16/05/2014
প্রেম নিয়ে আধুনিক ভাব-সম্প্রাসন ।
১। প্রেম যত গভীর হয়, প্রেমিকা তত নিকটে আসে । (রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে) ।
২। প্রেমিকরা প্রেমে সুন্দর, সিঙ্গেলরা একা । (বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে)
৩। ভালবাসা ভবিষ্যতের প্রসুতি (প্ররিশ্রম সৌভাগ্যের প্রসুতি) ।
৪। প্রেমে নয়, ছেঁকায় প্রকৃত সুখ (ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ) ।
৫।প্রেম থাকলেই প্রেমিক হয়, প্রেমিকা না থাকলে প্রেম হয় না (প্রান থাকলে প্রানী হয়. মন না থাকলে মানুষ হয় না) ।
৬। প্রেম কে নয়, ছেঁকা দেওয়া প্রেমিকাকে ঘৃনা কর (পাপকে নয় পাপিকে ঘৃনা কর) ।
৭। যে ছেঁকা দেয়, এবং যে ছেঁকা সহে দুজনই সমান অপরাধী (যে অন্যয় করে আর যে সহে দুজনই সমান অপরাধী)
৮। প্রেম অর্জনের চেয়ে প্রেমিকা রক্ষা করা কঠিন (স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন) ।
৯। প্রেমিকাই প্রেমিকের মানদন্ড (শিক্ষাই জাতির মেরুদন্ড) ।
১০। প্রেম প্রেমিকের অমূল্য সম্পদ (চরিত্র মানুষের অমূল্য সম্পদ)