Bongosoft

Bongosoft Bongosoft provides Software & IT services designed for business productivity. Founded in February 20 Our Services are:

1. Software Development
2.

Bongosoft provides a range of Software & Information Technology services designed for business productivity. From expert installation, outsourcing, and implementation to Hosted Solutions. Founded in February 2017; our initial focus was to respond to customer needs - and in order to fully cover the range of IT services - our offer quickly expanded with Digital solutions. Web Design & Development
3.

Domain & Hosting
4. Graphics Design
5. Digital Marketing
6. App Development

The result? Thanks to a proven track record of providing proactive managed services and technical expertise, IT Companies customers are able to:

 Lower their IT service costs,
 Increase productivity and efficiency
 Secure their business platform for today and the future
 Gain peace of mind knowing their IT services are in trusted hands. IT Company Bongosoft is continually committed to providing better upshot by utilizing the best available technology and services.

মোবাইল হারালে যেন চিন্তা ছাড়াই মোবাইল খুঁজে পাওয়া যায়, তাই  নিচের সেটিংগুলো করে নিন 📱👇🔒 ১. ফোনে স্ক্রিন লক দিনপিন, প্যাট...
29/05/2025

মোবাইল হারালে যেন চিন্তা ছাড়াই মোবাইল খুঁজে পাওয়া যায়, তাই নিচের সেটিংগুলো করে নিন 📱👇

🔒 ১. ফোনে স্ক্রিন লক দিন
পিন, প্যাটার্ন বা ফেস লক ব্যবহার করুন।

📍 ২. Find My Device অন করুন

অ্যান্ড্রয়েড: Settings → Security → Find My Device → ON

আইফোন: Settings → [আপনার নাম] → Find My iPhone → ON

📡 ৩. লোকেশন অন রাখুন
ফোনের Location সার্ভিস অন থাকলে হারিয়ে গেলে ম্যাপে খুঁজে পাওয়া যাবে।

🌐 ৪. গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকুন
Google Find My Device থেকে যেকোনো ডিভাইস ট্র্যাক করা যাবে 👉 google.com/android/find

🔁 ৫. নিয়মিত ব্যাকআপ নিন
Google Drive বা iCloud-এ ডেটা সেভ রাখুন।

🙏 ফোন হারালে সঙ্গে সঙ্গে Find My Device-এ ঢুকে লোকেশন ট্র্যাক করুন বা ডেটা মুছে ফেলুন।

স্মার্ট থাকুন, নিরাপদ থাকুন। ঈদ হোক আনন্দময়! 🌙

31/12/2024
08/04/2023

আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করবেন যেভাবে

বিনোদন বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। হোয়াটসঅ্যাপে সরাসরি গ্রুপের সদস্য যুক্ত করার সুযোগ থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিরা অন্যদের সম্মতি ছাড়াই গ্রুপের সদস্য করেন। ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হতে হয়, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে কোন কোন ব্যক্তি গ্রুপে যুক্ত করতে পারবেন, তা আগে থেকেই নির্ধারণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা যুক্ত করতে পারবেন, তা নির্ধারণের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসি অপশন ট্যাপ করে গ্রুপ নির্বাচন করতে হবে। এরপর গ্রুপে কারা যুক্ত করতে পারবেন, তা নির্ধারণের জন্য ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্ট’, ‘মাই কন্টাক্ট এক্সসেপ্ট’—এই তিনটি অপশন থেকে পছন্দ অনুযায়ী যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে। মাই কন্টাক্ট এক্সসেপ্ট অপশন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের কন্টাক্ট তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের নাম বাদ দেওয়া যাবে।

বদলে গেলো টুইটারের লোগোপ্রায় ১৭ বছর পর রাতারাতি বদলে গেলো মাইক্রোব্লগিং সাইট টুইটারের লোগো। সোমবার (০৩ এপ্রিল) থেকে দেখা...
05/04/2023

বদলে গেলো টুইটারের লোগো

প্রায় ১৭ বছর পর রাতারাতি বদলে গেলো মাইক্রোব্লগিং সাইট টুইটারের লোগো। সোমবার (০৩ এপ্রিল) থেকে দেখা যাচ্ছে, নীল রঙের পাখির স্থানে বাদামি রঙের একটি কুকুর। তবে ওয়েবসাইটে দেখা গেলেও মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে না কুকুরের লোগোটি।

টুইটার প্রধান ইলন মাস্ক নিজেও নতুন লোগোর ছবি পোস্ট করেন এই মাইক্রোব্লগিং সাইটে। সেই সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন মাস্ক, যেখানে এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি।

এদিন মাস্ক টুইটারে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’

যদিও নতুন লোগোর এই কুকুরটিও বেশ জনপ্রিয়। ‘ডগিকয়েন’ নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসেবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। ফলে অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো।

এ বিষয়ে কিছুই জানায়নি টুইটার কর্তৃপক্ষ। অনেকের অনুমান, টুইটারের বড়সড় শেয়ার কিনতে পারে ওই ডগিকয়েন সংস্থাটি। টুইটারে লোগো বদলের পরেই এক ধাক্কায় ডগিকয়েনের বাজারমূল্য ৩০ শতাংশ বেড়ে গেছে।

এদিকে হঠাৎ করে নীল পাখির স্থানে বাদামি রঙের কুকুরের ছবি দেখে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। প্রশ্ন উঠেছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে?

ফেসবুক-ম্যাসেঞ্জারে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবেআপনি ফেসবুকে লগইন করলে আপনার বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা ...
29/03/2023

ফেসবুক-ম্যাসেঞ্জারে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

আপনি ফেসবুকে লগইন করলে আপনার বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা দেখতে পান। ফেসবুকের ‘অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে আপনি কতক্ষণ আগে ফেসবুকে সক্রিয় ছিলেন, তা-ও দেখা যায়। এতে বন্ধুরা বুঝতে পারেন, কখন আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে।

তবে মনে করুন, আপনি কোনো কাজে ফেসবুকে লগইন করেছেন। কিংবা যে কারণেই হোক, ফেসবুকে ঢুঁ মারলেও বন্ধু তালিকার মানুষদের তা জানতে দিতে চান না। সেসব ক্ষেত্রে অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করে রাখা যাবে। তখন অনলাইনে থাকলেও আপনাকে ‘অফলাইন’ দেখাবে। কাজটি দুভাবে করতে পারেন—ওয়েবসাইট থেকে এবং অ্যাপ থেকে।

ওয়েবসাইটে যেভাবে করবেন

১. ফেসবুকে লগইন করুন।

২. ওপরের ডান দিকে ‘মেসেঞ্জার’ আইকনে ক্লিক করুন।

৩. ড্রপ-ডাউন মেনু থেকে মেসেঞ্জার লেখার পাশে তিন বিন্দুওয়ালা অপশন আইকনে ক্লিক করুন।

৪. এবার ‘টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস’-এ ক্লিক করলে আপনাকে আর অনলাইনে দেখাবে না।

স্মার্টফোনে যেভাবে করবেন

১. স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ খুলুন।

২. ওপরের বাঁ দিকে ‘চ্যাটস’ লেখার পাশে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এবার ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ নির্বাচন করুন।

৪. ওপরের টগল বোতামটি নিষ্ক্রিয় করে দিলেই আপনাকে আর অনলাইনে দেখাবে না।

বি.দ্র: পুনরায় অ্যাক্টিভ স্ট্যাটাস চালু করতে চাইলে ওপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করতে হবে। আরেকটি বিষয় হলো, আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখলে আপনারা বন্ধুরা অনলাইনে আছে কি নেই, তা দেখতে পাবেন না।

বন্ধ হচ্ছে ফেসবুক লাইভ শপিং!!ফেসবুকের অন্যতম একটি জনপ্রিয় ফিচার লাইভ শপিং। মূলত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্ল্যাট...
07/08/2022

বন্ধ হচ্ছে ফেসবুক লাইভ শপিং!!

ফেসবুকের অন্যতম একটি জনপ্রিয় ফিচার লাইভ শপিং। মূলত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা দিতে এই ফিচারটি চালু করেছিল ফেসবুক। তবে আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে ফেসবুক লাইভ শপিং ফিচারটি।

লাইভ শপিং বন্ধ হলেও ব্যবহারকারীদের একেবারই হতাশ হওয়ার কারণ নেই। কারণ ইনস্টাগ্রামের রিলসকে জনপ্রিয় করতেই লাইভ শপিং সুবিধাটি বন্ধ করা হচ্ছে। ফলে এখন থেকে লাইভ শপিং ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ব্যবহার করেই সেবাটি নিতে পারবেন।

ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফম হিসেবে কিশোর-কিশোরীদের জন্য বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। টিকটকের সাথে পাল্লা দিতে এই প্ল্যাটফর্মে রিলস নামে একই ধরণের সুবিধা চালু করা হয়। তবে কিছুতেই টিকটকের সাথে পারছে না ইনস্টাগ্রাম। তাইতো রিলসের মাধ্যমে টিকটককে টেক্কা দিতে লাইভ শপিং ব্যবহারকারীদের ইনস্টাগ্রামে আনার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

এই ফিচারের মাধ্যমে লাইভ চলাকালিন সময়ে নিজের প্রডাক্টকে হাইলাইট করা যেত কিছুটা পিন কমেন্ট এর মত যেখানে দাম এবং তৎক্ষণাৎ তা বিক্রির জন্য পেমেন্ট মেথড দেয়া থাকে ।
বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফিচারটি তেমন প্রজোজ্য নয়, কারন এই ফিচার এর সাহায্যে ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা সহজ।

ফেসবুক জানিয়েছে, লাইভ শপিং সুবিধা বন্ধের ফলে ফেসবুকে সরাসরি পণ্য বিক্রি এবং আর্থিক সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করা যাবে না।

সেবাটি বন্ধ হলেও ফেসবুক লাইভের মাধ্যমে বর্তমানের মতোই পণ্য প্রদর্শন এবং প্রচারণা চালানো যাবে।

On this holy festive, wishing you a day filled with lots of laughter and happy moments. Eid Mubarak from Bongosoft famil...
09/07/2022

On this holy festive, wishing you a day filled with lots of laughter and happy moments.
Eid Mubarak from Bongosoft family to yours!

Address

Kha-199/3&4, Venus Complex (Level-9), Middle Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bongosoft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bongosoft:

Share