28/08/2025
📌 TIN আছে কিন্তু ইনকাম নেই? ঘরে বসেই জিরো রিটার্ন সাবমিট করুন -
💥 ঘরে বসে রিটার্ন সাবমিটঃ
* আপনার TIN সার্টিফিকেট / নম্বর হাতে রাখুন।
* আপনার ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা চেক করুন।
* একটি কম্পিউটার / ল্যাপটপ / মোবাইল + ইন্টারনেট প্রয়োজন।
✅ লগইন করুন:
1. etaxnbr gov bd এ যান।
2. ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
3. নতুন হলে Sign Up করুন।
✅ ফর্ম নির্বাচন:
যেহেতু আপনার কোনো ইনকাম নেই তারপরও বেচে থাকার জন্য কিছু না কিছু আয়ের উৎস আছে। Income রিটার্ন” ফর্ম এ Other Income নির্বাচন করুন। স্টুডেন্ট হলে টিউশন উল্লেখ করে কিছু টাকা দেখান, বেকার হলে বাবা মা অথবা ভাই বোন যেখান থেকে টাকা পান তা উল্লেখ করে দেখান । ফর্ম নির্বাচন সঠিক করতে TIN অনুযায়ী ফর্ম গাইড দেখুন।
✒️ তথ্য পূরণ:
ব্যক্তিগত তথ্য: নাম, ঠিকানা, ফোন, ইমেইল।
আয় সম্পর্কিত তথ্য: যেভাবে জীবিকা নির্বাহ করেন তা লিখু।
ছাড় / ট্যাক্স তথ্য: শূন্য।
লক্ষ্য: ভুল তথ্য দিলে রিটার্ন গ্রহণ হবে না।
✅ ভেরিফিকেশন ও সাবমিট:
1. সব তথ্য ভালোভাবে চেক করুন।
2. Submit / File Return বাটনে ক্লিক করুন।
3. সাবমিট হয়ে গেলে Acknowledgment Slip পাবেন।
4. এটি সফলভাবে জমা দেওয়ার প্রমাণ।
🔹 TIN থাকলেই শূন্য রিটার্ন অনলাইনে সাবমিট করা যায়।
🔹 কোনো ইনকাম না থাকলেও সময়মতো সাবমিট করতে হবে।
🔹 সাবমিশন শেষে Acknowledgment Slip সংরক্ষণ করুন।
“আপনার কোনো ইনকাম না থাকলেও TIN থাকলে ঘরে বসেই রিটার্ন ( E-Return) সাবমিট করা এখন সহজ। সাবধানে তথ্য পূরণ করুন, সাবমিট করুন, এবং স্লিপ সংরক্ষণ করুন।”
▶️ বিস্তারিত গাইডের জন্য:
আমাদের ফেসবুক পেইজ বা ইউটিউবে দেখুন: Android School Bangla
ধন্যবাদ ।