24/08/2024
বন্যার্তদের জন্য দেশবাসীর কাছে মানবিক আবেদন
===============
ফেনী, নোয়াখালী ও উত্তর চট্টগ্রামে বন্যায় পানিবন্দী হয়ে লক্ষ লক্ষ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী বন্যার ভয়াবহতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশের এই চরম ক্রান্তিলগ্নে নাগরিক ও মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বরাবরের মতই যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট (সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত), বিনি ফাউন্ডেশন, খেদমত প্লাটফর্ম এবং উইন গ্রুপ-এর সমন্বিত উদ্যোগে সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড কালেকশনের উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্ভুত বন্যা পরিস্থিতিতে আগামী বেশ কিছুদিন এর প্রভাব থাকবে, খাবারের অভাব থাকবে, চিকিৎসা সরঞ্জামের অভাব থাকবে, পোশাকের অভাব থাকবে।
অধিকতর প্রয়োজন অনুযায়ী আমাদের টিম কাজ করবে যথাযথ জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে, প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জামাদির ব্যবস্থা করতে, নারীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে, সকলের জন্য পরিধেয় কাপড়ের ব্যবস্থা করাসহ অন্যান্য কাজে প্রায়োরিটি অনুযায়ী।
এজন্য যথাযথ পরিকল্পনা অনুযায়ী সমস্যাগ্রস্তদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে আমাদের ভলান্টিয়ার টিম। আপনার সামান্য কিছু ডোনেশন একজনের বেঁচে থাকার কারণ হতে পারে।
এমন প্রাকৃতিক দূর্যোগের শিকার আপনি আমি যেকোনো সময় হতে পারি। সকলের সাহায্য কামনা করছি নিজেদের সাধ্যানুযায়ী পাশে দাঁড়ানোর জন্য দেশের এই ক্রান্তিলগ্নে।
নিম্নলিখিত নাম্বারে/অ্যাকাউন্টে আপনার ডোনেশন পাঠিয়ে আমাদেরকে হোয়াটসএপ বা মেসেনজারে মেসেজ দেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি৷
***********************
প্রফেসর কামরুল ইসলাম জুয়েল 01824799530 বিকাশ/নগদ
প্রকৌশলী মেজবাহুল ইসলাম 01717830824 বিকাশ/নগদ
প্রকৌশলী মুহাম্মদ লোকমান লিমন
01818127141 সেলফিন/cellfin
তামান্না হোসেন
01999484971 বিকাশ /নগদ
**********************
ব্যাংক একাউন্ট
4081 0200 21546 (কারেন্ট একাউন্ট )
যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট
আল আরাফাহ ইসলামী ব্যাংক
দক্ষিণ বনশ্রী সাব ব্রাঞ্চ, ঢাকা
***********************
মহান আল্লাহ আপনার সাহায্যকে কবুল করুন। আমিন।