15/10/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত BDM Internet গ্রাহকবৃন্দ,
আমাদের অ্যাপের মাধ্যমে নিয়মিত ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ❤️
আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমাদের অ্যাপে বিল পেমেন্টের দুটি অপশন রয়েছে:
১. বিকাশ (bKash): এই অপশনের মাধ্যমে বিল পরিশোধ করলে ২.৫% চার্জ প্রযোজ্য হবে।
২. SSLCommerz: এই অপশনের মাধ্যমে আপনারা বিকাশ, রকেট, কার্ডসহ উপলব্ধ বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে আমাদের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী গ্রাহক হিসেবে আপনাদের কোনো অতিরিক্ত পেমেন্ট চার্জ দিতে হবে না।
📢 বিশেষ অনুরোধ: আপনারা যারা আমাদের অ্যাপের মাধ্যমে অনলাইনে অটোমেটিক বিল পেমেন্ট করেন, তাঁরা অনুগ্রহ করে সরাসরি বিকাশ অপশনের পরিবর্তে SSLCommerz অপশনটি নির্বাচন করে বিল পরিশোধ করুন। এতে আপনাদের অতিরিক্ত ২.৫% চার্জ এড়ানো সম্ভব হবে।
আপনাদের সুবিধা ও সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার। BDM Internet-এর সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
BDM Internet কর্তৃপক্ষ।