Blue Band It

Blue Band It Digital Marketing # Social Media Management # Event Creator # Tour Development # Web Development # Social Developer

All Kinds of Computer Laptop Sell.Problem Solution,Accessories Selling.Home Delivery,Phone Solution.High Speed Internet..Please send message

মে দিবসের শুভেচ্ছা আর শ্রদ্ধা..
02/05/2026

মে দিবসের শুভেচ্ছা আর শ্রদ্ধা..

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন...
28/03/2026

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চায়।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"🤔
📌
─পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ,
এবং Follow করুন আমাদের পেইজ।

♦ ১ মিনিট সময় নিয়ে পড়ে নিন-হঠাৎ কেউ স্ট্রো'ক  করলে আপনার করণীয়।♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।♦ রো'গ...
21/10/2025

♦ ১ মিনিট সময় নিয়ে পড়ে নিন-হঠাৎ কেউ স্ট্রো'ক করলে আপনার করণীয়।
♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।
♦ রো'গীকে নড়াচড়া করা যাবে না। কারণ, ম'স্তিষ্কে র'ক্তক্ষরণ বি'স্ফোরিত হতে পারে।
♦ যদি আ'ক্রান্ত ব্যক্তির মুখ বি'কৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রো'গীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে র'ক্ত পৌঁছেছে।
♦ এরপর দুই কান থেকে দুই ফোঁটা র'ক্ত পড়ার জন্য কানের নরম অংশে সু'চ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বি'কৃত হবে না।
♦ সবাইকে জানাবেন।হয়তো আপনার জানানো টাই পৃথিবীতে আরেকটা মানুষকে বাঁ'চিয়ে তুলতে পারে।
♦ এরপর অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে বা কোনো নিকটবর্তী ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন।
♦ আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি আরও একজন সচেতন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে সহায়তা করুন।

07/06/2025

Eid Mubarak..

25/04/2025
06/04/2025

ফিলিস্তিনি সাংবাদিক আবু ইলিয়াস লিখেছেন: "সামান্য ক্ষণ বাকি আছে গাজার নাম নিশান মিটিয়ে দেওয়া হবে, তোমরা আমাদেরকে শুধু জান্নাতে পাবে। খোদা হাফেজ তাদের সবাইকে যাদেরকে (জালিম আরব) বলা হবে"।

গাজায় এক ফিলিস্তিনি মেয়ে লিখেছে: "আমাদের খবর আর তোমাদের পেরেশানি করবে না, সামান্য ক্ষণের ব্যাপার আর, ব্যস তারপর সব শেষ হয়ে যাবে"- আল্লাহ তাদেরকে যেন ক্ষমা না করেন, যারা আমাদের উপর অত্যাচারে চুপ করে আছে-

এক ফিলিস্তিনি শেখ বলেছেন: "আমি এখনি আমার মেয়েকে দাফন করে এলাম শুধু ধড়টাকে, আমার মেয়ের মাথা খুঁজে পাইনি"-
ইয়া আল্লাহ রহম করুন

Eid Mubarak To our Well Wishers... ❤️
30/03/2025

Eid Mubarak To our Well Wishers... ❤️

বেশি কিছু না, জাস্ট এগুলা মেনে চললেই জীবন সুন্দর 🧡
10/03/2025

বেশি কিছু না, জাস্ট এগুলা মেনে চললেই জীবন সুন্দর 🧡

জীবন নিয়ে আমাদের কতোই না অভিযোগ!এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো। গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি ...
31/10/2024

জীবন নিয়ে আমাদের কতোই না অভিযোগ!

এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো।
গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি জেল খানা থেকে দেখা করার জন্য বার বার ফোন দিচ্ছে।হাজারও ব্যাস্ততার মাঝে সিদ্ধান্ত নিলাম দেখা করতে যাবো। কিন্ত জেলে থাকা আর জেল খানার গার্ড সহ অন্যান্যদের অবস্থার কথা মনে হলে যেতে মন চাইনা। তার পরেও গেলাম।যথারীতি টিকিট কেটে ভিতরে পাঠিয়ে বসে আছি।হঠাৎ একটা মেয়ের দিকে চোখ যেতেই কেমন যেন মায়া লাগলো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? উত্তরে বললো সাদিয়া। জিজ্ঞেস করলাম কি জন্য এসেছো? বাবার সাথে দেখা করতে।সাথে কে এসেছে? কেউ না। অবাক হলাম! বয়স ৭/৮ বছর হবে।একাই এসেছে। জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? মেয়েটি বললো নজিপুর। বাড়িতে কে কে থাকে? বললো শুধুই সৎ মা।তোমার নিজের মা নেই?
আছে তবে ফেলে রেখে চলে গেছে।মা কোন খবর নেয়না।সৎ মা দেখতে পারেনা। খারাপ লাগলে বাবাকে জেল খানায় দেখতে আসি।বাবার খোঁজ খবর কেউ নেয়না শুধু আমি রাখি।বাবার সাথে দেখা হয়? হ্যাঁ হয়, আংকেলরা ব্যাবস্থা করে দেয়। আমি তার বিষয়ে খেয়াল রাখলাম সে কি ভাবে বাবার সাথে দেখা করে আর কি কি করে।হটাৎ ডাক আসলো সাদিয়ার বাবা এসেছে পিছে পিছে গেলাম। ভিতর থেকে বাবা মেয়েকে দেখে হাউ মাউ করে কাঁদছে।বাইরে থেকে মেয়ে বাবার জন্য কান্না করছে।বাবা, মেয়ের এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলামনা। মনে মনে খুব খুশি হলাম আমার চার মেয়ের কথা মনে করে।মেয়েরা বাবাদের জন্য কত বড় নিয়ামাত।সময় শেষ হলে কাঁদতে কাঁদতে মেয়েটা বের হয়ে এসে বাবার পিসিতে ৫০০ শত টাকা দিচ্ছে।আমিও কিছু টাকা দিলাম।পরে জিজ্ঞেস করলাম মা তোমার বাবা কে যে টাকা দিলে এই টাকা কোথায় পাও? সে বললো বাবার জন্য মানুষের দারে দারে ঘুরে টাকা তুলি।আবারও চোখে পানি চলে আসলো। ছোট্ট একটা মেয়ে এই বয়সে বাবার জন্য সংগ্রাম করছে।বাবা জেল থেকে বের হয়ে তার এই মেয়ের কথা কত টুকু মনে রাখবে জানিনা তবে আমার মনের পাতায় চিরদিন ভাস্বর হয়ে থাকবে।স্যালুট মা তোমাকে বাবার প্রতি তোমার ভালবাসা চির অটুট থাকুক।🌸

© আইনুল হক

31/10/2024

কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকার্ট বা অটোরান ভাইরাসের কবলে পড়েননি এমন কাউকে খুঁজে বের করা সত্যি অসম্ভব । আপনারা হয়ত বা অনেক ধরনের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু অ্যান্টি ভাইরাস এই...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Blue Band It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blue Band It:

Share