ভবঘুরে

ভবঘুরে মন থেকে লেখা কিছু শব্দ, হয়তো কারো গল্প হয়ে যাবে একদিন।

বহুদূর যেতে চাই তোমার হাত ধরে ঠিক যেমনটা রেল লাইন এর উপর দিয়ে ট্রেনটা চলে যেতে থাকে বহুদূর।
29/06/2025

বহুদূর যেতে চাই তোমার হাত ধরে ঠিক যেমনটা রেল লাইন এর উপর দিয়ে ট্রেনটা চলে যেতে থাকে বহুদূর।

"সে আমার নাম জানে না,তবুও প্রতিদিন চোখের ভেতর আমার জন্য কিছু রেখে যায়—হয়ত একটু চুপ করে থাকা,হয়ত একটা অসমাপ্ত প্রশ্ন।ভালো...
28/06/2025

"সে আমার নাম জানে না,
তবুও প্রতিদিন চোখের ভেতর আমার জন্য কিছু রেখে যায়—
হয়ত একটু চুপ করে থাকা,
হয়ত একটা অসমাপ্ত প্রশ্ন।
ভালোবাসা সবসময় উত্তর চায় না,
কখনও কখনও শুধু অপেক্ষাটাই প্রমাণ হয়ে দাঁড়ায়।"

সে কখনও কিছু বলেনি,শুধু চোখ দুটো দিয়ে লিখে গেছে হাজারটা পৃষ্ঠা।আর আমি?প্রতিটা পাতায় শুধু ওর নীরবতাকে পড়েছি…ভুল করেও ভালো...
27/06/2025

সে কখনও কিছু বলেনি,
শুধু চোখ দুটো দিয়ে লিখে গেছে হাজারটা পৃষ্ঠা।
আর আমি?
প্রতিটা পাতায় শুধু ওর নীরবতাকে পড়েছি…
ভুল করেও ভালোবেসে ফেলেছি।"

"তুমি ছিলে বলে বাঁচতে পেরেছিলাম,আজ তুমি নেই— তাই প্রতিটা নিঃশ্বাসেই যেন হারিয়ে যাচ্ছি।ভাঙা হাসির আড়ালে জমে থাকা কান্নাগু...
24/06/2025

"তুমি ছিলে বলে বাঁচতে পেরেছিলাম,
আজ তুমি নেই— তাই প্রতিটা নিঃশ্বাসেই যেন হারিয়ে যাচ্ছি।
ভাঙা হাসির আড়ালে জমে থাকা কান্নাগুলো,
তোমার মতোই নিঃশেষ হয়ে গেছে…"

"তোমারই বিরোহে আমি রইবো বিলীন…"আনুর চোখে আজও ঘুম আসে না।যে মানুষটা ছিল ওর সবকিছু,সে আজ অন্য কারও গল্পের মুখ্য চরিত্র।রাত...
23/06/2025

"তোমারই বিরোহে আমি রইবো বিলীন…"

আনুর চোখে আজও ঘুম আসে না।
যে মানুষটা ছিল ওর সবকিছু,
সে আজ অন্য কারও গল্পের মুখ্য চরিত্র।

রাত যত বাড়ে, ততই আনুর বুকের ভেতর শব্দ করে কাঁদে এক নিঃশব্দ কান্না।
একটা সময় ছিল, যখন “ভালোবাসি” শব্দটা ওর জীবনের সবচেয়ে সুন্দর শব্দ ছিল।
আজ সেই শব্দটাই যেন শাপে পরিণত হয়েছে।

সে কাঁদে, কিন্তু কারও সামনে না।
আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ বলে—
“ভুলটা কী ছিল আমার?”
কোনো উত্তর আসে না।
শুধু ভেতরের আনুটা বলে,
“তোমারই বিরোহে আমি রইবো বিলীন…
কারণ ভালোবাসা মানে ফিরে পাওয়া না, ভালোবাসা মানে অপেক্ষা।”

"অটুট বন্ধন" অনু আর কানিকা — একে অপরের জীবনের ঠিকানা।ছোটবেলা থেকে শুরু। একসাথে খাওয়া, পড়া, মার খাওয়া — এমনকি স্বপ্ন দ...
21/06/2025

"অটুট বন্ধন"

অনু আর কানিকা — একে অপরের জীবনের ঠিকানা।

ছোটবেলা থেকে শুরু। একসাথে খাওয়া, পড়া, মার খাওয়া — এমনকি স্বপ্ন দেখা পর্যন্তও ভাগ করে নেওয়া।
সময় অনেক কিছু বদলেছে — তারা এখন দুইটা আলাদা সংসারের দায়িত্বে।

তবুও রোজ সকালটা যেন শুরুই হয়, "তুই ঘুম থেকে উঠেছিস?" দিয়ে।
আর রাতটা শেষ হয়, “আজ সারাদিনে তোকে খুব মনে পড়লো” বলে।

কে কোথায় আছে, সেটা যেন তেমন গুরুত্বপূর্ণ না — মনে যেন সবসময় একে অপরের ছায়া।

কানিকার একটুখানি কষ্ট মানেই অনুর মন খারাপ।
আর অনুর আনন্দ মানেই কানিকার মুখে আলো।

দূরত্বটা শুধু শরীরের — হৃদয়ের মধ্যে তো আজও একটাই ঠিকানা।

দুই বোন।
দুই জীবন।
একটাই সম্পর্ক – ভালোবাসা, নির্ভরতা আর বন্ধুত্বে গাঁথা।

নুপুর আর অনু – এক চিরচেনা বন্ধুত্বের গল্পনুপুর ছিলো একটু চুপচাপ।ভেতরে জমে থাকা কথা গুলো মুখে না এনে, চোখে রেখেই বুঝিয়ে দ...
20/06/2025

নুপুর আর অনু – এক চিরচেনা বন্ধুত্বের গল্প

নুপুর ছিলো একটু চুপচাপ।
ভেতরে জমে থাকা কথা গুলো মুখে না এনে, চোখে রেখেই বুঝিয়ে দিত অনেক কিছু।

অনু ছিল একেবারে অন্যরকম—চঞ্চল, প্রাণখোলা, হাসলে গড়াগড়ি খাওয়া যায় এমন একটা মেয়ে।
ওদের দুইজনের মিল ছিল না অভ্যাসে, রুচিতে, এমনকি গান শুনতেও।

তবু এই অসম বন্ধুত্বটাই ছিল সবচেয়ে সত্যি।

নুপুর যখন কথা বলতে পারত না,
অনু বলত – “তোকে কিছু বলতে হবে না, তোর চুপ করাটাও আমি বুঝি।”

আর যখন অনুর চোখে জল আসতো,
নুপুর শুধু হাতটা ধরেই বলতো – “আমি আছি।”

একসাথে বসে থাকা, এক কাপ চা ভাগ করে খাওয়া,
অকারণে হেসে ফেলা—এইসব ছোট ছোট মুহূর্তে গাঁথা ছিলো তাদের বন্ধুত্ব।

তারা একে অপরের পৃথিবীকে বদলাতে আসেনি,
কিন্তু একে অপরকে বুঝে গিয়েছিল নিঃশব্দে।

আজও ওরা আলাদা শহরে থাকে,
তবু এক মেসেজেই বুঝে যায় কে কেমন আছে।

কারণ ওরা জানে—
“বন্ধুত্ব মানে একসাথে থাকা না, বন্ধুত্ব মানে মনে জায়গা করে নেওয়া।;

20/06/2025

তুই থেকে যা, স্বভাবে ❤️❤️

শেষ চিঠিঅনু আজ অনেকদিন পর পুরনো চিঠিগুলো খুলে বসেছে। একটা হলুদ হয়ে যাওয়া খামের ভেতর থেকে বেরিয়ে এলো সেই চিঠি—যেটা ওর জীব...
20/06/2025

শেষ চিঠি

অনু আজ অনেকদিন পর পুরনো চিঠিগুলো খুলে বসেছে। একটা হলুদ হয়ে যাওয়া খামের ভেতর থেকে বেরিয়ে এলো সেই চিঠি—যেটা ওর জীবনের সবচেয়ে প্রিয় মানুষের শেষ লেখা।

"অনু, হয়তো আমরা একসাথে হতে পারলাম না,
কিন্তু আমি তো প্রতিটা সন্ধ্যায় তোমার গলার আওয়াজ খুঁজি বাতাসে।
তুমি হাসলেই আমার পৃথিবীটা সুন্দর লাগত।
এখনো লাগে, শুধু একটু দূর থেকে..."

চিঠির নিচে ছোট করে লেখা ছিলো—
"ভালো থেকো। আমার চিরকাল অনু হয়ে থেকো।"

চোখের কোণে জমে ওঠা জল গড়িয়ে পড়লো কাগজের ওপর।
চিঠিটা আবার ভাঁজ করে বুকের কাছে চেপে ধরলো সে।

আজকাল কেউ চিঠি লেখে না।
কিন্তু কেউ কেউ রয়ে যায় চিঠির ভাঁজে—
অপ্রকাশিত ভালোবাসার মতো ........

একাকিত্বের ভাষাঅনু সবসময় ছিলো মিষ্টি কথা বলতে পারতো না। ভালোবাসা প্রকাশে সে খুব সাধারণ। তাই মাঝে মাঝে তার প্রিয় মানুষর...
20/06/2025

একাকিত্বের ভাষা

অনু সবসময় ছিলো মিষ্টি কথা বলতে পারতো না। ভালোবাসা প্রকাশে সে খুব সাধারণ। তাই মাঝে মাঝে তার প্রিয় মানুষরা বুঝতে পারত না তার মনের কথা।

কিন্তু অনুর একাকিত্ব ছিলো অন্যরকম। একাকিত্ব তার ভালোবাসার ভাষা ছিল।

যখন সবাই থেকে দূরে একা থাকত, তখনই সে নিজের মনে তার ভালোবাসার গল্পগুলো গেঁথে রাখত। হঠাৎ ফোন না পাওয়া, মেসেজ না আসা — এটাই তার একাকিত্বের ভাষা, যা বলছিলো, “আমি তোমাকে ভাবছি।”

তার একাকিত্ব ছিলো নিঃশব্দ, কিন্তু হৃদয়স্পর্শী।

সে বিশ্বাস করত, কখনো না কখনো তার ভালোবাসার কথা তার প্রিয়জন বুঝবে, শুধুমাত্র তার একাকিত্ব দেখে।

আর সেই দিনও আসবে, যখন তারা একসাথে চুপচাপ বসে এই নিঃশব্দ ভালোবাসার ভাষা বুঝতে পারবে।

একাকিত্ব জীবন💔💔💔💔
20/06/2025

একাকিত্ব জীবন💔💔💔💔

Address

Manikgonj
Dhaka
1850

Telephone

+8801679031435

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভবঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভবঘুরে:

Share