SEBA it

SEBA it We provide Broadband Internet Service. Rampura,
Badda DIT Project,
Aftab Nagar,
South Banasree,
Khilga,
Banasree.

Rampura, Banasree, Badda, DIT Project, Aftab Nagar, South Banasree, Khilga

শবে বরাত—মাফের রাত, রহমতের রাত, নাজাতের রাত 🌙🤲এই রাতে আল্লাহ তায়ালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন—মহিমান্বিত এই পবিত্র শ...
03/02/2026

শবে বরাত—
মাফের রাত,
রহমতের রাত,
নাজাতের রাত 🌙🤲
এই রাতে আল্লাহ তায়ালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন—

মহিমান্বিত এই পবিত্র শবে বরাতের বরকতময় রাতে আপনার জীবনে নেমে আসুক শান্তি ও কল্যাণ। ❤️

এই কামনায় SEBA it পরিবার।।

গ্রিন জোন অনলাইন এর মালিক জনাব মো: সুমন বাবু  ভাই গতকাল বিকেল ৪.৩০ মিনিটের মৃত্যুবরন করেন।  আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌ...
10/01/2026

গ্রিন জোন অনলাইন এর মালিক জনাব মো: সুমন বাবু ভাই গতকাল বিকেল ৪.৩০ মিনিটের মৃত্যুবরন করেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।

সুস্থতা কামনা করছি।।আপনার ও আমাদের সকলের প্রিয়, SEBA it  এর সত্ত্বাধিকারী জনাব মিজানুর রহমান (Md Mizanur Rahman) হাসপাতা...
12/12/2025

সুস্থতা কামনা করছি।।
আপনার ও আমাদের সকলের প্রিয়, SEBA it এর সত্ত্বাধিকারী জনাব মিজানুর রহমান (Md Mizanur Rahman) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উনার পায়ের সফল অপারেশন এর পর আজকের জুমায় আপনাদের সকলের মোনাজাতে উনার সুসস্থতার জন্য দোয়া কামনা করছি।

আল্লাহ্ তায়ালা যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন।আমিন।

ফাইবার কেবল, মই ও স্পাইসিং মেশিন নিয়ে ওরা প্রস্তুত থাকেন প্রতিদিন।ঝড় হোক বা রোদ হোক, ইন্টারনেট মানেই তাদের ছুটে চলা।সেবা...
01/05/2025

ফাইবার কেবল, মই ও স্পাইসিং মেশিন নিয়ে ওরা প্রস্তুত থাকেন প্রতিদিন।
ঝড় হোক বা রোদ হোক, ইন্টারনেট মানেই তাদের ছুটে চলা।
সেবা আইটির প্রতিটি সংযোগ এর পিছনে আছে তাদের নিঃশব্দ পরিশ্রম।
আজ মে দিবস, আমরা কৃতজ্ঞ এই নায়কদের প্রতি।

সেবা আইটি -এর সকল গ্রাহক, পার্টনার, সহযোগী,ক্যাবল অপারেটর, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদেরজানাই পবিত্র ঈদুল-ফিতরের ...
30/03/2025

সেবা আইটি -এর সকল গ্রাহক, পার্টনার, সহযোগী,
ক্যাবল অপারেটর, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের
জানাই পবিত্র ঈদুল-ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা;
🌙ঈদ মোবারক💗💗

সেহরি ও ইফতারের সময়সূচি১৪৪৬হিজরি, ২০২৫ খ্রিস্টাব্দ           #রমজান
27/02/2025

সেহরি ও ইফতারের সময়সূচি
১৪৪৬হিজরি, ২০২৫ খ্রিস্টাব্দ

#রমজান

সন্মানিত গ্রাহকইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ কোন সার্ভিস কোন ISP বন্ধ বা চালু করে না, এটা সম্পুর্ণ  IIG ( International  ...
04/08/2024

সন্মানিত গ্রাহক
ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ কোন সার্ভিস কোন ISP বন্ধ বা চালু করে না, এটা সম্পুর্ণ IIG ( International Internet Gateway) এর এখতিয়ার , আমরা সেখান থেকে কিনে এনে সেটা বিভিন্ন সার্ভারের মাধ্যমে টিউন করে আপনাদের কে সার্ভিস দেই।

গত জুলাই'২৪ এ ইন্টারনেট এবং ফেসবুক দীর্ঘদিন বন্ধ থাকার পরেও আমাদের পুরা মাসের IIG বিল দিতে হয়েছে, কোন ধরনের ছাড় বা ক্ষতিপুরন দেয় নাই।

আর এর পরে আমাদের অফিস ভাড়া, বেতন, সার্ভার চালু রাখতেই হয়, সেটার ইলেক্ট্রিসিটি বিলও আমাদের দিতেই হয়।
আর IIG থেকে যখন সার্ভিস ইসু থাকে, তখন এত কল আসে আমাদের পক্ষে সব কলে এটেন্ড করা পসিবল হয় নাই।

এহেন এই পরিস্থিতিতে আমরা অসহায়, আপনাদের ক্ষোভ ,রাগ আমাদের কল সেন্টারে কল করে ঝাড়েন, দেখা হলে ঝাড়েন -আমাদের আপনাদের গালি শোনা ছাড়া কিছুই করার নাই আর ক্ষমা চাওয়া ছাড়া।
এইবারও ক্ষমা চেয়ে নিচ্ছি 🙏

সম্মানিত গ্রাহক,আপনাদের মধ্যে অনেকেই পত্র পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় ব্রডব্যান্ড সেবার মাসিক বিলের অর্ধেক প্রদান করার নো...
02/08/2024

সম্মানিত গ্রাহক,
আপনাদের মধ্যে অনেকেই পত্র পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় ব্রডব্যান্ড সেবার মাসিক বিলের অর্ধেক প্রদান করার নোটিশ দেখেছেন এবং আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন।

বাংলাদেশের যে কোন নাগরিক সাংবিধানিকভাবে দেশের যে কাউকে আইনি নোটিশ দেয়ার অধিকার সংরক্ষণ করেন। আইনি নোটিশ দিলেই নোটিশে উল্লেখিত বিষয় কার্যকর হয়ে যায় না।

অর্ধেক বিল প্রদানের নোটিশটি কোন আইএসপিকে দেয়া হয় নি। এটি
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে দেয়া হয়েছে। এই বিষয়ে বাদি ও বিবাদির মধ্যে আইএসপি সংক্রান্ত কেউ যুক্ত না থাকায়, আমরা এই বিষয়ে কোন মতামত দিতে পারছি না।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নিয়মানুযায়ী আইএসপি যদি গ্রাহককে টানা ৫ দিনের বেশি ইন্টারনেট সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে গ্রাহক উক্ত মাসে অর্ধেক বিল প্রদান করবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যদি আইএসপি নিজ ব্যর্থতায় গ্রাহককে সেবা দিতে না পারে সেক্ষেত্রে নিয়মটি অবশ্যই প্রযোজ্য হবে। কিন্তু, সমস্যাটি দেশব্যাপি হয়েছিলো এবং কোন আইএসপিই তাদের আপস্ট্রিম আইআইজি অপারেটর থেকে ইন্টারনেট সেবা পায় নি বিধায় এটিকে জাতীয় দূর্যোগ হিসেবে চিহ্নিত করা যায়। এই ডাউনটাইমে আইএসপিদের কোন ভূমিকা ছিলো না।

ডাউনটাইমের সময়ে বিভিন্ন স্খানে আইএসপিদের প্রচুর পরিমান আউটডোর ক্যাবল পুড়েছে, কাটা পড়েছে ও চুরি হয়েছে। এর কোন ক্ষতিপূরন পাওয়া যায় নি। আইএসপিকে নিজ খরচে উক্ত ক্যাবল নতুন করে স্থাপন করতে হয়েছে।

উক্ত ডাউনটাইমের সময় শুধুমাত্র ইন্টারনেট ব্যান্ডউইডথ ছাড়া আমাদের আইএসপির সকল বিভাগ চালু ছিলো, লোকবল প্রস্তুত ছিলো এবং সর্বোপরি ইন্টারনেট সার্ভিস ছাড়া অফিস সম্পূর্ণ সচল ছিলো। উক্ত ডাউনটাইমে আমাদের নিয়মিত খরচের থেকেও বেশি খরচ হয়েছে।

আমরা আমাদের আপস্ট্রিম থেকে ১টি টাকাও কোন মূল্যছাড় কিংবা বাড়তি সুবিধা পাই নি। তদুপরি, ইন্টারনেট চালু হওয়ার পরে ক্যাশ সার্ভিস বন্ধ থাকায় বিপুল পরিমান ব্যান্ডউইডথ সর্টেজ থাকায় আমরা আলাদাভাবে আপস্ট্রিম থেকে বাড়তি ইন্টারনেট সার্ভিস নগদ টাকায় ক্রয় করে গ্রাহকদের সেবাপ্রদান করেছি। আমাদের বাড়তি খরচ হলেও গ্রাহকদের বিলে তার কোন প্রভাব পড়ে নি।

ডাউনটাইমের জন্য আমরা আইএসপি প্রতিষ্ঠান দায়ী ছিলাম না। আমরা সকলভাবে চেষ্টা করেছি কিন্তু কোন যায়গা থেকেই কোন ছাড়/ডিসকাউন্ট বা সুবিধা পাই নি।

ডাউনটাইমের জন্য সম্মানিত গ্রাহকদের যেই ক্ষতি হয়েছে তা অপূরণীয় এবং আমরা কোনকিছুর বিনিময়েই সেই ক্ষতি পোষানোর ক্ষমতা রাখি না। আমরা সবদিক থেকেই ক্ষতিগ্রস্থ। আমাদের বিনিয়োগের ৭০-৮০% থাকে রাস্তার থাকা ফাইবার ক্যাবলে। ঐ ক্যাবলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা পোষানোই আমাদের জন্য বিরাট চ্যালেন্জের বিষয়। এর উপর বিলে ডিসকাউন্ট করা আমাদের জন্য অসম্ভব একটি বিষয়।

আশা করি, সার্বিক বিষয় বিবেচনায় আমাদের গ্রাহকগণ সম্পূর্ণ বিল প্রদান করবেন এবং আমরা যেন সর্বোচ্চমানের সেবা নিশ্চিত করতে পারি এজন্য আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

ইতিমধ্যে অনেক গ্রাহকই সম্পূর্ণ বিল প্রদান করেছেন। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

সেবা আইটি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন।সর্বস্তরের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিরমাধ্যমে, দৃঢ় হোক সৌহার্দ ও সম্প...
16/06/2024

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন।
সর্বস্তরের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির
মাধ্যমে, দৃঢ় হোক সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন।
স্যাম অনলাইন -এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল
আযহার শুভেচ্ছ;

ঈদ মোবারক 🌙

পৃথিবীর সকল মা তাঁদের প্রিয় সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করার শক্তি পাক।পৃথিবীর সকল সন্তান তাঁদের মায়ের আচলে প্রশান্তির ...
12/05/2024

পৃথিবীর সকল মা তাঁদের প্রিয় সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করার শক্তি পাক।
পৃথিবীর সকল সন্তান তাঁদের মায়ের আচলে প্রশান্তির পূর্ণতা পাক।
মায়েরা সব সামলে নেয় বলেই তো আমরা পাই রঙিন স্পর্ধায় সংগ্রাম করার অনুপ্রেরণা।
হাসি যেন অটুট থাকে আগলে রাখা এই সকল মায়েদের। সাহসের উৎস হয়ে, অস্তিত্বের অনুষঙ্গ হয়ে ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।
পৃথিবীর সকল মায়ের প্রতি SEBA it এর পক্ষ থেকে জানাই মা দিবসের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন!

Address

House-02 (Ground Floor), Road-03, Block-B, Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when SEBA it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEBA it:

Share