19/08/2026
6KW ( কিলোওয়াট ) হাইব্রিড সোলার ইনভার্টার। বর্তমান যুগের জনপ্রিয় হাইব্রিড মেশিন গুলোর মধ্যে একটি ব্র্যান্ড এইচ ইনভার্টার। হাই ফ্রিকুয়েন্সি এই ইনভার্টার গুলোতে রয়েছে পিওর সাইনওয়েভ ফর্ম। যার ফলে যেকোনো কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিভাইস সুরুক্ষিত ভাবে চালানো যায়। এই ইনভার্টার এ বিল্ট ইন ওয়াইফাই সিস্টেম দেয়া আছে। যার ফলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে আপনার বাড়ির সোলার প্লান্ট এর তথ্য দেখতে পারবেন। এই ইনভার্টার এ সর্বোচ্চ ৭০০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা যাবে। তবে একটি প্রশ্নঃ সব থেকে বেশি মাথায় আসে যে, এর জন্য ব্যাটারি কয়টি লাগবে এবং পানি অথবা লিথিয়াম ব্যাটারি চলবে কিনা ?
উত্তর টা খুব সহজ এই ইনভার্টার গুলোতে যেকোনো ব্যাটারি ব্যবহার করা যাবে। হাই ফ্রিকুয়েন্সি হওয়ায় ধারণ ক্ষমতা ও লোড ডিস্ট্রিবিউশন ভালো কাজ করে। এই লোডশেডিং এ যাদের ৩০০০ ওয়াট পর্যন্ত চাহিদা আছে তারা একই সিস্টেম এ ৬০০০ ওয়াটের এই ইনভার্টার টি নিতে পারেন এতে পরবর্তীতে আবার মেশিন ক্রয় করার প্রয়োজন পড়বেনা।