22/04/2014
জুনিয়র ওয়েবকোডারদেরকে আমরা যেভাবে সহযোগীতা করতে ইচ্ছুক
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু ওয়ালাইকুম। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। বেশকিছুদিন ধরে কয়েকজন আমাকে সহ আমাদের ওয়েব কোডের আরো কয়েকজনকে
পারসোনালী ম্যাসেজে এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করে অনুরোধ করেছিলেন ওয়েব কোড যেন তাদেরকে নিয়ে কিছু চিন্তা করে। তারপর তাদেরকে আমরা
প্রাথমিক আশ্বাস দিয়েছিলাম যে, হ্যা আপনাদেরকে দেখি কোনভাবে সাহায্য করা যায় কিনা। তারপর অনুরোধকারীদের ভিতর থেকে কেউ একজন উদ্যোগ
নিয়ে এই গ্রুপ ক্রিয়েট করেন।
অল্প কয়েকদিন বেশ সাড়া পেয়েছি। যারা অনুরোধ করেছিলেন তারা বলেছিলেন আমরা এস.এস.সি আর কেউ ছিলেন এইচ.এস.সি পরীক্ষার্থী। আমাদের চিন্তা
ছিল শুধুমাত্র আপনাদেরকে নিয়েই সামনে আগাবো। কিন্তু দেখা যাচ্ছে এই গ্রুপে ও পেজে জুনিয়ররা ছাড়াও অনেক সিনিয়ররাও জয়েন করেছেন। ওয়েব
কোডের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি।
যেহেতু জুনিয়র ওয়েবকোডার নামকরন করা হয়েছ সেহেতু আমরা ধরে নিতে পারি এখানে যারা জয়েন করেছেন তারা বয়সের দিক থেকে সিনিয়র হলেও
অনলাইন ক্যারিয়ারে আপনারা নতুন। নোট : অনেক বড় ভাইকে গ্রুপে দেখেছি যারা অনলাইন ক্যারিয়ারে সফলদের তালিকাতেই আছেন। তাই তাদেরকে
জুনিয়র ওযেবকোডার হিসাবে দেখে নিজেকেই ছোট করতে পারবো না। আশা করি তারা কেউ কষ্ট নিবে না।
আপনাদের এই গ্রুপ টা নিয়ে আমরা খুব সিরিয়াস একটা মিটিং করেছি। মিটিং থেকে বেশ কিছু পয়েন্ট বের করে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা
আমাদের অবস্থান থেকে কিভাবে আপনাদের গাইড-লাইন দিয়ে অনলাইন ক্যারিয়ারে আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা যায়।
আমাদের অবস্থান থেকে আমরা যেভাবে আপনাদেরকে সহযোগীতা করবো তা পয়েন্ট আকারে উপস্থাপন করছি :
১. প্রথমে আমরা একটা পোল চালু করবো। পোলে উল্লেখ থাকবে আপনারা কে কি বিষয় শিখতে চান।
২. আপনাদের মতামতের উপর ভিত্তি করে যে পোলে ভোট বেশি থাকবে সেটাকে প্রাধান্য দিয়ে শুরু করা হবে।
৩. পর্যায়ক্রমে সবগুলো বিষয়েই সহযোগীতা করার পূর্ণ ইচ্ছা আমাদের আছে।
৪. যেহেতু এখানে নতুনদেরকেই স্বাগত জানানো হচ্ছে তাই সব টপিক নিয়েই পওর বেসিক থেকে শুরু করা হবে।
৫. বেসিক আলোচনাগুলো প্রাথমিক অবস্থায় ডক আকারে প্রকাশ করা হবে।
৬. মাঝে মাঝে স্পেশাল টপিক হলে সেগুলো ভিডিও টিউটোরিয়াল করে দেখানোর সুযোগ করে দেবার ইচ্ছা আছে।
৭. ডক আর টিউটোরিয়াল দেখে যখন মোটামুটি একটা ভালো লেভেলে আপনারা যাবেন তখন স্পেশালভাবে অনলাইন ক্লাস নেওয়া হবে।
৮. অনলাইন ক্লাসটা মাসে ন্যুনতম ১ বার তবে প্রয়োজনে সেটা বাড়ানোর ইচ্ছা আছে।
৯. যেহেতু গ্রুপে অনেকে আছেন যারা ভাল এক্সপার্ট চাইলে আপনারাও প্রশ্নোত্তরে সহযোগীতা করতে পারবেন।
১০. যেহেতু এমন কার্যক্রমে আমরা একেবারেই নতুন সেহেতু আমাদের ভুল হওয়াটাও স্বাভাবিক। অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে মতামত দিয়ে
সহযোগীতা করবেন।
বি:দ্র: সর্বপরি এই প্রোগ্রামের ভালমন্দ বিবেচনা করে প্রোগ্রামটি কন্টিনিউ করা, সংশোধন করা এবং বন্ধ ঘোষণা করা ওয়েব কোড কর্তৃপক্ষেরই থাকবে।
সবাইকে ধন্যবাদ