11/04/2023
#পাওয়ার_ফ্যাক্টর ক্যালকুলেশন
ধরুন 100 KVA লোডের একটা পাওয়ার প্ল্যান্ট এর পাওয়ার ফ্যাক্টর 0.6 এবং এটাকে 0.95 এ উন্নতি করতে হবে, তাহলে কত KVAR রেটিং এর ক্যাপাসিটি ব্যবহার করতে হবে?
উত্তরঃ
Initial পাওয়ার ফ্যাক্টর = 0.6
পাওয়ার ফ্যাক্টর উন্নতি করতে হবে = 0.95
লোড KVA তে = 100
আমরা জানি,
Load In KW = (KVA * বর্তমান পাওয়ার ফ্যাক্টর) KW
= ( 100 * 0.6 ) KW
=60 KW
নিচের চার্ট থেকে প্রয়োজনীয় পাওয়ার ফ্যাক্টর এর মান নিয়ে লোডকে (KW) গুন করলেই কত মানের ক্যাপাসিটর (KVAR) ইউজ করতে হবে সেটা বের করা যাবে।
তাহলে চার্ট থেকে পাওয়ার ফ্যাক্টরের মান 0.6 থেকে 0.95 উন্নতি করতে হলে মাল্টিপ্লাইয়িং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে Initial power factor 0.6 ও Proposed power factor 0.95 এ মাল্টিপ্লায়িং ফ্যাক্টর 1.005
তাহলে,
KVAR Rating of capacitor = ( Load in KW * Multiplying Factor )
= ( 60 * 1.005 )
= 60.3
= 60 KVAR
অর্থাৎ 60 KVAR রেটিং এর ক্যাপাসিটর লাগবে।
ক্যালকুলেশন ২ঃ
এই ক্যালকুলেশনটি বিস্তারিত করা হচ্ছে যাতে করে সহজে জটিল হিসাব করা যায়।
ধরেন, আপনি একটি ফ্যাক্টোরিতে চাকুরী করেন। আপনার বস টোটাল লোড 20,000 W, Power factor = 0.8 দিয়ে বলে দিলো কত মানের ক্যাপাসিটর দিয়ে PFI বানাতে হবে তার বিস্তারিত হিসাব দিন। এবার কি করবেন???
উত্তরঃ
প্রথমে Load কে KW থেকে KVA তে নিবেন,
Load In KW 20,000/1000 )
= 20 KW
KW to KVA = KW / Power factor
= 20 / 0.8
= 25 KVA
তাহলে ইনপুট ট্রান্সফরমার হবে KVA এর 50% বেশি কেননা ভবিষ্যতের লোড বাড়ার সম্ভাবনা থেকে এটা ধরে নিতে হবে।
অর্থাৎ KVA 25 এর 50% = 25 * 50% = 12.5
তাহলে যোগ করি, 25 + 12.5 = 37.5 যেহেতু দশমিক ভ্যালু, তাই হিসাব করার সুবিধার্থে 37 নেই।
“এই 37 কেভিএ ট্রান্সফরমার আমাকে ইনপুটে বসাতে হবে”
এবার পাওয়ার ফ্যাক্টর cos(θ) বের করতে হবে।
cos(θ) = Load in KW / Input Transformer KVA
cos(θ) = 20 / 37
= 0.54
তাহলে এই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং, কোনটা হবে???
ল্যাগিং হবে কারন ইন্ড্রাস্ট্রিতে বা ফ্যাক্টারিতে কয়েল কানেকশন এর লোড বেশি হয়। যেমন ৩ ফেজ মোটর।
এখন আপনাকে 0.54 এর ল্যাগিং মানকে ইউনিটি 1 এর কাছাকাছি নিতে হবে। একারনে স্ট্যাটিক ক্যাপাসিটর সংযোগ করতে হবে।
এবার তো ক্যাপাসিটরের মান জানা লাগবে?? আমরা জানি, Ic = V * 2 π fc
তাহলে এই সুত্র ধরেই সামনে এগোই, কেমন
এখানে যা মান জানা থাকবে,
ইনপুট ভোল্টেজ = 400 v
Power, P = 20,000 W
ফ্রিকুয়েন্সি = 50 Hz
পাওয়ার ফ্যাক্টর, cos(θ1) = 0.54 lagging
আমরা জানি,
P = √3 * V * I * cos(θ1)
তাহলে I = P / √3 * V * cos(θ1)
I = 20,000 / 1.73 * 400 * 0.54
I = 53.45 Amp
এবার পাওয়ার,
P = √3 * 400 * 53.45 * 0.54
P = 19996.97 W বা 20 KW
এখন cos(θ1) = 0.54
বা, (θ) = Cos ^-1 (0.54)
(θ) = 57.31
কিন্তু পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান 0.95, তাহলে আমাকে এই মানে নিতে হবে মানে Power factor improve করতে হবে। তাহলে ক্যালকুলেশন করতে হবে।