10/09/2022
হুজুর ওয়াজ করছেন- আজকে আমি নবী রাসুলের কোনো কথা বলবোনা। আজকে আমি যাদেরকে আমরা জাহান্নামী মনে করি তাদেরই একজনের গল্প বলবো।
এক লোক জাপানের টোকিওতে গেছেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি ট্যাক্সি ক্যাবের ড্রাইভারকে একটা হাসপাতালের নাম লেখা চিরকুট দেখিয়ে গন্তব্যে নিয়ে যেতে বললেন। জাপানীরা জাতি হিসাবে ভদ্র। বিদেশী ট্যুরিস্টদের সাথে আরো বেশী ভদ্র। ট্যাক্সি ক্যাবের ড্রাইভার খুব তাজিমের সাথে মাথা নীচু করে ইশারায় উনাকে সম্ভাষণ জানিয়ে ট্যাক্সিতে বসালেন।
ট্যাক্সি ক্যাব চলতে শুরু করেছে। প্রায় মাইল দুয়েক যাওয়ার পর হঠাৎ করে ট্যাক্সি ক্যাবের ড্রাইভার গাড়ির মিটারটা বন্ধ করে দিলেন।
পেছনের সীটে বসা যাত্রী খুব অবাক। গাড়ি চলছে। ভাষাগত সমস্যা হওয়ায় কিছু বলতেও পারছেন না।
আরো প্রায় মাইল দুয়েক চলার পর ট্যাক্সি ক্যাবের ড্রাইভার পুনরায় মিটার অন করলেন।
একসময় ট্যাক্সিক্যাব হাসপাতালে পৌঁছালে যাত্রী গাড়ী থেকে নামলেন। নেমে তার অপেক্ষায় থাকা একজনকে পুরো ঘটনাটি বলে জানতে চাইলেন- ড্রাইভার কেন এই কাজটি করলো।
আমিতো পুরো ভাড়াটাই দিতে চাই। কেন উনি মিটার কিছুসময় বন্ধ রেখে আবার অন করলেন।
ভদ্রলোকের বন্ধু এসে ড্রাইভারের কাছে জাপানী ভাষায় এর কারণ জানতে চাইলে -ড্রাইভার বললো-
আমি ভুল করে ভুল পথে প্রায় দুমাইল চলে এসেছিলাম। এটাতো আমার দোষ। যাত্রীর না। তাই যাত্রীর কাছ থেকে কেন এই ভুল পথের ভাড়া নিবো। তাই দুমাইল পথ আমি মিটার অফ করে রেখেছিলাম।
এতোটুকু ওয়াজ করার পর হুজুর বলছেন- এই ট্যাক্সিক্যাবের ড্রাইভার কোনোদিন নামাজ পড়েননি, চিল্লা লাগান নি, জুব্বা পরেন নি, পাগড়ি পরেন নি। কিন্তু উনার ঈমান রয়েছে। আর আমাদের কাছে এসব কিছুই আছে কিন্ত ঈমান নেই। ঈমান মানে শুধু নামাজ পরা আর জোব্বা টুপি পরা না। হুজুর শ্রোতার উদ্দ্যেশে তাঁর কোর্তা, দাঁড়ি ,পাগড়ি দেখিয়ে বলছেন- এই লম্বা কোর্তা, এই লম্বা সফেদ দাড়ি, টুপি, পাগড়ি এসবের কোনো কিছুর নামই ইসলাম না। ইসলাম হলো ন্যায়পরায়ণতা, সততা, মানবিকতা। ইসলাম হলো ওয়াদা পালন করা, অন্যকে না ঠকানো, পূর্ণ ঈমানদার হওয়া। আমাদের মাঝে আজ দাড়ি, টুপি, পাগড়ি, জোব্বা সব আছে। কিন্তু যে ঈমান থাকার কথা সেটা আর নেই।
আমাদের মাঝে আজ মুসলমানিত্ব আছে। কিন্তু ইসলামটুকু আর নেই।
#কপি_পোষ্ট........