিনি সফটওয়্যার টেকনোলজি পার্কের কর্মকর্তাদের বলেন, পার্কের অব্যবহৃত ফ্যাসিলিটিতে যশোরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে হ্যাকাথন,আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সহ নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করে স্টার্টআপ এর ইকোসিস্টেম পাইপলাইন তৈরি করতে হবে। এর বাইরে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন, সাইবার লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত সেমিনারের আয়োজন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। যশোর জেলা প্রশাসক মো আজাহারুল ইসলাম বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন বলে সম্মতি প্রদান করেছেন। এ সময় তিনি স্থাপনা গুলো নিরাপত্তা বিষয়ে যশোরের এসপি রওনক জাহানের সাথে আলাপ করেন।
এরপর তিনি সফটওয়্যার টেকনোলজি পার্কে সেবা ডট এক্সওয়াইজেড এবং চালডাল ডট কম এর কার্যক্রম পরিদর্শন করেন।
পরবর্তীতে যশোর সার্কিট হাউসে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। বিনিয়োগকারীরা ভাড়া কমানোর দাবী তুললে ফয়েজ তৈয়ব বলেন, ইতোমধ্যে কমিটি করা হয়েছে। অতীতে বৈষম্যপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে রাজশাহী সফটওয়্যার পার্কে কম ভাড়া দেখানো হয়েছে বলে সেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরলে হবেনা। তবে বিনিয়োগকারীদের স্বার্থ এবং কর্মসংস্থানের পাইপ লাইন বিবেচনায় ভাড়ার ক্ষেত্রে যৌক্তিক ডিসকাউন্ট দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। শর্ত হিসেবে তার আগে বকেয়া ভাড়া এবং বকেয়া ইউটিলিটি বিল পরিশোধ করতে বলেন তিনি।
ফয়েজ বলেন বিগত সরকারের রাজনৈতিক প্রশ্রয়ে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সমাধান না করেই অর্থ লুটপাট করে পালিয়ে গেছে, এতে সরকার এবং বিনিয়োগকারীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি সমাধানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কাজ করছে। মতবিনিময় সভায়
সফটওয়্যার টেকনোলজি পার্কের অন্তত ৪০টি প্রকৃত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিজনেস কন্টিনিউটি সুরক্ষার ব্যাপারে আলোচনা হয়।
পরিদর্শন এবং মতবিনিময়কালে বাংলাদেশ হাই-টেক পার্কের এমডি এ কে এম আমিরুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার র‌ওনক জাহান, ডেটা সেন্টার কর্তৃপক্ষ, বিভিন্ন ই কমার্স প্রতিনিধি এবং বিভিন্ন বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
০১৫৫০১৫৩২৫১

প্রেস রিলিজ“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতঢাকা, ২৪ জুলাই ২০২৫:বাংলা...
24/07/2025

প্রেস রিলিজ

“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে আজ “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগারগাঁও এর আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এই সেমিনার আজ সকালে অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের ইতিহাস, আত্মত্যাগ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার প্রতিচ্ছবি। এর মধ্য দিয়ে আমরা একটি নবযাত্রার সূচনা করেছি, যার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ তথ্যপ্রযুক্তির দিক থেকে বিশ্বদরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।”

সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের শহীদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মো. ইরফান ভুঁইয়ার পিতা মো. আমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটি আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন, যা উপস্থিত সবাইকে আবিষ্ট করে তোলে।

সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা আহমেদ সামরান। তিনি আন্দোলনের পটভূমি, তরুণদের ভূমিকা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি। তিনি বলেন, “এই সেমিনার শুধু ইতিহাস জানার নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার একটি সুযোগ।”

আলোচনায় বক্তারা বাংলাদেশের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস, জাতির এগিয়ে যাওয়ার সংকল্প এবং প্রযুক্তিভিত্তিক উন্নয়নের পথচলার বাস্তবতা নিয়ে বাস্তব ও ভবিষ্যতঘেঁষা বিশ্লেষণ তুলে ধরেন।

এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের গৌরবোজ্জ্বল অধ্যায় সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভবিষ্যত নির্মাণে অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন। সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। # #

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ হাই-টেক পা...
22/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে। একইসাথে কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। 🤲🤲🤲

আইসিটি ডিভিশনের মাননীয় সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি মহোদয়  গত ১৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ ৮ আইটি প্রকল্পে...
19/01/2025

আইসিটি ডিভিশনের মাননীয় সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি মহোদয় গত ১৬/০১/২০২৫ খ্রিঃ তারিখ ৮ আইটি প্রকল্পের পীরগঞ্জ সাইট পরিদর্শন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও স্থানীয় অংশীদারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইসরাত...
22/12/2024

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইসরাত হোসেন খান গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ঢাকার অদূরে, খুলনা জেলায় অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্বশরীরে পরিদর্শন করেন। পার্কের সন্মানিত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় সভা করেন।

এছাড়াও তিনি ১২ আইটি প্রকল্পের নির্মানাধীন অবকাঠামোর সমসাময়িক উন্নতি স্বচক্ষে অবলোকন করেন ও প্রকল্পের পরিচালক মহোদয়কে প্রকল্প সম্পর্কিত মূল্যবান পরামর্শ প্রদান করেন।

আপনি কি 4IR Technology-তে আপনার ক্যারিয়ার গড়তে চান?!📍 বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: 4ir.wiztecbd...
18/12/2024

আপনি কি 4IR Technology-তে আপনার ক্যারিয়ার গড়তে চান?!

📍 বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: 4ir.wiztecbd.com

বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং আইসিটি ডিভিশন বাংলাদেশ - এর উদ্যোগে Digital Entrepreneurship and Innovation Ecosystem Development Project-এর Training on 4IR Technologies প্রোগ্রামে নিজেকে অন্তর্ভুক্ত করুন।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে উক্ত প্রজেক্টে প্রশিক্ষণ সহযোগিতায় থাকছে Dot Com Systems Limited এবং Wizard Software & Technology Bangladesh Ltd.

➡️ ট্রেনিংয়ে যা পাচ্ছেন:

✅ বিশেষায়িত কোর্সসমূহ – Big Data, Artificial Intelligence(AI), Machine Learning, Cyber Security, Robotics, Embedded System ।
✅ আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন – Microsoft, UiPath, Google, CISSP, এবং আরও অনেক।
✅ নারীদের অগ্রাধিকার – প্রশিক্ষণার্থী দলের অন্তত ৪০% নারী নিশ্চিত।
✅ অগ্রাধিকার পাবেন- – প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ এবং উৎসাহ।
✅ সফট স্কিল ট্রেনিং – কর্মক্ষেত্রে দক্ষ হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ।

➡️ কেন অংশগ্রহণ করবেন?

🔹 চাহিদাসম্পন্ন IT/ITES চাকরি পাওয়ার সুযোগ।
🔹 চাকরির বাজারে নিজের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর সুযোগ।
🔹 নিজের দক্ষতাকে উন্নত করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে জায়গা করে নিন।
🔹 BHTPA-এর হাই-টেক পার্কের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংযোগ।
🔹 উদ্যোক্তা হতে চাইলে প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে বিশেষ দিকনির্দেশনা।

➡️ স্থান:
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা।

➡️ যাদের জন্য:
🎓 স্নাতক পাশ, IT/ITES খাতে কর্মরত চাকরিজীবী বা চাকরী প্রত্যাশী অথবা ফ্রিল্যান্সার।

📢 আবেদনের শেষ তারিখ:২১ ডিসেম্বর , ২০২৪
➡️ ট্রেনিং সময়কাল: ১৬০ ঘণ্টা, ৩.৫ মাস
➡️ সপ্তাহে ৩ দিন ৪ ঘন্টার ক্লাস

📍 বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: 4ir.wiztecbd.com

মাননীয় সচিব মহোদয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ হাই...
28/10/2024

মাননীয় সচিব মহোদয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ঢাকার অদূরে, গাজীপুর জেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ও সর্বপ্রথম সরকারি হাই-টেক পার্ক, কালিয়াকৈর স্বশরীরে পরিদর্শন করেন। পার্কের সন্মানিত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে একটি মত বিনিময় সভায় যোগদানের মাধ্যমে মহোদয় এর দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক, জনাব এ, কে, এম, আমিরুল ইসলাম এনডিসি এবং কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সচিব মহোদয় কে পার্ক সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে পার্কের বর্তমান অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে সম্যক ধারনা প্রদান করেন।

এছাড়াও তিনি পার্কের বিভিন্ন নির্মানাধীন অবকাঠামোর সমসাময়িক উন্নতি স্বচক্ষে অবলোকন করেন ও পার্ক সহায়ক অবকাঠামো নির্মান-২ প্রকল্পের পরিচালক মহোদয়কে প্রকল্প সম্পর্কিত মূল্যবান পরামর্শ প্রদান করেন। এসময়, পার্কে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তি মাননীয় সচিব মহোদয় কে তাদের ফ্যাক্টরি পরিদর্শন ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন। আলোচনাকালে মাননীয় সচিব মহোদয় উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণের মাধ্যমে দেশীয় বাজারের সাথে সাথে পার্কে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী ও এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

Address

BCC Bhaban, 3rd Floor, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Hi-Tech Park Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Hi-Tech Park Authority:

Share