31/12/2017
এডমিনিস্ট্রিটিভ ক্যাটাগরির বিভিন্ন কাজের জন্য (ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ফাইল কনভার্সন, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট এন্ট্রি, এক্সেল এন্ট্রি এন্ড ম্যানুপুলেশান ইত্যাদি) জরুরী ভিক্তিতে আমার কিছু সংখ্যক লোক দরকার। কাজ আওয়ারলি বা ফিক্সড প্রাইসের হতে পারে, দক্ষ এবং অদক্ষ দুই ধরণের লোককেই কাজ দেওয়া যেতে পারে যদি আপনি খুব দ্রুত শিখতে পারেন। তবে আমি সাধারণত ঐ ধরণে লোকজনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যারা খুব অল্প গাইডলাইন নিয়ে বা কোন গাইডলাইন ছাড়াই স্বতন্ত্রভাবে নিজে নিজে কাজ ধরে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি শুধু রিসোর্স দিয়ে দিব, কাজ আপনাদের নিজেদের বুঝে নিয়ে করতে হবে। কাজের কোয়ালিটি বুঝে পেমেন্ট হিসাব করা হবে। একটা ব্যাপার বলে রাখা ভালো হাতে ধরে ধরে কাজ শিখিয়ে দেওয়ার মত সময় আমি দিতে পারবো না, এই কারণে আমি আগে থেকেই ক্ষমাপ্রার্থী। ক্ষেত্রে বিশেষে আমি কাজের টিউটোরিয়াল বানিয়ে দিব সেইটা দেখে, বুঝে তারপর কাজ করতে হবে। পেমেন্ট হবে মাসে একবার আর সেটা অবশ্যই ২০ তারিখে ভিতরে। কোণ কাজের জন্য এডভান্স পেমেন্ট হবে না।
যারা আমার উপরোক্ত শর্তগুলো মেনে আমার টিমে কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে আমার স্কাইপিতে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমাকে ফেসবুকে এড করা যাবে না, কারণ আমার আইডি আমার একান্তই ব্যাক্তিগত ব্যাবহারে জন্য, দয়া করে কেউ এড দিয়ে আমাকে লজ্জা দিবেন না।
আপাতত আমার ফোন নাম্বার এইখানে দিলাম না, কারণ আমি জাংক কল খুব অপছন্দ করি। যথাযথ সম্মান দিয়েই বলছি, ফেসবুকে এর আগেও এড দিয়ে আমি এবং আমার ছোট ভাই অনেক লোক নিয়োগ করেছি এবং এদের মধ্যে অধিকাংশরাই শুধুমাত্র হয়রানির জন্য কল করে থাকেন। এদের মধ্যে অধিকাংশ লোক এমনো আছে যারা কাজ দেখানোর পর আর কাজ করেন না কিংবা পেমেন্ট নিয়ে প্রশ্ন তুলেন। আমি যেকোন ফিক্সড কাজের জন্য কতক্ষণ লাগতে পারে সেইটার একটা রাফ সময় বলে দিব আর পেমেন্ট কত হবে সেইটাও বলে দিব। যাদের মনে হবে এতে তাদের পোষাবে তারা আমার সাথে কাজ করতে পারেন, কিন্তু বিনীত অনুরোধ কাজ বোঝানোর পর পেমেন্ট নিয়ে কোন আর্গুমেন্ট করবেন না কিংবা কাজ মাঝপথে ছেড়ে দিবেন না। কারণ আমরা যারা মার্কেটপ্লেসে কাজ করি এইখানে আমরা ক্লায়েন্টের কাছে ডেডলাইন নিয়ে কমিটেড। আর আপনাকে যেই কাজ দেওয়া হয়েছে সেই কাজ আপনি না করা মানে ডেডলাইন মিস করা যেইটা ক্লায়েন্টের সাথে খুব ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়।
যদি কাজ করার ইচ্ছা না থাকে বা আমার কথা ভালো না লাগে বা কাজ ভালো না লাগে অথবা টাকার পরিমাণ আপনার মনোঃপুত না হয় তাহলে কাজ শুরুই করার দরকার নাই। যারা কাজের রেট নিয়ে দরাদরি করার ইচ্ছা পোষণ করেন তারাও দয়া করে আমাকে এড না করলে খুশি হব, কারণ আমি দরাদরি জিনিসটাকে খুব অপছন্দ করি। কেউ যদি এইটাকে আমার ঔদ্ধত্য মনে করে থাকেন তাহলে সেইটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, কিন্তু আমি সরাসরি কথা বলতেই পছন্দ করি।
ঢাকা, ময়মনসিংহ, সিরাজ়গঞ্জ , ব্রাহ্মনবাড়িয়া আর চট্টগ্রামের বেশ কয়েকজন ফ্রীল্যান্সার আমার সাথে কাজ করেন। এদের মধ্যে প্রায় সবাই ৪-৮ ঘণ্টা দিনে কাজ করেন, আর এদের কারোর-ই মাসিক উপার্জন ১০,০০০ টাকার নিচে নয়। ঘরে বসে কাজ করে এই উপার্জনটুকু নিতান্তই কম নয় বলে আমার বিশ্বাস।
নিজের চারিত্রিক সনদপত্র দেওয়ার প্রয়োজন মনে করছি না, তাই এইটুকু বলতে পারি যারা এইটুকু পড়ার পর আমাকে বিশ্বাস করতে পারবেন, শুধুমাত্র তারাই আমার সাথে কাজ শুরু করতে পারেন।
আমার স্কাইপি আইডি হচ্ছে dreams_land64(এইটা মূলত আমার কানাডিয়ান কলিগের সাহায্য নিয়ে শুরু করা একটা প্রজেক্ট, আমার ওডেস্কের ক্লায়েন্ট একাউন্টও তার করে দেওয়া, যদিও উনার ক্রেডিট কার্ডের ঝামেলার জন্য এখন আর ওডেস্কে কাউকে হায়ার করতে পারছি না।)।
আপনাদের যাদের মনে হবে আমার সাথে আপনারা সম্মানের সাথে, পরিশ্রমের মাধ্যমে ঘরে বসে অল্প কিছু উপার্জন করতে পারবেন তাদেরকে আমার স্কাইপি আইডিতে স্বাগতম।
বিঃদ্রঃ শুধুমাত্র তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে যারা মোটামুটি দিনের বেশিরভাগ সময় স্কাইপিতে থাকেন এবং যাদের স্কাইপিতে ভয়েস চ্যাট করার সুবিধা আছে dreams_land64(হেডফোনের মাধ্যমে কথা বলার ব্যাপারে বলা হয়েছে)। যেহেতু আমার ঢাকার বাসিন্দা সুতরাং মিটআপ বা পেমেন্টের সুবিধার কারণে ঢাকার ফ্রীল্যান্সাররাও অগ্রাধিকার পাবেন।
শতভাগ চেষ্টা করছি কাউকে কষ্ট না দিয়ে আমার কাজের ধরণ এবং অন্যান্য সব ব্যাপার পরিষ্কারভাবে বোঝাতে, এরপরেও যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমাপ্রার্থী। আশা করি যেকোন ধরণের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন।
https://www.facebook.com/rh.oab
Hi friends we are planning to open a freelancing training center in mirpur area . Besides we are also planning to open online training course on freelancer