টেক জোন

টেক জোন Compose,Photocopy, Job Application , eSIF , DTH recharge, SIM, Mobile Banking etc are available here !

25/01/2016
28/10/2015

মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট কেনার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।

বাংলালিংক জানিয়েছে, অফারটি পেতে হলে ১৯ টাকা রিচার্জ করে আপনার বন্ধ কিংবা নতুন সিমটি এক্টিভ করতে হবে। মেয়াদ পাবেন ৩০ দিন। অফার চলাকালীন যতবার খুশি ততবার নেওয়া যাবে।
ছবি বাংলালিংকের বিজ্ঞাপন থেকে নেওয়া- সংগৃহীত

কীভাবে কিনতে হবে এই ইন্টারনেট:
• ৯ টাকায় ২ জিবি কিনতে ডায়াল করুন *১৩২*৩১ #
• ১ জিবি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ডাটা পাবেন।
• ১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা – দুুপুর ২ টা
• ১ জিবি ফেসবুক ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা
• ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১ #

24/09/2015

ঈদ মোবারক

10/03/2015

*Udoy prepaid SIM Free ......with 1 or 2 GB internet bundle.
Visit : MAK MULTIMEDIA , araiani bazar , nalitabari, sherpur .

নতুন সিমে ... দারুন অফাররবি ২ রবি - ৬০০ মিনিটরবি ২ অন্য অপারেটর - ২৫০ মিনিট৬০০ এমবি ডাটাএকদম ফ্রিবিস্তারিত :- http://www...
02/03/2015

নতুন সিমে ... দারুন অফার
রবি ২ রবি - ৬০০ মিনিট
রবি ২ অন্য অপারেটর - ২৫০ মিনিট
৬০০ এমবি ডাটা
একদম ফ্রি
বিস্তারিত :- http://www.robi.com.bd/bn/current-offers/unlimited-bonus-offer

12/02/2015

সৌদি যেতে যা করবেন


অফিস চলাকালীন সৌদি আরবসহ বিশ্বের যে কোনো দেশে গমণের জন্য বিএমইটির অধীনস্থ ৪২টি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

গত মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জেলায় আগ্রহীদের প্রচুর ভীর ও হট্টোগুলের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে দেড়টায় মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্র থেকে গমনেচ্ছুদের ধৈর্য ধরার জন্য ঘোষণা দেয়া হয়, ‘দুপুর ২টা থেকে আপনারা এমইটির ওয়েবসাইটের (www.bmet.gov.bd) মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে পারবেন।’

এসময় আরো জানানো হয়, একবার যারা নিবন্ধন করেছেন তাদের দ্বিতীয়বার নিবন্ধনের প্রয়োজন নেই।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রধান অফিস সহকারী আশরাফ বাংলামেইলকে জানান, গত ৩ দিন ধরে সকাল ৯টা থেকে মূলত অফিস চলাকালীন ফরম বিতরণের কথা থাকলেও আগ্রহীদের চাপে আমরা প্রতিদিন রাত সাড়ে ৭টা পর্যন্ত এ কাজ করে যাচ্ছি। এবং এটি চলমান প্রক্রিয়া। ফরমের কোনো মূল্য রাখা হচ্ছে না। তবে ফরম জমা দিতে শুধু ভোটার আইডি বা নাগরিকত্ব সার্টিফিকেটের ফটোকপি জমা দিলেই চলবে। এছাড়া আপাতত আর অন্যকোনো কাগজ লাগবে না। পরবর্তীতে মোবাইল বার্তার মাধ্যমে ফরম পূরণকারীদের জানানো হবে কোথায় কীভাবে টাকা জমা দিতে হবে।

অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে আশরাফ বলেন, ‘সকালের হট্টোগুলের কারণে মন্ত্রাণালয়ের সৌন্দর্য বর্ধণ দেয়ালের গ্লাস ভেঙে দুইজন আহত হয়েছেন। সারাদেশে এমন হচ্ছে যার পরিপ্রেক্ষিতেই আগ্রহীদের অনলাইন রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়া হয়েছে।’

এদিকে দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে শ্রম বাজারের দ্বার খোলার পর পরই সৌদি যেতে আগ্রহীরা ছুটছেন কোথায় পাওয়া যাবে তথ্য। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রচার করে ডিজিটাল ওয়ার্ল্ডে মাত্র ২০০ টাকায় করা যাবে অনলাইনে নিবন্ধন।

তবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার দ্বিতীয় দিনে উপচে পড়া মানুষের ভীড় সামলাতে পারেনি আয়োজকরা। গত মঙ্গলবার সকাল ১০টা থেকেই ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে ভীড় জমান সৌদি আরব যেতে ইচ্ছুকরা। কিন্তু ভীড়ের চাপে ভেঙে পড়ে সেই প্যাভিলিয়ন। পরে আয়োজকরা বন্ধ করে দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন। ভীড় সামলাতে পুলিশ লাঠিচার্জও করে আগত দর্শনার্থীদের।

বৃহস্পতিবার মেলার শেষ দিনেও সৌদি গমনইচ্ছুদের ছিল ভীড়। তবে তথ্য দেয়ার কেউ নেই। মেলার বাইরেও শতশত মানুষ ঘুরছেন তথ্যের জন্য। কোথায় ফরম বিতরণ করা হচ্ছে এই তথ্য না পেয়ে ক্ষুব্ধ অনেকেই। গেটের বাইরে থেকেই তাদের ফিরিয়ে দিচ্ছে নিরাপত্তা কর্মীরাও।

উল্লেখ্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে বিদেশ যেতে আগ্রহীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে সেদিন সকাল থেকেই রাজধানীর রমনা থানার বিপরিত পার্শ্বে ইস্কাটনে অবস্থিত এই মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে ভীড় জমান আগ্রহীরা।

11/02/2015

কর্মসংস্থানের জন্য সৌদি আরব যেতে ইচ্ছুকদের সব প্রশ্নের উত্তর

সৌদি-আরব-প্রশ্ন

চলতি দফায় সরকারী তথ্যমতে বাংলাদেশ থেকে প্রায় বিনা খরচেই যাবে ২ লাখ শ্রমিক। কিভাবে নিবন্ধন হবে, কত হবে তাদের বেতন অবকাঠামো, তারা কি কি সুযোগ সুবিধা পাবেন , কত খরচ হবে?

এসব নিয়ে কর্মসংস্থানের জন্য সৌদি আরব যেতে ইচ্ছুকদের রয়েছে নানা কৌতুহল । নানা প্রশ্ন জানিয়ে ইতমধ্যেই আমাদের অফিসে ফোন করে অনেকেই জানতে চাইছেন নানা তথ্য ।

এসব প্রশ্নের উত্তর জানাতে আগ্রহীদের বিভিন্ন প্রশ্ন থেকে সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য আজকের ফিচার —

দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে শ্রম বাজারের দ্বার খোলার পর পরই সৌদি যেতে আগ্রহীদের নিবন্ধন নিজ নিজ এলাকার কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সব স্থানের জনশক্তি কার্যালয়ে ভিড় জমিয়েছেন আগ্রহীরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে বিদেশ যেতে আগ্রহীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলায় জনশক্তি কার্যালয়ে আগ্রহীরা নিবন্ধনের জন্য ভিড় জমান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ জনশক্তি অফিসের সরবরাহকৃত ফরম সংগ্রহ করছেন। এটি প্রতিদিন চলবে বলে জানানো হয়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশের শ্রমিক নেয়ার উপর সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা তুলে দেয়ায় নতুন করে শ্রমিক নেয়া শুরু হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিপাক্ষীয় একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম দফায় প্রতিমাসে ১০ হাজার করে ১২ মাসে মোট ১ লক্ষ ২০ হাজার কর্মী নেবে সৌদি সরকার। এ মাসে সৌদি আরবের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৬ হাজার চালক নেয়ার চাহিদাপত্র বাংলাদেশ সরকারকে দিয়েছে। এছাড়া পরবর্তীতে অন্যান্য ক্যাটাগরির শ্রমিকও নেয়া হবে বলে জানানো হয়েছে। এবার জেলার জনসংখ্যার আনুপাতিক হারে রেনডম সিলেক্টের মাধ্যমে সৌদিতে কর্মী পাঠানো হবে। আর সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮শ রিয়াল।
কি কি লাগবে ?

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিদিন ১৮-৪৫ বছর বয়সী আগ্রহী পুরুষ কর্মীরা তাদের নাম নিবন্ধন করতে পারবেন। গৃহকর্মী হিসেবে আগ্রহী নারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এসময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের ফটোকপি (১-৫ পৃষ্টা) জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা নাগিরকত্বের সনদপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সনদের (যদি থাকে) ফটোকপি আনতে হবে। পাশাপাশি আগ্রহীদের একজন নমিনির নাম ও ফোন নম্বর, স্থায়ী ঠিকানা অর্থাৎ যে ঠিকানায় যোগাযোগ করা যাবে তা উল্লেখ করতে হবে। নিবন্ধনের আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংকের দেড়শ টাকার একটি পে-অর্ডার জমা দিতে হবে।
কিভাবে নির্বাচিত হবেন ?

নিবন্ধন নিয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘এই নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। নিবন্ধনকৃতদের মধ্য থেকে বুয়েট নিয়ন্ত্রিত একটি ডাটাবেজে সংরক্ষিতদের প্রাথমিকভাবে নির্বাচিতদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সেখান থেকে স্বাস্থ্য ও পেশাগত দক্ষতা প্রমাণ সাপেক্ষে চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে ভিসার জন্য মনোনীত করা হবে। এসব প্রক্রিয়াসহ অন্যান্য আনুষাঙ্গিক প্রক্রিয়াগুলো সরকার অনুমদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করা হবে। তবে সরকার যাবতীয় কার্যক্রম মনিটরিং করবে। এর ফলে বেশি টাকা দিয়ে আর সৌদি আরব যেতে হবে না। সরকার নির্ধারিত ৩০ হাজার টাকা দিয়েই নির্বাচিতরা এবার বিদেশ যেতে পারবেন।’
কত হবে চলতি দফায় সৌদি আরবে যেতে প্রক্রিয়াধীন ২ লাখ শ্রমিকের বেতন ?

বায়রা সভাপতি মো. আবুল বাশার আজ মঙ্গলবার জানিয়েছেন, সৌদি আরবে যেতে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতন হবে ৮০০ রিয়াল। এছাড়াও থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধা বিনামূল্যে দেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি’২০১৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এবং সৌদি আরবে জনশক্তি আমদানিকারকদের একমাত্র সংগঠন সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটি (সানারকম) এর মধ্যে এ চুক্তি সই হয়।

শ্রমিকদের ভিসা, যাতায়াত এবং লেভি খরচ নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন, বায়রা সভাপতি মো. আবুল বাশার ।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে প্রায় দু’লাখ গৃহশ্রমিক ও ড্রাইভার সৌদিআরবে কাজ পাবেন বলে জানিয়েছে সৌদি ‍রিক্রুটিং এজেন্সি- সানারকম।

সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জানান, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতন হবে ১হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রিয়াল।

তবে বায়রা সূত্র জানায়, দেন দরবার করে সৌদি প্রতিনিধিরা শেষ পর্যন্ত ৮০০ রিয়ালে সম্মত হয়েছে।

29/12/2014

যেভাবে পাওয়া যাবে জেএসসি ও
পিএসসির ফল
টিবিটি টেকনোলজি ডেস্কঃ বরাবরের
মতোই যে কোনো মোবাইল অপারেটর
থেকে এসএমএস করে পিএসসি-
জেএসসি এবং সমমানের পরীক্ষার ফল
জানতে পারবেন শিক্ষার্থী ও
অভিভাবকরা। ফল প্রকাশ হবে আগামীকাল
৩০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১টায়।
এ জন্য JSC লিখে স্পেস দিয়ে বোর্ডের
প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২
নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফল
জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে JDC
লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল
নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪
লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল
পাওয়া যাবে।
এছাড়া PSC ফল জানতে DPE লিখে স্পেস
দিয়ে থানা ও উপজেলা কোড
লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস
দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল
জানিয়ে দেওয়া হবে।
এছাড়া এবতাদায়ী পরীক্ষার ফল
জানতে EBT লিখে স্পেস দিয়ে থানা ও
উপজেলা কোড লিখে স্পেস দিয়ে রোল
নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪
লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল।
এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট
(www.educationboardresults.gov.bd) ও
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল
জানা যাবে।
এবার PSC তে অর্থাৎ প্রাথমিক
সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৭ লাখ
৯৯ হাজার ৬১৩ জন। আর ইবতেদায়ীতে ৩
লাখ ১১ হাজার ২৬৫ জন। এছাড়া JSC
তে মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন
পরীক্ষার্থী অংশ নেয়। এর
মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার
৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬
হাজার ৯৭ জন।

Primary Assistant Teacher Recruitment.Online ApplicationStart From 13 December 2014 10:30 amEnd 12 January 2015 11.59 pm...
13/12/2014

Primary Assistant Teacher Recruitment.
Online Application
Start From 13 December 2014 10:30 am
End 12 January 2015 11.59 pm.

10/12/2014

তিন পার্বত্য জেলা বাদে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরো ১৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে (http://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd) আবেদন করতে পারবেন।

আবেদন ফি জমা দিতে হবে টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য অস্থায়ীভাবে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে বাংলাদেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিক্ষকের নিয়োগ হবে। প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য এর আগেও সরকার দুই দফা শিক্ষক নিয়োগ দেয়।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পুরুষ প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর নারী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২০১৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত।

Address

Araiani Bazar, Dhara Road
Dhaka
2110

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

8801915577501

Alerts

Be the first to know and let us send you an email when টেক জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share