Bd Computers

Bd Computers Sales & Service

27/01/2016

বিসমিল্লাহির রাহমানির রাহীম

এখানে যে কোন ধরনের হার্ড্ ডিস্ক অত্যাধুনিক টুলসের দ্বারা রিপেয়ার করা হয়। নষ্ট হার্ড্ ডিস্ক থেকে ডাটা রিকভার করা হয়।

ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট পিসি, এলসিডি/এলইডি মনিটর সহকারে কম্পিউটারের যাবতীয় এক্সেসরিজ রিপেয়ার এবং বিক্রয় করা হয়। যে কোন ব্যান্ড, যে কোন সমস্যা ইনশাআল্লাহ আমরা সমাধান করে থাকি। এ টু জেড টেকনোলজিতে রয়েছে হাডওয়্যার ও সফটওয়্যারের অভিজ্ঞ ইন্জিনিয়ার এবং অত্যাধুনিক রিপেয়ারিং টুলস।

সমস্যাযুক্ত হার্ড্ ডিস্কের কিছু লক্ষনঃ

# কম্পিউটার স্লো চলবে

# কম্পিউটার হ্যাং করবে

# কম্পিউটার রিস্টার্ট্ নিবে

# হার্ড্ ডিস্ক থেকে বিভিন্ন প্রকার শব্দ হবে

# হা্‌র্ড্ ডিস্কে অপারেটিং সিস্টেম সেটাপ হবে না

# উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন শো করবে না

# কম্পিউটারে বিভিন্ন প্রকার এরর ম্যাসেজ আসবে

# মাঝে মাঝে ব্লু স্ক্রিন আসবে

# ঘন ঘন উইন্ডোজ চলে যায়

কম্পিউটার সর্ম্পৃক্ত যে কোন সমস্যার জন্যে আমাদের ফোন করুন। আমারা নিজেরাই সার্ভিসিং করি, আমাদের এখান থেকে ডিভাইস সার্ভিসিং এর জন্যে কোথায়ও পাঠাই না কারন আমরা নিজেরাই এক্সপাট।

ধন্যবাদ।

যোগাযোগের জন্য

শাহিন সুপার মার্কেট,গাজীপুর সিটি,গাজীপুর
ফোনঃ 01751185868,01627559249
Email:[email protected]

14/12/2015

২২ দিন পর খুলে দেওয়া হয়েছে ফেসবুক। জনৈক তরুণের ডায়েরি থেকে পড়ুন ভয়ংকর সেই ২২ দিনের রোমহর্ষক বর্ণনা।
দিন ১: হা হা...ভালোই হইছে, ফেসবুক বন্ধ করে দিছে! এবার সেমিস্টার ফাইনালে ফাটায় দেব।
দিন ২: আজকে ফেসবুক বন্ধের দ্বিতীয় দিন। ফেসবুক বন্ধ নিয়ে পোলাপান হাউকাউ করছে। আমার অবশ্য ভালোই লাগছে, যদিও পড়াশোনা কিছুই হচ্ছে না।
দিন ৩: ব্যাপার কী, আজকেও ফেসবুকে ঢুকতে পারছি না কেন! কত দিনের জন্য বন্ধ করে দিল?
দিন ৪: হলি কাউ। অনেকক্ষণ থেকে চেষ্টা করেও ফেসবুকে ঢুকতে পারছি না। এইডা কিছু হইল? কী শুরু হইল এটা!
দিন ৫: সত্যি সত্যি ফেসবুক বন্ধ, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ফেসবুকে কত কাজ বাকি ছিল!
দিন ৬: পড়াশোনা হচ্ছে না। অ্যাঞ্জেল তিথি মেয়েটার সঙ্গে সবে হাই-হ্যালো শুরু হয়েছিল। তারপর ফেসবুকটা বন্ধ হয়ে গেল। আমার একটা প্রেম হোক, এটা মনে হয় সরকারও চায় না!
দিন ৭: ফেসবুক বন্ধ! ফেসবুক বন্ধ! ফেসবুক বন্ধ! ধুর, ভালো লাগে না!
দিন ৮: সাত দিন পার হয়ে গেল, এতক্ষণে মনে হয় খুলে দিয়েছে—এই ভেবে আজকেও কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু না, খোলে নাই। হায় তিথি, আপনি কেমন আছেন?
দিন ৯: পরীক্ষার হলে আজ একটা মন খারাপ করা ঘটনা ঘটেছে। স্যার আমার খাতা নিয়ে এক ঘণ্টা রেখে দিয়েছিলেন। এই ঘটনা ফেসবুকে শেয়ার করলে বন্ধুরা আমাকে সমবেদনা জানাত, কিছুটা হলেও সান্ত্বনা পেতাম। মনে হয় তিথিও ইনবক্সে সমবেদনা জানাত।

দিন ১০: গ্রুপ স্টাডি করতে পারছি না। গতকাল বাতেন স্যার নাকি শর্ট সাজেশন দিয়েছিলেন, বন্ধুরা অনেকে পেয়েছে। ফেসবুক না থাকায় আমি পাইনি। হায় সাজেশন! হায় ফেসবুক! কবে খুলবে!
দিন ১১: প্লিজ, ফেসবুক খুলে দিন। আর পারছি না।
দিন ১২: নাহ্, আর ফেসবুক ফেসবুক করব না। ধুর, কী আছে ফেসবুকে! কিছুই নাই। শুধু শুধু সময় নষ্ট, ভালোই হইছে!
দিন ১৩: তিথি, আপনি কেমন আছেন? আপনার সময় কীভাবে কাটছে?
দিন ১৪: দুই সপ্তাহ হয়ে গেল, তবু ফেসবুক খুলে দিল না! এটা কোনো কথা হতে পারে না।
দিন ১৫: কেউ কথা রাখে না। মন্ত্রীরা বলেছিলেন, সাময়িক বন্ধ! ১৫ দিন হয়ে গেল, সাময়িক বন্ধ আর কবে শেষ হবে?
দিন ১৬: নাহ্, আজকেও খোলেনি।
দিন ১৭: ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং নাকি ভালো হয়েছে। কিন্তু লাভ কী? মন্ত্রী বলেছেন, এই চুক্তির সঙ্গে ফেসবুক বন্ধের কোনো সম্পর্ক নেই। নাশকতা ঠেকাতেই ফেসবুক বন্ধ। তবে কী...! নাহ্, কিছুই বুঝতে পারছি না।
দিন ১৮: রাস্তায় আজ তিথির মতো একটা মেয়েকে দেখলাম! ইশ্, কী চান্সটাই না মিস হলো! ফেসবুক থাকলে তিথিকে জিজ্ঞেস করতে পারতাম, রাস্তায় যাকে দেখলাম, তিনি কি আপনি? ইশ্ রে...!
দিন ১৯: ফেসবুক বন্ধ তো কী হয়েছে, আমি তিথিকে ভুলিনি! আচ্ছা, তিথি আমাকে মনে রেখেছে তো? এ কদিনে ও কি আমার কথা ভেবেছে?
দিন ২০: পোলাপান গুজব রটাতে এত পছন্দ করে কেন? টংদোকানে চা খাচ্ছিলাম। একজন বলল, ফেসবুকে নাকি নরমালি ঢোকা যাচ্ছে। শুনে এক দৌড়ে বাসায় এসে দেখি ব্যাটা ব্লাফ দিছে। ধুর!
দিন ২১: অনেকেই বলছে, ফেসবুক চিরতরে বন্ধ করে দিয়েছে! কর্তৃপক্ষ কীভাবে পারল এতগুলো তরুণের আশা-আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম ফেসবুক বন্ধ করতে!
দিন ২২: পূর্বপুরুষদের কথা ভাবলে অবাক লাগে। ফেসবুক ছাড়া তাঁরা কীভাবে বেঁচে ছিলেন?
দিন ২৩: ও রে, ফেসবুক খুলে দিয়েছে রে! ফেসবুক সত্যি সত্যি খুলে দিয়েছে! আমার এখনো বিশ্বাস হচ্ছে না! মোবাইল ফোন দিয়ে ফেসবুকে ঢুকলাম, তারপরও বিশ্বাস হচ্ছে না! আমার হাত-পা কাঁপছে! জীবনে এত আনন্দ কেন! ওরে ফেসবুক রে... (অতিরিক্ত উত্তেজনায় তরুণ জ্ঞান হারিয়ে ফেলেছেন!)

14/12/2015

Address

Dhaka. Bangladesh
Dhaka
1340

Telephone

01751185868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share