Music Remover - Enjoy only HALAL vocals

Music Remover - Enjoy only HALAL vocals Remove Haram Music Real-Time Online

27/09/2026

আমরা গান না শুনেও ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন কনটেন্টের সাথে হারাম মিউজিক শুনে যাচ্ছি।

কারণ, বর্তমানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিও নেই বললেই চলে। আমরা প্রয়োজনীয় কোনো ভিডিও, টিউটোরিয়াল কিংবা তথ্যবহুল কনটেন্ট দেখতে গেলেও তার ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকছে, ফলত অনিচ্ছা সত্ত্বেও আমাদের কানে পৌঁছে যাচ্ছে হারাম ব্যাকগ্রাউন্ড মিউজিক।

এই সমস্যার সমাধান করতেই Music Remover।

এটি এমন একটি টুল, যা রিয়েল-টাইমে ইউটিউবের যেকোনো ভিডিও থেকে মুহূর্তের মধ্যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে দেয়, যাতে আপনি মিউজিকবিহীন কনটেন্ট উপভোগ করতে পারেন।

আজই ব্যবহার করে দেখুন মিউজিক রিমুভার।
উপভোগ করুন মিউজিক-ফ্রি কনটেন্ট।

What if you could watch YouTube without the background music?No downloading videos.No opening an editor.No removing musi...
21/09/2026

What if you could watch YouTube without the background music?

No downloading videos.
No opening an editor.
No removing music manually.

Music Remover does it in real time automatically.
Try now Music Remover

10/09/2026

ইকরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা.মো.শাহেদুর রহমান

আজ বাদ জুমা শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের সিরাত বিষয়ক সেমিনার,'রাসূলের সিরাতে মডেস্টি'নিয়ে আলোচনা করবেন, ইনশাআল্...
10/09/2026

আজ বাদ জুমা শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের সিরাত বিষয়ক সেমিনার,

'রাসূলের সিরাতে মডেস্টি'

নিয়ে আলোচনা করবেন, ইনশাআল্লাহ।

সবার জন্য ওপেন।

QR code টি স্ক্যান করে অথবা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে জয়েন হতে পারবেন।

📅 ১১ সেপ্টেম্বর, শুক্রবার
⏰ বাদ জুমআ, দুপুর ২:৩০ মিনিট
📍 অনলাইন সেশন

আজকের সময়ে অশালীনতা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।চোখের সামনে প্রতিনিয়ত এমন সবকিছু আসছে, যা একসময় আমাদের কাছে অস্বস্তিকর মন...
09/09/2026

আজকের সময়ে অশালীনতা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।
চোখের সামনে প্রতিনিয়ত এমন সবকিছু আসছে, যা একসময় আমাদের কাছে অস্বস্তিকর মনে হতো।

নিজেকে অতিরিক্ত প্রকাশ করা, গোপনীয় বিষয় প্রকাশ্যে আনা, সীমাহীন মেলামেশা, অশালীন বিনোদন ইত্যাদি এসব ধীরে ধীরে অনেক কিছুই যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে।

এই বাস্তবতায় রাসূল ﷺ-এর হায়া ও লজ্জাশীলতার শিক্ষা আমাদের জন্য কী অর্থ বহন করে?

আজকের ফিতনাময় সময়ে আমরা কীভাবে সেই আদর্শকে নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারি?

কীভাবে আমরা চোখের হায়া ফিরিয়ে আনব?
কথাবার্তায় সংযম আনব?

কীভাবে সম্পর্কের সীমারেখা রক্ষা করব?

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রকাশকে নিয়ন্ত্রণ করব?

এমন একটি সময়ে কীভাবে নিজের চরিত্র ও মর্যাদা ধরে রাখব, যখন চারপাশের সংস্কৃতি আমাদের ঠিক বিপরীত দিকে টানছে?

রাসূল ﷺ-এর সীরাত তাই শুধু অতীতের গল্প নয়। সীরাত আমাদের বর্তমানকে দেখার একটি আয়না।

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই
“রাসূলের সীরাতে মডেস্টি” ﷺ
ইকরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ সীরাত সেশন।

আলোচনায় থাকবেন
উস্তায শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ
সীরাত ও সমসাময়িক লেখক ও গবেষক।

📅 ১১ সেপ্টেম্বর, শুক্রবার

⏰ বাদ জুমুআ, দুপুর ২:৩০ মিনিট

📍 অনলাইন সেশন

07/09/2026

ইকরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র.হ.ম. আলাওল কবির

মডেস্টি আসলে কী?আমরা অনেক সময় মডেস্টি বলতে শুধু পোশাকের শালীনতাকেই বুঝি। কিন্তু ইসলামের মডেস্টি বা লজ্জাশীলতা এর চেয়ে অন...
07/09/2026

মডেস্টি আসলে কী?

আমরা অনেক সময় মডেস্টি বলতে শুধু পোশাকের শালীনতাকেই বুঝি। কিন্তু ইসলামের মডেস্টি বা লজ্জাশীলতা এর চেয়ে অনেক বিস্তৃত।

মডেস্টি মানে শুধু শরীর ঢেকে রাখা নয়।

চোখের মডেস্টি, আমি কী দেখছি?
কথার মডেস্টি, আমি কীভাবে কথা বলছি?
আচরণের মডেস্টি, আমি কীভাবে নিজেকে প্রকাশ করছি?
সম্পর্কের মডেস্টি, সম্পর্কে আমাদের সীমারেখা কতটুকু?

আজ এমন এক সময়ে আমরা বাস করছি, যেখানে ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনা, অতিরিক্ত নিজেকে প্রদর্শন করা, অশালীনতাকে বিনোদন হিসেবে গ্রহণ করা এসব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গিয়েছে।

প্রশ্ন হলো, এই বাস্তবতায় একজন মুসলিম কীভাবে নিজের লজ্জাশীলতা ধরে রাখবে?

এর উত্তর খুঁজতে হলে শুধু “মডেস্টি” নিয়ে কিছু সংজ্ঞা জানলেই হবে না। ফিরে তাকাতে হবে সেই মানুষটির জীবনের দিকে, যিনি ছিলেন সব্বোর্চ মডেস্টির অধিকারী। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ।

রাসূল ﷺ-এর জীবনে মডেস্টি কেমন ছিল?
তিনি কীভাবে জাহিলিয়াতের বেহায়াপনাকে মোকাবিলা করেছেন?

তার সাথী 'সাহাবায়ে কেরাম' কীভাবে লজ্জাশীলতাকে নিজেদের জীবনে ধারণ করেছিলেন?

আর আজকের ফিতনাময় সময়ে আমরা কীভাবে সেই আদর্শকে নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারি?

এসব প্রশ্ন নিয়েই ইকরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে

“রাসূলের সীরাতে মডেস্টি” ﷺ

আলোচনায় থাকবেন সীরাত ও সমসাময়িক লেখক ও গবেষক উস্তায
শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ।

📅 ১১ সেপ্টেম্বর, শুক্রবার
⏰ বাদ জুমুআ, দুপুর ২:৩০ মিনিট
📍 অনলাইন সেশন

The music-free path may have fewer footsteps. Walk it anyway.Use Music Remover and enjoy music-free content in seconds.
07/09/2026

The music-free path may have fewer footsteps. Walk it anyway.

Use Music Remover and enjoy music-free content in seconds.

31/08/2026

ইকরা ওয়েভ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত...

27/08/2026

📢 ভেন্যু পরিবর্তন | গুরুত্বপূর্ণ ঘোষণা

ইকরা ওয়েভ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি এখন নতুন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

📍 নতুন ভেন্যু:
২৩/৩/২ পশ্চিম তেজতুরি বাজার, কাওরান বাজার, ঢাকা

📅 তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার
🕙 সময়: সকাল ১০:৩০টা – ১১:৩০টা

ইকরা ওয়েভ ফাউন্ডেশনের এই নতুন যাত্রার সূচনায় আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

📍 Google Maps লোকেশন পোস্টারের QR কোড স্ক্যান করে দেখে নিন অথবা কমেন্টের লিংক চেক করুণ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Music Remover - Enjoy only HALAL vocals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share