MPO Teachers & NTRCA Notification

MPO Teachers & NTRCA Notification Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MPO Teachers & NTRCA Notification, Information Technology Company, Dhaka.

25/09/2026

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

৫১তম বিসিএস (বিশেষ ডাক্তার ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশিত!★ পদসংখ্যা: ৫,০০০★ আবেদন শুরু: ১ অক্টোবর, ২০২৬★ আবেদন শে...
24/09/2026

৫১তম বিসিএস (বিশেষ ডাক্তার ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশিত!
★ পদসংখ্যা: ৫,০০০
★ আবেদন শুরু: ১ অক্টোবর, ২০২৬
★ আবেদন শেষ: ২৫ অক্টোবর, ২০২৬

19/09/2026
19/09/2026

🚨 ব্রেকিং নিউজ | নবম পে-স্কেল
👨‍🏫 এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে পৃথক প্রজ্ঞাপন!
📢 আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ গেজেট জারি হয়েছে।
📌 তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাত!
✅ সরকারি শিক্ষকরা প্রকাশিত গেজেটের আওতায় থাকছেন।
⏳ এমপিও শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
💰 সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
📅 বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর হবে।
🏠 নতুন কাঠামোর অন্যান্য ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
🔔 এমপিওভুক্ত শিক্ষকদের পৃথক প্রজ্ঞাপন প্রকাশ হলেই বিস্তারিত তথ্য—গ্রেড, বেতন, ভাতা ও কার্যকর তারিখ—জানানো হবে।

#নবমপেস্কেল #পেস্কেল২০২৬ #এমপিও #এমপিওশিক্ষক #শিক্ষক #পৃথকপ্রজ্ঞাপন

আলহামদুলিল্লাহ নবম পে স্কেল গেজেট প্রকাশ 🔥
19/09/2026

আলহামদুলিল্লাহ
নবম পে স্কেল গেজেট প্রকাশ 🔥

18/09/2026

শিক্ষা নিয়ে সর্বশেষ--
১। শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মনিটরিং।সরকারি নির্দেশনা প্রতিপালন ও তদারকির তথ্য ৮ দিনের মধ্যে পাঠাতে অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে মাউশি।

২। বিশ্ব শিক্ষক দিবসে ১৪০ গুণী শিক্ষককে সম্মাননা
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৭০ জন গুণী স্কুল ও ৭০ জন গুণী কলেজ শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে মাউশি।

৩। এনটিআরসিএ ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া ১৯৫ জন প্রার্থীকে নতুন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য রি-সুপারিশ করেছে।

৪। এনটিআরসিএর ৮ম নিয়োগের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদের MCQ উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর সকাল ৯টা থেকে।

৫। সেপ্টেম্বরের এমপিও বিল সাবমিটের জরুরি বিজ্ঞপ্তি।

৬। এনআইডির তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

৭। মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মাউশির নতুন উদ্যোগ।
সংগৃহীত তথ্য।

#শিক্ষা_আপডেট #শিক্ষাখবর #মাউশি #এমপিও

12/09/2026

শিক্ষা মন্ত্রণালয়কে মনে হয় সবার ‘গরিবের ভাবি’! সবাই শিক্ষা নিয়ে পরামর্শ দিতে ও মন্তব্য করতে আগ্রহী।

১। প্রতি শনিবার শিক্ষক শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার কাজ করবে শিক্ষা প্রতিষ্ঠানের।-- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

২। সরকারি ছুটির বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে অফ ডে থাকবে না।-- ত্রানমন্ত্রী।

শিক্ষা নিয়ে সিদ্ধান্ত হোক শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে—সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে।

11/09/2026

শিক্ষকতা যদি শুধুই পেশা হতো,
তাহলে শিক্ষকরা কখনোই অন্যের বাচ্চাকে মারতো না, বকতো না।

পেশায় তো শুধু দায়িত্ব থাকে,
ভালোবাসা থাকে না।

ডাক্তার তার ডিউটি করে চলে যায়,
উকিল তার কেস লড়ে চলে যায়।

কিন্তু শিক্ষক?

অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবে
বকে, মারে, আবার নিজেই কষ্ট পায়।

যদি শুধুই পেশা হতো,
তাহলে ভাবতো — "আমার কি? পড়া দিয়েছি, পারলে পারবে না পারলে না।"

কিন্তু না।

না পারলে রাগ হয়,
কারণ নিজের সন্তানের মতোই
ওর না পারাটা বুকে লাগে।

বকাটার মধ্যেও ভালোবাসা আছে,
মারাটার মধ্যেও মায়া আছে।

কারণ শিক্ষকতা পেশা নয়,
এটা পিতৃত্ব, এটা মাতৃত্ব।

পেশা হলে ছেড়ে দিত,
ভালোবাসা বলেই শাসন করে।

- সৌভিক বৈতালিক

পে স্কেল এখনো হাতে পায় নাই,তাতেই দামের রফাদফা হওয়ার শুরু হইছে😡
11/09/2026

পে স্কেল এখনো হাতে পায় নাই,
তাতেই দামের রফাদফা হওয়ার শুরু হইছে😡

11/09/2026

জুডিশিয়ারি সার্ভিসের ভাতা ও বেতন ফিক্সেশনসহ কয়েকটি বিষয় নিয়ে জটিলতা থাকায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা চেয়েছিলেন।
কিন্তু অর্থ বিভাগ এতে সম্মতি দেয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান না করেই মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। এখন ওই জটিলতার সমাধান না করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। সূত্র-কালের কণ্ঠ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MPO Teachers & NTRCA Notification posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share