13/07/2020
ন্যারো বেজেল, স্লিম ডিজাইন এবং অ্যালুমিনিয়াম বডি সমন্বিত ডেল (Dell) বাজারে নিয়ে এলো INSPIRON সিরিজের 14 ইঞ্চি ল্যাপটপ। এই 14-5480 মডেলটি অত্যাধুনিক ফিচারে ভরপুর, কেননা এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের শক্তিশালী ৮ম প্রজন্মের কোর আই-৫ প্রসেসর। যার বেজ ক্লক স্পীড 1.60 গিগা হার্জ। এই ল্যাপটপে রয়েছে ২৬৬৬ মেগা হার্জের ৮ জিবি DDR4 RAM,সাথে ২৫৬ জিবি SSD। SSD থাকার কারনে ইউজার পাবে দ্রুত গতির Boot Time, সেই সাথে lag Free ওয়ারকিং এনভায়রোমেন্ট । ল্যাপটপটিতে ১৪ ইঞ্চি FHD স্ক্রীন সহ আছে ইন্টেলের UHD 620 GR গ্রাফিক্স ড্রাইভার। এতে করে 4k রেজুলেশন ভিডিও দেখা, গ্রাফিক্সের কাজ সহ টুকটাক মাইক্রোসফটের গেম গুলো খেলা যাবে অনায়েশে। অরিজিনাল WINDOWS 10 অপারেটিং সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড,৭২০ পিক্সেলের ওয়েবক্যাম, কম্ব হেডফোন জ্যাক, ১০/১০০ ইথারনেট ল্যান সহ শক্তিশালী ব্লুটুথ ও ওয়াইফাই চিপসেট। এটি পাওয়া যাচ্ছে আলুমিনিয়াম ফিনিশ সিল্ভার কালারে। আকর্ষনীয় ক্যারি কেস সহ প্রোডাক্টির বিক্রয়োত্তর সেবা নোটবুক পিসি ও পাওয়ার এডাপ্টার সহ ২ বছর।